শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 12
/ ৩৯৭
📝 লেখা 📖 পিডিএফ

[িত্তরে বললেন , “আল্লাহ ও তার রাসূল-ই অধিক জানেন” তিনি বললেন, * | আহতদের ওপর আঘাত করা হবে না, বয়ন হত্যা বর হরে না৷ গলায়নৰতদের দির ধাওয়া করা হবে না এবং তাদের সম্পদ গনীমতের মাল হিসেবে বণ্টন করা হবে না৷” অতপর এ সম্পর্কিত বিস্তারিত বিধান উম্মতের ফকীহ তথা ইসলামী আইন বিশেষজ্ঞগণ উদ্ভাবন করেছেন হযরত আলী রা.-এর উক্তি ও কার্যাবলী থেকে৷ কারণ তখন এ পরিস্থিতি সৃষ্টি হয়েছিলো । এ সম্পর্কিত বিধানাবলীর সংক্ষিপ্ত সার নিম্নরূপ £ মুসলমানদের দু’দলের যুদ্ধ কয়েক প্রকার হতে পারে। বিবদমান উভয় দল ইমামের শাসনাধীন হবে অথবা শাসনাধীন হবে না। অথবা একদল ইমামের শাসনাধীন হবে, অন্য দল ইমামের শাসনের বহির্ভূত হবে। প্রথম অবস্থায় সাধারণ মুসলমানদের কর্তব্য হবে উপদেশের মাধ্যমে উভয় দলকে যুদ্ধ থেকে বিরত রাখা । যদি তারা বিরত না হয়, তবে ইমামের পক্ষ থেকে মীমাংসা করা ওয়াজিব । যদি ইসলামী সরকারের পক্ষ থেকে হস্তক্ষেপের ফলে উভয় দল যুদ্ধ বন্ধ করে তবে কিসাস ও রক্ত বিনিময় বিধান প্রযোজ্য হবে। অন্যথায় উভয় পক্ষের সাথে বিদ্রোহীর ব্যবহার করা হবে। এক পক্ষ যুদ্ধ থেকে বিরত হলে এবং অপর পক্ষ যুলুম-নির্যাতন অব্যাহত রাখলে দ্বিতীয় পক্ষকে বিদ্রোহী সাব্যস্ত করা হবে এবং প্রথম পক্ষকে আদেল বা ন্যায়পরায়ণ মনে করা হবে। [এ সম্পর্কিত বিস্তারিত বিধান ফিকাহর কিতাবসমূহ এবং তাফসীরসমূহ দ্রষ্টব্য ৷ ১৮. এ আয়াতের বরকতেই বিশ্বের সকল মুসলমান একই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ | হয়েছে । দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোনো মতাদর্শে এমন ভ্রাতৃত্বের বন্ধন নেই । এ ভ্রাতৃত্ব বন্ধনের গুরুত্ব রাসূলুল্লাহ সা.-এর হাদীসে বর্ণিত আছে। সহীহ বুখারী শরীফের কিতাবুল ঈমানে হযরত জারীর ইবনে আবদুল্লাহ রা. থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাসুলুল্লাহ সা. আমার নিকট থেকে তিনটি বিষয়ে বাইয়াত গ্রহণ করেছেন-_ ১. নামায কায়েম করবো ; ২. যাকাত আদায় করবো ; ৩. প্রত্যেক মুসলমানের কল্যাণ কামনা করবো।” উক্ত হাদীস গ্রন্থের একই অধ্যায়ে হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা. থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সা. ইরশাদ করেছেন, “কোনো মুসলমানকে গালি দেয়া ফাসেকী এবং তার সাথে লড়াই করা কুফরী ।” সহীহ মুসলিম ও তিরমিযী শরীফের ‘বির্র ওয়াস সিলাহ' অধ্যায়ে হযরত আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সা. ইরশাদ করেছেন, “প্রত্যেক মুসলমানের জন্য অপর মুসলমানের জানমাল ও ইষ্যত-আবরু হারাম । মুসনাদে আহমাদ হাদীস গ্রন্থে হযরত আবু সাঈদ খুদরী ও হযরত আবু হুরায়রা রা, | থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সা. ইরশাদ করেছেন, “এক মুসলমান আরেক |, মুসলমানের ভাই ; সে তার ওপর যুলুম করে না ; তাকে হেয় ও অপমানিত করে না ; ॥| www.boiKitelb.bRyspot.com

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।