শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 11
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

সূরার ২৮ আয়াতে ফিরআউ্নের দরবারের একজন মু’মিনের কথা উল্লেখিত হয়েছে। উক্ত আয়াতে উল্লেখিত ‘মু’মিন’ শব্দটিকে সূরার নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। অর্থাৎ এটি সেই সূরা যাতে ফিরআউনের দরবারের সেই বিশেষ মু'মিন ব্যক্তির বিষয় : আলোচিত হয়েছে। নলাখিলেকস সমস্মকান্স সূরা আল মু'মিন সূরা আয যুমার-এর পরপরই নাযিল হয়েছে কুরআন মাজীদের সংকলন-এর ক্রমিক নম্বর অনুসারে সূরার যে ক্রম, কুরআন নাযিলের ক্রম অনুসারেও এ সূরা একই অবস্থানে অবস্থিত সুরার আলোচ্য বিষয় এ সূরায় রাসুলুল্লাহ সা.-এর বিরুদ্ধে বিরোধীদের নানারকম অপতৎপরতার বিষয় আলোচনা করা হয়েছে। বিরোধীরা রাসূলুল্লাহ সা.-এর বিরুদ্ধে দু'ধরনের অপকৌশল অবলম্বন করেছিলো । প্রথমত, তারা রাসূলের বিরুদ্ধে নানা প্রকার প্রশ্ন উথথাপন করে, বাক-বিতণ্ডা সৃষ্টি করে এবং বিতর্ক সৃষ্টি করে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টায় মেতে উঠেছিলো । দ্বিতীয়ত, তারা রাসূলুল্লাহ সা.-কে হত্যা করার জন্য নানা প্রকার ষড়যন্ত্র | চালিয়ে যাচ্ছিলো । একটি ঘটনা থেকে তাদের এ উদ্দেশ্য প্রকাশ হয়ে পড়েছিলো । হযরত আবদুল্লাহ ইবনে আস রা. বলেন যে, একবার রাসূলুল্লাহ সা. মক্কার হারামের এলাকার মধ্যে নামায আদায় করছিলেন, এ সুযোগে উকবা ইবনে আবু মু‘আইত এগিয়ে গিয়ে রাসূলুল্লাহ সা.-কে শ্বাসরোধ করে হত্যার উদ্দেশ্যে তার গলায় একটি কাপড় পেঁচিয়ে মোচড়াতে লাগলো । ঠিক এ সময়েই হযরত আবু বকর রা. সেখানে উপস্থিত হয়ে ঘটনাটি দেখতে পেলেন। তিনি এ দৃশ্য দেখামাত্র দৌড়ে গিয়ে উকবাকে ধাক্কা মেরে সরিয়ে দিলেন। আবদুন্াহ ইবনে আমর বলেন, এ সময় হযরত আবু বকর রা. মুখে বলছেন যে, “তোমরা একটি লোককে কেবল এ অপরাধে হত্যা করছো যে, তিনি বলেন, আমার প্রতিপালক একমাত্র আল্লাহ ।” সূরার সমগ্র আলোচনা এ দু'টো বিষয়কে উপলক্ষ করেই আবর্তিত হয়েছে। | রাসূলুল্লাহ সা.-কে হত্যার ষড়যন্ত্রের পরিপ্রেক্ষিতে ফিরআউনের সভাসদদের মধ্য থেকে একজন মু’মিনের ঘটনা উল্লেখ করা হয়েছে। এ ঘটনার বর্ণনা করে তিন শ্রেণীর লোককে তিন ধরনের ভিন্ন ভিন্ন শিক্ষা দেয়া হয়েছে। প্রথমত, কাফিরদেরকে বলা হয়েছে যে, আজ তোমরা মুহাম্মাদ সা.-এর সাথে যে |! | আচরণ করছো একই আচরণ করেছিলো ফিরআউন ও তার দরবারী লোকেরা ; কিন্তু / www.boikileb bitSspot.com

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।