শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 11
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

লে বত সতি হয LS DAN ADDAS AzABwrr Awe 2] Ul NS TOT LB in 0% | আশ্রয় নিয়েছি আমার প্রতিপালকের নিকট এবং (তিনি) তোমাদেরও প্রতিপালক, যাতে তোমরা আমাকে পাথর মেরে হত্যা করতে না পারো। ২১. আর যদি তোমরা আমাকে বিশ্বাস না করো, তাহলে তোমরা আমার থেকে দূরে থাকো” । ৩১ -আশ্রয় নিয়েছি ; * (৩+০১+০)-আমার প্রতিপালকের নিকট ; ;-এবং ; *$05-(45+50)-(তিনি) তোমাদেরও প্রতিপালক ; ১, ৯৮; ঠ-যাতে তোমরা আমাকে পাথর মেরে হত্যা করতে না পারো) 3-আর ; '/-যদি ; iss d- তোমরা বিশ্বাস না করো ; এ-আমাকে ; ১,,৮৬-(১/৮1৮৩)-তাহলে তোমরা আমার থেকে দূরে থাকো । সাথে এবং তীর সভাসদদের সাথে বিভিন্ন পরিবেশ ও পরিস্থিতিতে যেসব কথা বলেছিলেন, তার সংক্ষিপ্তসার এখানে উদ্ধৃত হয়েছে। ১৬. এ আয়াতের অর্থ এও হতে পারে-_ ‘আমার অধিকার আদায় করো, হে আল্লাহর বান্দাহগণ’ অর্থাৎ আমি যেহেতু আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি প্রেরিত রাসূল, তাই আমার কথা. মেনে নেয়া তোমাদের কর্তব্য এবং তোমাদের আনুগত্য লাভ করা { আমার অধিকার । আবদুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে উপরোক্ত অর্থ বর্ণিত হয়েছে। ১৭. মূসা আ. যখন প্রথম দাওয়াত পেশ করেছিলেন তখন একথাগুলো বলেছেন, অর্থাৎ আমার ওপর তোমরা বিশ্বাস রাখতে পারো, আমি যা বলছি তা আল্লাহর পক্ষ থেকে বলছি। আমার নিজের কোনো কথা এতে সংযোজিত হয়নি। আমার নিজের কোনো স্বার্থ সিদ্ধির উদ্দেশ্য নেই । আমি এমন লোকও নই যে, নিজে কোনো কথা রচনা করে তা আল্লাহর নামে চালিয়ে দেবো ; বরং আমি আল্লাহর একজন বিশ্বস্ত রাসূল । ১৮. অর্থাৎ আমি যে আল্লাহর রাসূল তার সুস্পষ্ট প্রমাণ মু’জিযা বা অলৌকিক ঘটনাবলী আমি তোমাদের সামনে একের পর এক পেশ করেছি যাতে তোমরা আমার | বিরুদ্ধে বিদ্রোহ করতে গিয়ে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে না বসো। এখানে সুস্পষ্ট প্রমাণ দ্বারা কোনো মু'’জিযা বুঝানো হয়নি । বরং ফিরআউনের দরবারে দাওয়াত নিয়ে প্রথমে যাওয়ার পর থেকে মিসরে অবস্থানকালীন দীর্ঘ সময়ে প্রদর্শিত সকল মু'জিযাকে বুঝানো হয়েছে। ফিরআউন ও তার সভাসদরা যখনই কোনো একটি মু’জিযাকে উপেক্ষা করেছে, মূসা আ. তার চেয়েও শক্তিশালী এবং সুস্পষ্ট মু'জিযা তাদের সামনে পেশ করেছেন। ১৯. অর্থাৎ তোমরা আমার কথা মেনে নিলে তোমাদের কল্যাণ হবে। তবে তোমরা যদি নিজেদের কল্যাণ না চাও, তাহলে সেটা তোমাদের ইচ্ছা ; কিন্তু আমাকে পাথর মেরে হত্যা করা বা আমার কোনো ক্ষতি করার অপচেষ্টা করো না। তোমরা আমার | কিছুই করতে পারবে না ; কারণ আমি সেই মহান সত্তার আশ্রয় গ্রহণ করেছি, যিনি আমার প্রতিপালক অবশ্য তিনি তোমাদেরও প্রতিপালক । Wi BoE btGsbotcon

— পৃষ্ঠা ২৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।