শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 11
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

শব্দে শব্দে আল কুরআন তেও) সূরা আয যুমার [রাখতে হয় শুধুমাত্র একজন মালিককে । সুতরাং এটা অত্যন্ত সহজ কাজ । উল্লিখিত উদাহরণ] | থেকেই একজন মুশরিক ও একজন মু'মিনের জীবনের পার্থক্য আমরা বুঝতে পারি । একথা অত্যন্ত সুস্পষ্ট যে, এখানে মুশরিকদের পাথরের মাবুদদের কথা বলা হয়নি, কেননা সেগুলো মানুষকে কোনো আদেশও দেয় না এবং কোনো কাজের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করে না। এসব পাথরের মূর্তিগুলোর কোনো দাবী বা চাওয়া- পাওয়াও মানুষের কাছে নেই । তাই সহজেই বুঝা যায় যে, জীবস্ত মালিকদের কথাই এখানে বলা হয়েছে। যারা মানুষকে সদা-সর্বদা নিজেদের স্বার্থে নিজেদের আদেশ- নিষেধের অনুগত দেখতে চায়। এসব মালিকের সংখ্যাও দুনিয়াতে নিতাস্ত নগণ্য নয়। মানুষের নিজের মনবৃত্তির মধ্যে বসে আছে এক মনিব, যে মানুষকে বিভিন্ন ইচ্ছা- আকাজঙ্ঞা পূরণে বাধ্য করে। তা ছাড়া পরিবার, সমাজ, গোত্র-বংশ, দেশ ও জাতির বৃহত্তর পরিমণ্ডলে সর্বত্র এসব মালিক ও মনিবরা মানুষকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে সদা-তৎপর । এছাড়াও দেশের ধর্মীয় নেতা, শাসক, আইন প্রণেতা, ব্যবসা- বাণিজ্য ও বিভিন্ন পেশার. ক্ষেত্রে বিরাজমান রয়েছে অনেক মালিক-মনিব। তাদের পরস্পর বিরোধী চাহিদা-আকাজ্ক্ষা পূরণে ব্যর্থ হলে তারা নিজ নিজ আয়ত্তের মধ্যে শান্তি দিতেও পিছপা হয় না। এ শাস্তির রকম আবার ভিন্ন ভিন্ন । কেউ মনে কঠোর আঘাত দিয়ে ; কেউ স্বীয় অসন্তুষ্টি প্রকাশ করে ; কেউ ঠাট্টা-বিদ্ধপের মাধ্যমে আবার কেউবা সম্পর্ক ছিন্ন করে শাস্তি দেয় । আবার কিছু মনিব এমন আছে যারা ধর্মের ওপর আঘাত হানে এবং তাদের তৈরী আইনের সাহায্যে শাস্তি দিয়ে থাকে। মানুষকে এসব মনিব থেকে বাচতে হলে এবং তাদের সংকীৰ্ণতা থেকে মুক্তি পেতে হলে সকল মনিবের দাসত্-শৃংখলকে ভেঙ্গে দূরে নিক্ষেপ করে দিয়ে শুধুমাত্র সর্বশক্তিমান একক সত্তা আল্লাহর আনুগত্যকে গ্রহণ করে নিতে হবে। এর বিকল্প কোনো পথ নেই । দু'টো পর্যায়ে একক মনিব আল্লাহর আনুগত্য গ্রহণ করা যেতে পারে। (১) ব্যক্তিগতভাবে এক আল্লাহর বান্দাহ বা দাস হয়ে থাকার সিদ্ধান্ত গ্রহণ করা। (২) গোটা পরিবেশকে আল্লাহর একত্বের অনুগত করে গড়ে তোলার সংগ্রামে নিজেকে নিয়োজিত করা । কিন্তু এ উভয় পর্যায়ে মানুষকে নিরস্তর-নিরলস দ্বন্দ-সংগ্রামে লিপ্ত থাকতে হবে। মূলত এটা ছিলো নবী-রাসূলদের মিশন । মানুষকে গায়রুল্লাহ তথা আল্লাহ ছাড়া দুনিয়াতে যা কিছু রয়েছে, সেসবের গোলামী থেকে মুক্ত করে একমাত্র আল্লাহর গোলাম বানিয়ে দেয়া । তবে ইসলামের নির্দেশ হলো পরিবেশ-পরিস্থিতি অনুকুল থাকুক বা প্রতিকূল, সকল অবস্থাতেই মানুষকে একক সত্তা আল্লাহর আনুগত্য | করে যেতে হবে এবং এ পথে যত দুঃখ-কষ্টের সম্মুখীন হতে হোক না কেনো, তা ‘|| হাসিমুখেই বরণ করে নিতে হবে। 8৯. অর্থাৎ উল্লিখিত দু’জন দাস মর্যাদায় সমান অথবা এক মনিবের দাসের চেয়ে | বহু মনিবের দাস উত্তম। একথা বলার মতো নির্বোধ কেউ নেই । আর এ বোধটুকু | |, বহক দেয়া জনা সক প্রথা! পাওয়ার অধিকার একমাত্র আল্লাহর । আসলে ॥| WME kb bo SE gpoticon

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।