শব্দে শব্দে, আল কুরআন ৩২৯ সূরা আল জাসিয়া ২য় রুকৃ’ (১২-২১ আয়াত)-এর শিক্ষা ১. আল্লাহ তা‘আলাই মানুষের আয়তাধীন করে দিয়েছেন সমুদ্বকে, যার ফলে মানুষ সমুদ্রে নৌযান চালিয়ে আত্তঃদেশীয় ব্যবসা-বাণিজ্য করতে সক্ষম হয়েছে । এটা মানুষের জন্য আল্লাহর বিরাট এক রহমত । ২. সমুদ্রের তলদেশে ডুরূরী দ্বারা অনুসন্ধান চালিয়ে মুল্যবান মুক্তা এবং অন্যান্য খনিজ সম্পদ | আহরণ করা ও সমুদ্বকে মানুষের আয়ভা্ধীন করে দেয়ার ফলে সম্ভব হয়েছে । ৩. আল্লাহ তা‘আলা আসমান ও যমীনের যাবতীয় সামী মানুষের জন্যই সৃষ্টি করেছেন ; আর মানুষকে সৃষ্টি করেছেন একমাৱ আল্লাহর ইবাদাত বা দাসত্ব করার জন্য সুতরাং মানুষের কতর্ব্য একমাত্র তারই ইবাদাত করা । ৪. দুনিয়াতে সবর্ত ছড়িয়ে থাকা আল্লাহর তাওহীদের নিদশর্নাবলী নিয়ে চিন্তা-গবেষণা করা মানুষের কতর্ব্য, যাতে করে তাওহীদের পক্ষে নি্দের্শনাবলী তাদের সামনে সুস্পষ্ট হয়ে উঠে । ৫. মু'মিন-মুসলমানদের দৈনন্দিন জীবনে বাতিলপনস্থীদের পক্ষ থেকে যেসব অসদাচরণের মুখোমুখী হতে হয়, সেসব আচরণকে ক্ষমা করে দেয়া মু'মিনদের মহত্ববের পরিচয় । আল্লাহ-ই তাদের এসব আচরণের বদলা দেবেন । ৬, দুনিয়াতে যারা পাপাচার ও অন্যায়-অবিচারে লিপ্ত রয়েছে, তারা আখেরাতের কঠিন দিনে আল্লাহর সামনে জবাবদিহিতে বিশ্বাসী নয় । কেননা তাতে বিশ্বাসীদের কাজ-কর্ম এমন হতে পারেনা । ৭. যে ব্যক্তি সৎকর্ম করে তা তার নিজের জন্যই করে । আর যে ব্যক্তি মন্দ কাজে লিপ্ত, তার পরিণাম তাকেই ভোগ করতে হবে । ৮. মানুষকে অবশ্যই এক নিধা্রিত দিনে আল্লাহর সামনে গিয়ে দাড়াতে হবে _এটা চুড়াত্তভাবে নিধাঁরিত । ৯. বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা আসমানী কিতাব, দীনের সঠিক জ্ঞান এবং নবুওয়াত দান করেছিলেন এবং তাদেরকে তৎকালীন বিশ্বের মানুষের কাছে দীনের দাওয়াত ও তাবলীগের দায়িত্ব দিয়ে তৎকালীন বিশ্বের জাতিসমূহের ওপর উচ্চতম মধার্দায় ভূষিত করেছিলেন। ১০. বনী ইসরাঈল আল্লাহর কিতাব সম্পর্কে পারস্পরিক মতভেদ ও দলাদলীতে লিপ্ত এবং আল্লাহ-এদতত দায়িত্বে অবহেলা দেখিয়ে নিজেদের মযার্দাকে ভুলৃষ্ঠিত করে। ১১. বনী ইসরাঈলের অধপতনের পর আল্লাহ তা'আলা নবুওয়াত, আসমানী কিতাব ও একটি পুণার্গ শরীয়ত বা জীবনব্যবস্থা দিয়ে মুসলিম উম্মাহর ওপর উক্ত দায়িত্ব অপরণি করেছেন । এখন সেই দীনের দাওয়াত ও তাবলীগের দায়িত্ব মুসলিম উম্মাহর । ১২. কিয়ামত পতি মানব জাতির জন্য আর কোনো নবাঁ, আসমানী কিতাব এবং আর কোনো শরীয়ত আসবে না । আল কুরআন সবশেষ আসমানী কিতাব, মুহান্মাদ স. সবশেষ নবী ও রাসূল এবং ইসলাম সবশেষ জীবনব্যবস্থা । ১৩. কিয়ামত পৰত আল কুরআন ও ইসলামের মুলনীতিতে কোনো পরিবর্তন-পরিব্ধ্ন ও সংশোধনীর কোনো প্রয়োজন হবে না। ১৪. আল কুরআন এবং শেষ নবীর সুগ্নাহ-ই কিয়ামত পযর্ড আগতব্য মানুষের সকল সমস্যা | সমাধান দিতে সক্ষম । j শ. শ. কু, ১১/৪২ পারা £ ২৫ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৩২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।