শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 12
/ ৩৯৭
📝 লেখা 📖 পিডিএফ

বু কে বত বরযহ সা হৰয় | ডি বারন পোৰ করাও হারার |/হবরড জবির রা, ক বারি নলুলতহ সা. ইরশাদ করেছেন, “তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো, কেননা ধারণা মিথ্যা কথার নামান্তর ৷” দুই £ ওয়াজিব-_যেসব ব্যাপারে কোনো এক দিককে কার্যকর করা আইনত জরুরী এবং সে দিক সম্পর্কে কুরআন হাদীসে কোনো সুস্পষ্ট প্রমাণ নেই, সেখানে প্রবল ধারণা অনুসারে আমল করা ওয়াজিব । যেমন বিচারকার্যে বিচারকের নির্ভরযোগ্য সাক্ষীদের সাক্ষাত অনুসারে সিদ্ধান্ত দেয়া। তিন ঃ মুস্তাহাব__ প্রত্যেক মুসলমানের প্রতি ভালো ধারণা পোষণ করা মুস্তাহাব । এজন্য সাওয়াবও পাওয়া যায় । চার $£ জায়েয-__ জায়েয ধারণা হলো, যেমন নামাযের রাকাআত সম্পর্কে সন্দেহ হলো যে, তিন রাকাআত পড়া হয়েছে, না চার রাকাআত ; তখন প্রবল ধারণা অনুযায়ী আমল করা জায়েয । ২৫. অর্থাৎ কারো দোষ খুঁজে বেড়িয়ো না। ‘তাজাস্সুস’' ও ‘তাহাস্সুস’ সমার্থক শব্দ । বুখারী ও মুসলিমের হাদীসে দু'টো শব্দই উল্লিখিত হয়েছে। শব্দ দু'টোর অর্থও কাছাকাছি । অর্থাৎ যে দোষ তোমার সামনে আছে তা ধরতে পারো, কিন্তু কোনো মুসলমানের যে দোষ প্রকাশ্য নয়, তা সন্ধান করা জায়েয নয়, এক হাদীসে রাসূলুল্লাহ সা. ইরশাদ করেছেন £ “তোমরা মুসলমানদের গীবত করো না এবং তাদের দোষ অনুসন্ধান করো না ; কারণ যে ব্যক্তি মুসলমানদের দোষ অনুসন্ধান করে; আল্লাহ তার দোষ অনুসন্ধান করেন, আর আল্লাহ যার দোষ অনুসন্ধান করেন, তাকে নিজ গৃহের মধ্যেই লাঞ্ছিত করে ছাড়েন ।” অপর এক হাদীসে দোষ গোপন করার ফযীলত বর্ণনা করা হয়েছে। রাসুলুল্লাহ সা. ইরশাদ করেছেন, “কেউ যদি কারো গোপনীয় দোষ দেখে ফেলে এবং তা গোপন রাখে, তাহলে সে যেন জীবন্ত পুতে ফেলা মেয়েকে জীবিত করলো।” (জাস্সাস) এ নিষেধাজ্ঞা শুধুমাত্র ব্যক্তি নয় বরং ইসলামী সরকারের জন্যও এ নিষেধাজ্ঞা রয়েছে। যদিও মন্দ কাজ প্রতিরোধ করার দায়িত্ব সরকারের ৷ তার অর্থ এটা নয় যে, গোয়েন্দা লাগিয়ে অযথা মানুষের দোষ বের করে তাদেরকে শাস্তি দিতে হবে। ২৬. অত্র আয়াতে কারো ‘গীবত’ করতে নিষেধ করা হয়েছে। কারো অনুপস্থিতিতে তার এমন দোষ সম্পর্কে আলোচনা করা যা তার উপস্থিতিতে করলে সে অসন্তুষ্ট হবে-_ এটাই গীবতের সংজ্ঞা । পরিবার ও সমাজে বিপর্যয় সৃষ্টিকারী হিসেবে কুরআন ও. হাদীসে এটাকে | কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এ জঘন্য কাজকে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে | NLL. শ. শ. কু. ১২/১৭ www.boikitgb 9yspot.com

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।