শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 11
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

শব্দে শব্দে আল কুরআন তত সূরা আল জাসিয়া []*ইসরাঈলকে যে নিয়ামত দান করা হয়েছিলো এ কুরআন তোমাদের সামনে সে একই] নিয়ামত নিয়ে এসেছে। সে নিয়ামতের কল্যাণেই বনী ইসরাঈল তৎকালীন জাতি- | সমূহের মধ্যে বিশেষ মর্যাদার আসনে আসীন হয়েছিলো। পরবর্তীতে তারা নিজেদের মধ্যে মতপার্থক্য সৃষ্টি করে সেই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গিয়েছিলো । তারপর আল্‌ কুরআন এখন তা তোমাদের কাছে নিয়ে এসেছে। তোমরা যদি নিজেদের অজ্ঞতা ও বোকামীর কারণে এ নিয়ামত প্রত্যাখ্যান কর তাহলে তোমাদের ধ্বংস অনিবার্য । আর যারা এর আনুগত্য করে তাকওয়াভিত্তিক জীবন গড়ে তুলবে, তারাই আল্লাহর রহমত ও সাহায্য লাভ করবে। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সা. ও তীর অনুসারীদেরকে লক্ষ্য করে বলা হয়েছে যে, এ কাফিররা তোমাদের সাথে যে অশোভন আচরণ করছে তার জন্য তোমরা ধৈর্যধারণ করো এবং তাদের এসব তৎপরতাকে উপেক্ষা করো, আল্লাহ তা'আলা তোমাদের ধৈর্যের ফলে তোমাদেরকে যথাযথ প্রতিদান দেবেন এবং এ কাফিরদের সাথে তিনিই বুঝাপড়া করবেন। অতঃপর আখিরাত বিশ্বাস সম্পর্কে কাফিরদের অজ্ঞতা ও মূর্খতার পরিচায়ক বিশ্বাসের আলোচনা করা হয়েছে এবং তাদের ভ্রান্ত বিশ্বাস ও দাবীর জবাবে নিম্নলিখিত যুক্তি পেশ করা হয়েছে _ এক ঃ মৃত্যুর পর কোনো জীবন নেই__এ বিশ্বাসের পেছনে তোমাদের কাছে কি | কোনো নিশ্চিত জ্ঞান আছে ? যদি তা না থাকে এবং নিশ্চিত তা নেই । তাহলে শুধুমাত্র ধারণা অনুমানের বশে এরূপ বিশ্বাস পোষণ করা সঠিক হতে পারে না। দুই £ তোমাদের মৃত বাপ-দাদাদের কেউ জীবিত হয়ে দুনিয়াতে ফিরে না আসা থেকে কি এটা প্রমাণিত হয় যে, মৃত্যুর পরে আর জীবন নেই ? তোমাদের জ্ঞান ও অভিজ্ঞতায় আখিরাত ধরা পড়ে না বলেই কি তার বাস্তবতা বা অবাস্তবতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়া যেতে পারে ? তিন £ তোমাদের বিশ্বাস অনুসারে ভালো-মন্দ, যালিম-মযলুম, আল্লাহর অনুগত ও তার অবাধ্য সকলের শেষ পরিণতি সমান হবে। অথচ এটা সরাসরি জ্ঞান-বুদ্ধি ও | ন্যায়-ইনসাফের বিরোধী । কোনো ভালো কাজের ভালো ফল এবং মন্দ কাজের মন্দ ফল প্রকাশ পাবে না ; কোনো যালিম তার যুলুমের শাস্তি পাবে না এবং মযলুমের আহাজারী শূন্যে মিলিয়ে যাবে--আল্লাহ ও তার মালিকানাধীন বিশ্ব-জাহান সম্পর্কে এমন ধারণা পোষণ করা কোনোমতেই সঠিক হতে পারে না । যারা এমন বিশ্বাস | পোষণ করে তারা চায় যে, তাদের মন্দ কাজগুলোর মন্দ ফল প্রকাশ না হোক_- সেগুলো গোপনই থেকে যাক । কিন্তু আল্লাহর রাজত্বে এমন অনিয়ম হতে পারে না, যালিম-মযলুম একই সমান হয়ে যাবে। চার ঃ যারা এরূপ বিশ্বাস পোষণ করে তাদের নৈতিকতা ধ্বংস হয়ে যায়। তারা | ॥,তাদের ইচ্ছার গোলাম হয়ে যায়। তারা এ বিশ্বাসের আড়ালে নীতিহীন কাজের /| Oo পারা £ ২৫ শ. শ. কু. ১১/৪০ WE BOIS b Tp aban

— পৃষ্ঠা ৩১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।