fl ২৫. অর্থাৎ তারা পৃথিবীর বুকে এমন কোনো কাজ করেনি এবং আল্লাহর ব রী] | এমন কোনো কল্যাণ করেনি যার জন্য তারা তাদের জন্য অশ্রচ্পাত করবে। আর | তারা-_আল্লাহর সৃষ্টির জন্যও কোনো কাজ করেনি যার জন্য আসমানের অধিবাসীরা তাদের জন্য আহাজারী করবে। বরং পৃথিবীতে তারা দুর্বলদের ওপর যুলুম-অত্যাচার করেছে। কিন্তু তাদের অপরাধের মাত্রা যখন সীমালংঘন করেছে তখন তাদেরকে আবর্জনার মতো ছুড়ে ফেলা হয়েছে। পৃথিবীতে তাদের শাসনক্ষমতা থাকা অবস্থায় চাটুকারদের দল তাদের এমন প্রচার-প্রোপাগাণ্ডা চালাতো যে, তাদের গুণাবলীর অন্ত নেই, গোটা পৃথিবী তাদের কাছে ঝণী । তাদের চেয়ে জনপ্রিয় আর কেউ নেই । কিন্তু যখন তাদের পতন হয়, তখন তাদের জন্য কেউ আফসোস করে না ; বরং সবাই বুক | ভরে শ্বাস নেয়, যেনো তাদের ওপর থেকে এক বিরাট বোঝা সরে গেঁছে। আকাশ ও পৃথিবীর ক্রন্দন-এর ব্যাপারে একাধিক হাদীস আছে যে, সৎকর্মপরায়ণ লোকের মৃত্যু হলে আকাশ ও পৃথিবী তার জন্য ক্রন্দন করে। রাসূলুল্লাহ সা. এরপর সূরা আদ দুখান এর আলোচ্য আয়াত তিলাওয়াত করে শোনান । ইবনে আব্বাস রা. থেকেও এ মর্মে হাদীস বর্ণিত আছে। (ইবনে কাসীর) শোরায়হ্ ইবনে ওবায়দ রা. বর্ণিত এক হাদীসে রাসূলুল্লাহ সা. ইরশাদ করেন, যেসব মু'মিন ব্যক্তি প্রবাসে মৃত্যুবরণ করে যেখানে তাদের জন্য কোনো ক্রন্দনকারী থাকে না, তার জন্য আকাশ ও পৃথিবী ক্রন্দন করে। তারপর তিনি আয়াত তিলাওয়াত করে বলেন, ‘পৃথিবী ও আকাশ’ কোনো কাফিরের জন্য ক্রন্দন করে না। (ইবনে জারীর) আলী রা.-ও বলেছেন যে, সৎলোকের মৃত্যুতে আকাশ ও পৃথিবী ক্রন্দন করে। (ইবনে কাসীর) ১ম রুকু’ (১-২৯ আয়াত)-এর শিক্ষা ১. বিশ্ব-মানবতাকে পথ প্রদর্শনের জন্য এবং সঠিক পথ থেকে বিচ্যুত হওয়ার পরিণাম সম্পর্কে সতক্ করার জন্য অসীম বরকতময় রাত “লাইলাতুল কদরে’ আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআন নাযিল করেন । ২. আল্লাহ তা‘আলা আল কুরআনের গুরন্তব মানুষের সামনে তুলে ধরার জন্য সেই মহাখরষ্থের কসম করেছেন । যাতে করে মানুষ এ কিতাবের গুরুত্ব উপলব্ধি করে তার যথাযথ মূল্যায়ন করে । ৩. আল কুরআন এমন একটি মহাখস্ব যাতে মানুষের জন্য থেকে মৃত্যু প্যর্ভ সকল বিধিবিধান এবং মৃত্যু পরবতী অনত্ত জীবন সম্পকও যাবতীয় বিষয়ের জ্ঞান সুস্পষ্টভাবে সহজবোধ্য করে পরিবেশন করা হয়েছে । 8. পরবর্তী ‘লাইলাতুল কদর', পযঞ্তি সৃষ্টিকূলের ভাগ্য সম্পর্কে সিন্ধাড চূড়াভ করে আল্লাহ তাআলা সে রাতেই সংশ্লি্ ফেরেশতাদের নিকট দিয়ে দেন আর তারা সে অনুসারেই আল্লাহর সিদ্ধা্ত বাতবায়ন করতে থাকে । ৫. আল কুরআন মানবজাতির জন্য সবর্শ্রোতা-সবর্জ্জানী আল্লাহর পক্ষ থেকে এক অনুপম রহমত । |) যে মানুষ এ রহমতের মূল্যায়ন করতে পারলো না, সে-ই দুনিয়া ও আখেরাতে সবচেয়ে দৃ্ভারগা । ol WWE BGK EL bE Snoticon
— পৃষ্ঠা ২৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।