শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 12
/ ৩৯৭
📝 লেখা 📖 পিডিএফ

শব্দে শব্দে আল কুরআন G১১ সূরা আল হুজুরাত [করে আল্লাহ তা'আলা এ সূরায় তারও মূলোচ্ছেদ করে বলে দিয়েছেন যে, সব মানুষই একই উৎস থেকে সৃষ্টি । শুধুমাত্র পারস্পরিক পরিচিতির জন্যই মানুষকে বিভিন্ন জাতি গোষ্ঠীতে বিভক্ত করে দেয়া হয়েছে। মানুষ হিসেবে অন্য মানুষের ওপর গর্ব-অহংকার করার কোনো বৈধতা নেই । তবে আল্লাহর কাছে মানুষের শ্রেষ্ঠত্বের মাপকাঠি হলো আল্লাহভীতি ৷ অবশেষে আল্লাহ তা'আলা আস্তরিক ঈমান ছাড়া বাহ্যিকভাবে ইসলামের কিছু কিছু বিধান পালন করা যে তার নিকট গ্রহণযোগ্য নয় তা উল্লেখ করেছেন। ঈমান ও ইসলামের মধ্যে পারিভাষিক কোনো পার্থক্য নেই । শরয়ী পরিভাষায় আল্লাহর একত্ব ও তার রাসূলকে রাসূল হিসেবে বিশ্বাস করাকে ঈমান বলা হয়। অপরদিকে বাহ্যিক কাজকর্মে আল্লাহ ও তার রাসূলের আনুগত্যকে ইসলাম বলা হয়। কিন্তু শরীয়তে তথা ইসলামী আইনে ঈমান বা অন্তরের বিশ্বাস ততক্ষণ পর্যন্ত গৃহণযোগ্য নয় যতক্ষণ না তার অঙ্গ-প্রত্যঙ্গ ও কর্ম-তৎপরতায় তা প্রতিফলিত হবে। তেমনিভাবে ইসলাম বাহ্যিক কর্মের নাম হলেও তা ততক্ষণ পর্যন্ত গহণযোগ্য হবে না যতক্ষণ না অন্তরের বিশ্বাস তার সাথে জড়িত হবে। আর অন্তরের বিশ্বাস ছাড়া বাহ্যিক কাজকর্ম হবে মুনাফিকী । আর মুনাফিকরা দুনিয়াতে মুসলিম সমাজে মুসলিম হিসেবে গণ্য হলেও আল্লাহর নিকট মুসলিম হিসেবে গণ্য হতে পারে না। 0 www.boikftE#B.BlSyspot.com

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।