সূরার ২৮ আয়াতে উল্লিখিত ‘জাসিয়াহ’ শব্দটিকে এর নামকরণ করা হয়েছে। ‘জাসিয়াহ’ শব্দের অর্থ নতজানু হওয়া বা হাঁটুতে ভর দিয়ে উপবেশনকারী। এ নামকরণ দ্বারা বুঝানো হয়েছে যে, এটা সেই সূরা যাতে ‘জাসিয়াহ’ শব্দটি উল্লিখিত আছে। নাযিলের সময়ক্কান্স নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে এ সূরা নাযিলের সময়কাল জানা না গেলেও আলোচ্য বিষয়ের আলোকে স্পষ্টভাবে বুঝা যায় যে, সূরাটি সূরা দুখান নাযিল হওয়ার অল্প কিছুদিন পরেই নাযিল হয়েছে। আলোচ্য বিষয় তাওহীদ ও আখিরাত সম্পর্কে কাফিরদের সন্দেহ-সংশয় ও আপত্তির জবাব দান এবং আল কুরআনের দাওয়াতের বিপক্ষে তাদের ভূমিকা সম্পর্কে সতর্ক করে দেয়াই | সূরার মূল আলোচ্য বিষয় । সূরার শুরুতে তাওহীদের পক্ষে যুক্তি পেশ করে বলা হয়েছে যে, মানুষের অস্তিত্ব লাভ থেকে শুরু করে প্রতিবেশে অসংখ্য নিদর্শন ছড়িয়ে আছে যা মানুষের সামনে এ সাক্ষ্য দিচ্ছে যে, এ বিশ্ব-জাহান ও এর মধ্যকার সবকিছুই একমাত্র একক সত্তা আল্লাহর সৃষ্টি । আর এসবের ব্যবস্থাপক ও শাসক তিনি একাই । কোনো ব্যক্তির ঈমান আনার জন্য আর কোনো সাক্ষ্যের প্রয়োজন নেই । তবে যে বা যারা সন্দেহ-সংশয়ের আবর্তে পড়ে থাকার সিদ্ধান্ত নিয়ে রেখেছে, তাকে দুনিয়ার কোনো শক্তি-ই ঈমান ও ইয়াকীন দান করতে পারবে না। দ্বিতীয় রুকু'র প্রথমে বলা হয়েছে যে, মানুষ দুনিয়াতে যেসব জিনিসের সেবা গ্রহণ | করেছে সেসব সামগ্রী নিজে নিজেই অস্তিত্ব লাভ করেনি। আর না কোনো দেবদেবী | সেসব সামগ্রী তাদেরকে সরবরাহ করেছে। এ ব্যাপারে একটু চিন্তা করলেই মানুষ তার বিবেক-বুদ্ধির সাক্ষ্য দ্বারা সহজে বুঝতে সক্ষম হবে যে, এ সবকিছু একমাত্র আল্লাহই দয়া করে তাদের জন্য সৃষ্টি করে তাদের অনুগত করে দিয়েছেন। সুতরাং মানুষ যদি সঠিক | চিন্তা-চেতনা প্রয়োগ করে, তাহলে তার বিবেক-বুদ্ধিই আল্লাহর অসংখ্য অনুগ্রহের জন্য তার | প্রতি কৃতজ্ঞতা জানাতে উদ্বুদ্ধ করবে। আর এটা আল্লাহ তা'আলার অধিকার । | অতঃপর কাফিরদের হঠকারিতা, গৌড়ামী, অহংকার, সত্যদীনের প্রতি ঠাট্টা-বিদ্রপ | ইত্যাদির জন্য তাদেরকে কঠোরভাবে সতর্ক করে দিয়ে বলা হয়েছে যে, ইতিপূর্বে বনী | Eli =i EL চে] wWww.boiklEb bildspot.com
— পৃষ্ঠা ৩১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।