দ্বিতীয়ত, মু’মিনদেরকে বলা হয়েছে যে, তোমাদের বিরোধী কাফিররা যতই শক্তিশালী ও অত্যাচারীই হোক না কেনো এবং তাদের তুলনায় যত দুর্বল ও অসহায় হও না কেনো, তোমাদের দৃঢ় বিশ্বাস ও ভরসা এটিই থাকা উচিত যে, তোমরা যে দুনিয়ার যে কোনো শক্তির চেয়ে অনেক বেশী । সুতরাং তারা তোমাদেরকে যত ভয়ভীতি দেখাক না কেনো, তার মুকাবিলায় তোমরা আল্লাহর আশ্রয় প্রার্থনা করবে: এবং নিজেদের করণীয় কাজ করে যাবে। সকল ভয়-ভীতিতে মু’মিনদের কাজ হবে আল্লাহর আশ্রয় কামনা করা । তোমাদের জবাব হবে তা, যা বলেছিলেন মূসা আ. | ফিরআউনের মতো শক্তিধর অত্যাচারী শাসকের ভয়-ভীতির জবাবে। তিনি | বলেছিলেন __ মূসা বললেন, আমি আশ্রয় নিয়েছি আমার ও তোমাদের প্রতিপালক আন্পাহর কাছে__তাদের মুকাবিলায় যারা অহংকারী--_-যারা হিসাবের দিনের প্রতি বিশ্বাস রাখে না।” (সূরা আল মুমিন £ ২৭) তোমরা যদি আল্লাহর ওপর ভরসা রেখে সকল ভয়-ভীতিকে উপেক্ষা করে আল্লাহর দীনের কাজ করে যাও, তাহলে আল্লাহর সাহায্য তোমাদের পক্ষেই থাকবে এবং কাফিরদের পরিণতি ফিরআউন ও তার দলবলের মতোই হবে। তৃতীয়ত, এ দু'টো দল ছাড়া অপর একটি দল ছিলো যারা মুহাম্মাদ সা.-এর দাওয়াতকে সত্য জেনে এবং কাফিরদের তৎপরতাকে অন্যায় বাড়াবাড়ী জেনেও নীরব দর্শকের ভূমিকা পালন করেছিলো। এদেরকে লক্ষ্য করে বলা হয়েছে যে, হক ও বাতিলের সংগ্রামে হক-কে হক হিসেবে জেনে এবং বাতিলকে বাতিল হিসেবে জেনেও তোমরা নিরাপদ অবস্থানে থাকাকে তোমরা বেছে নিয়েছো--তোমাদের জন্য আফসোস! পক্ষ সমর্থন করা এবং প্রকাশ্যভাবে বলে দেয়া যে, “আমার সব বিষয় আমি আল্তাহর ওপর সোপর্দ করলাম ।” এতে করে ফিরআউন যেমন তার কোনো ক্ষতি করতে পারেনি, এ কাফিররাও তোমাদের স্পষ্ট কথার কারণে কিছুই করতে সক্ষম হতো না। অতঃপর ন্যায় ও সত্যের আন্দোলনের বিরুদ্ধে কাফিররা মন্ধায় যেসব ষড়যন্ত্র করে যাচ্ছিলো, তার মুকাবিলায় তাওহীদ আখিরাতকে যুক্তি-প্রমাণ দিয়ে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে। কাফিরদের সত্য বিরোধিতার অসারতা উল্লেখ করে তাদের বিরোধিতার মূল কারণ প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে যে, কাফিরদের বিরোধিতার মূল কারণ হলো তাদের নিজেদের শ্রেষ্ঠত্বের গর্ব-অহংকার। তাদের আশংকা মুহাম্মাদ সা.-এর নবুওয়াত মেনে নিলে তাদের শ্রেষ্ঠত্ব থাকবে না। এ জন্যই তারা সর্বশক্তি www. boik Eb bitdspot.com
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।