শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 11
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

শব্দে শব্দে আল কুরআন সূরা আল মু'মিন " বিভিন্ন যুগের কুচক্রী ও ধুরন্দর শাসকদের মতো ফিরআউনও তার জনগণকে বুঝাতে] | চায় যে, মূসার আন্দোলনের ফলে তোমাদের বিপদ হবে-_দেশের ধর্ম, রাজনীতি ও | অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, তোমরা দুঃখ-কষ্টে পড়বে । আমার শাসনব্যবস্থায় তোমরা যে সুখ-স্বাচ্ছন্দ্যে আছ, তা আর থাকবে না । এসব কারণেই আমি মূসাকে হত্যা করতে চাই । আমার নিজের জন্য নয়। কারণ সে দেশ ও জাতির শক্রু। আর মূসা যদি তোমাদের দেশের বর্তমান ব্যবস্থা পরিবর্তন করার আন্দোলনে সফল না-ও হয়, তবুও তার আন্দোলনে দেশে বিশৃংখলা ও গোলযোগ সৃষ্টি হবে। তাকে হত্যা করার মতো কোনো অপরাধ এটা না হলেও দেশ ও জনগণের কল্যাণের জন্য তাকে [| হত্যা করে ফেলাই নিরাপদ । কারণ দেশের আইন-শৃংখলার পক্ষে সে বিপজ্জনক । 8৫. ফিরআউনের হুমকির জবাবে মূসা আ.-এর এ বক্তব্যের দ্বারা বুঝা যায় যে, তিনি এতে মোটেও ভীত হননি । তিনি সর্বাবস্থায় আল্লাহর ওপর নির্ভরশীল ছিলেন। এখানে পরিঙ্কার থাকা প্রয়োজন যে, মূসা আ.-এর এ জবাব ফিরআউনের মজলিসে তার উপস্থিতির মাধ্যমে হতে পারে ; অথবা যে মু'মিন ব্যক্তি মূসা আ.-কে তার হত্যার ষড়যন্ত্রের কথা জানিয়ে দিয়েছিলো তার সামনেও হতে পারে। কুরআন মাজীদে এটা উল্লেখ করে বুঝানো হয়েছে যে, মক্কার যেসব আখিরাত- অবিশ্বাসী যালিম মুহাম্মাদ সা.-কে হত্যার ষড়যন্ত্র করছে তাদের জন্যও একই জবাব। আর ভবিষ্যতেও যেসব আখিরাত অবিশ্বাসী যালিম ফিরআউন ও মক্কার কাফির সরদারদের মতো কোনো আল্লাহর দীনের আহ্বানকারীদের হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হবে, তাদের জন্যও জবাব এটিই হবে। ওয় রুকু’ (২১-২৭ আয়াত)-এর শিক্ষা ১. অতীতের সীমালংঘনকারী জাতিওলোর ধ্বংসাবশেষ দেখে শিক্ষা হণ করার জন্য যথাসম্ভব পৃথিবীতে ভ্রমণ করা প্রয়োজন । ২. প্রত্নতাত্ত্বিক খনন কার ফলেও অতীতের বিধ্বত্ত জাতিগুলোর পরিণতি আমাদের সামনে ভেসে উঠে । আমরা তাদের শৌধর্বীযর ও শক্তিমভার পরিচয় পেতে পারি এবং তা থেকে শিক্ষা খহণ করতে পারি । ৩. যুলুম ও পাপকাধযে সীমালংঘন করা ছাড়া কোনো জাতিকে আল্লাহ তাআলা এভাবে ধ্বংস করেন না । সুতরাং আল্লাহর পাকড়াও-এর কথা স্বরণ করে যুলৃম ও পাপকাজ থেকে বিরত থাকতে হবে । ৪. অতীতের জাতিগোষ্ঠীঙতলোকে রক্ষা করার জন্য যেমন কেউ ছিলো না, তেমনি বর্তমান বা | অনাগত ভবিষ্যতেও আল্লাহর পাকড়াও থেকে রক্ষা করার মতো কোনো শক্তি থাকবে না--এটা এমাণের অপেক্ষা রাখেনা। ৫. তাদের ধ্বংসের মূল কারণ ছিলো তাদের কাছে আগত আল্লাহর নবী-রাসূলদের দাওয়াতকে | মেনে নিতে বাহ্যত ও কাযর্ত অক্কীকার করা । ধ্বংস থেকে বাঁচতে হলে দীনের প্রথে থাকতে হবে। | www.boikEB. BIB8spot.com

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।