শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 11
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

| ২৬. আগের আয়াতগুলোতে তাওহীদ-এর পক্ষে যুক্তি-প্রমাণ পেশ করার পর এখ | থেকে আখেরাত সম্পর্কে যুক্তি পেশ করা হচ্ছে। ২৭. আখেরাতের বাস্তবতা সম্পর্কে একটা নৈতিক যুক্তি হলো-_আখিরাত হওয়াটা অপরিহার্য ; কেননা এটা সর্বজন স্বীকৃত যে, দুনিয়াতে ভালো বা মন্দ কাজের পূর্ণ প্রতিফল বা প্রতিবিধান সম্ভব নয়। দেখা যায় যে, কাফির পাপাচারী যালিমরা দুনিয়াতে অঢেল ধন-সম্পদের মালিকানা লাভ করে এবং ভোগ-বিলাস ও আড়্ম্বরপূর্ণ জীবন যাপন করে ; অপরদিকে আল্লাহর অনুগত তথা মু'মিন ও সৎকর্মশীল বান্দাহ দারিদ্র ও দুঃখ-কষ্টে কালাতিপাত করে। লক্ষণীয় যে, দুনিয়াতে পাপাচারী অপরাধীদের অপরাধ অনেক সময়ই জানা যায় না, জানা গেলেও অনেক অপরাধী ধরা পড়ে না। আবার ধরা পড়লেও বৈধ-অবৈধ পস্থা অবলম্বন করে অনেকে শাস্তির হাত থেকে রক্ষা পেয়ে যায়। শত অপরাধীর মধ্যে কারো শাস্তি হলেও পূর্ণ শাস্তি হয় না বা শাস্তি দেয়া সম্ভব হয় না। আর সৎকর্মশীল মু'মিন বান্দাহগণ অবৈধ পন্থা অবলম্বন করাকে হারাম মনে করে বৈধ পদ্থায় যা আল্লাহ দান করেন তার দ্বারাই কায়ক্লেশে জীবন যাপন করে। অতএব আখেরাত যদি না-ই থাকে, তাহলে চোর-ডাকাত ও অপরাধীদেরকেই বুদ্ধিমান ও উত্তম বলতে হয় এবং সৎকর্মশীল মু’মিন বান্দাহদেরকে বোকা, মন্দ ও অযোগ্য বলতে হয়। অথচ কোনো বিবেকবান মানুষ এটা স্বীকার করতে পারে না। মানুষের নৈতিক চরিত্রের ভালো-মন্দ এবং কাজের মধ্যে সৎ অসতের পার্থক্য যেহেতু অনস্বীকাৰ্য সত্য, তখন বিবেক-বুদ্ধির দাবী হলো, ভালো এবং মন্দ লোকে পরিণতিতেও পার্থক্য অবশ্যই হবে। ভালো কাজের ভালো ফল এবং মন্দ কাজের মন্দ ফল হবে। কিন্তু যদি তা হয়ে উভয়ের একই পরিণতি হয়, তাহলে নৈতিক চরিত্র ও কর্মের ভালো মন্দের পার্থক্য অর্থহীন হয়ে যায় এবং (নাউযুবিল্লাহ) আল্লাহর বিরুদ্ধে বে-ইনসাফীর অভিযোগ আরোপিত হয়। অথচ এটা অসম্ভব । আল্লাহ তাআলা এ দু'শ্রেণীর মানুষের নৈতিক চরিত্র ও কর্মের পার্থক্যকে উপেক্ষা করে উভয়কে সমান করে দেবেন অথবা আখেরাত বলতে কিছু নেই, মৃত্যুর পর উভয়ে মাটি হয়ে যাবে__এমনটা আশা করা || যায় না। মৃত্যু পর্যন্ত যাদের চরিত্র, জীবন ও কর্ম এক রকম হলো না, মৃত্যুর পর তাদের পরিণতি একই হবে-_আল্লাহ তা'আলার শানে এমন বে-ইনসাফী কেমন করে সম্পর্কিত করা যেতে পারে ? আল্লাহ তা'আলা এমন সিদ্ধান্তকে অত্যন্ত মন্দ সিদ্ধান্ত আখ্যায়িত করেছেন। দুনিয়াতে যখন অপরাধের শাস্তি এবং সৎকর্মের পূর্ণ বদলা দেয়া সম্ভব হয় না, তখন এর জন্য পরকালের জীবন অপরিহার্য । পরবর্তী আয়াতে এ বিষয়কেই পূর্ণতা দানকল্পে বলা হয়েছে-_ “যাতে করে প্রত্যেক ব্যক্তিকে তার উপার্জনের পূর্ণ প্রতিদান দেয়া যায় এবং তাদের কোনোরূপ অবিচার না হয়” আল্লাহ তা‘আলা দুনিয়াকে কর্মক্ষেত্র ও পরীক্ষাক্ষেত্র বানিয়েছেন, প্রতিদান ক্ষেত্র নয়। তাই প্রত্যেক কর্মের ভাল ও মন্দের প্রতিদান এখানে দেয়ার ব্যবস্থা করা হয়নি। WME HOKE b I spoticont

— পৃষ্ঠা ৩২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।