শব্দে শব্দে আল কুরআন সূরা আল মু'মিন ” অবশেষে কাফিরদেরকে সতর্ক করে দেয়া হয়েছে যে, তোমরা যদি সত্য বিরোধিতা | থেকে বিরত না হও, তাহলে অতীতের জাতিসমূহ্নের পরিণামের সম্মুখীন তোমাদেরকে হতে হবে, আর আখিরাতেও তোমাদের ভয়াবহ পরিণামের সম্মুখীন হতে হবে। অত্র সূরা আল মু'মিন থেকে সূরা আহকাফ পর্যন্ত সাতটি সূরা ‘হা-মীম’ বিচ্ছিন্ন বর্ণসমষ্টি দ্বারা শুরু করা হয়েছে। তাই এ সাতটি সূরাকে একত্রে ‘আল 'হা-মীম' বা ‘হাওয়ামীম’ বলা হয়। হযরত ইবনে আব্বাসের বর্ণনা অনুসারে এ সাতটি সূরা আল কুরআনের নির্যাস । তীর মতে সমগ্র কুরআন একটি শস্য-শ্যামল উর্বর প্রান্তর, আর ‘আল হা-মীম’, হলো তার মধ্যেকার ফলবান উর্বর বাগ-বাগিচা । রাসূলুল্লাহ সা. ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি দিনের শুরুতে ‘আয়াতুল কুরসী’ ও অত্র সূরা আল মু’মিনের প্রথম তিন আয়াত ‘ইলাইহিল মাসীর' পর্যন্ত পাঠ করবে, সে সেদিন যে কোনো কষ্ট ও অনিষ্ট থেকে নিরাপদ থাকবে৷ (ইবনে কাসীর) রাসূলুল্লাহ সা. কোনো এক জিহাদে রাত্রিকালীন নিরাপত্তার জন্য বলেছিলেন, রাত্রিতে তোমরা আক্রান্ত হলে ‘হা-মীম’ থেকে ‘লা ইউনসারুন' পর্যন্ত পড়ে নিও | অর্থাৎ ‘হা-মীম’ বলে দোয়া করবে। (ইবনে কাসীর) : হযরত ওমর রা. বলেছেন, যখন কোনো মুসলমান বিভ্রান্তিতে পতিত হয়, তখন তাকে ঠিক পথে আনার চিন্তা করো, তাকে আল্লাহর রহমতের ভরসা দাও, এক ‘আল্লাহর কাছে তার তাওবার জন্য দোয়া করো। তোমরা তার বিরুদ্ধে শয়তানের সাহায্যকারী হয়ো না। অর্থাৎ তাকে গালমন্দ করে অথবা রাগাৰ্বিত করে যদি দীন থেকে আরও দূরে সরিয়ে দাও, তবে তা-ই হবে শয়তানের সাহায্য । অতএব বিভ্রান্ত ও পথভ্রষ্ট মুসলমানকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য সূরা মু’মিনের প্রথম তিন আয়াত্বের মর্মার্থ তার সামনে তুলে ধরা কর্তব্য । এ তিন আয়াতে | আল্লাহ তা'আলার এমন কতেক গুণের উল্লেখ আছে যেসব গুণ পথভ্রষ্ট ও নিরাশ মানুষের অন্তরে আশার সঞ্চার করে এবং তাকে গুনাহ থেকে ফিরে আসার জন্য বলীয়ান করে তোলে। দাওয়াত ও তাবলীগের কাজে নিয়োজিত ব্যক্তিদের কর্তব্য হচ্ছে যাকে সংশোধনের উদ্দেশ্য থাকে, তার জন্য নিজে দোয়া করা, এরপর কৌশলে তাকে সঠিক পথে আনার জন্য চেষ্টা করা । তাকে উত্তেজিত করলে কোনো ফায়দা তো হবেই না, বরং শয়তানকে সাহায্য করা হবে। শয়তান তাকে আরো পথভ্রষ্টতায় লিপ্ত করে দেবে। www.boik{il] .§188spot.com
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।