শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 11
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

Ga TOE Daf el OE STA RE ee লিপিবদ্ধ হয়ে আছে। কাফিরদের তাওহীদ ও রিসালাত অস্বীকৃতি সম্পর্কে আলোচনার পর তাদের আখেরাত অস্বীকৃতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাদের কথা ছিল মৃত্যুর পর কোনো জীবন নেই । যদি তা থেকে থাকে তাহলে আমাদের পূর্ব-পুরুষদেরকে পুনর্জীবন দান করে তা প্রমাণ করো। কাফিরদের একথার জবাবে দুটো কথা বলা হয়েছে। প্রথমত, মানুষের তা'আলা মহাজ্ঞানী, সর্বজ্ঞ সত্তা । তিনি এ বিশ্ব-জাহান খেলার ছলে সৃষ্টি করে উদ্দেশ্যহীনভাবে ছেড়ে দেননি । কারণ মহাজ্ঞানী সর্বজ্ঞ সত্তার কোনো কাজই অর্থহীন হতে পারে না। আর মৃত্যুর পর আখিরাত না থাকার অর্থ হলো বিশ্ব-জাহানের সৃষ্টি উদ্দেশ্যহীন কাজ বলে প্রমাণিত হওয়া । অথচ এটা একেবারেই অসম্ভব । দ্বিতীয় যে কথাটি বলা হয়েছে, তাহলো, তোমাদের পূর্বপুরুষদেরকে পুনর্জীবন দান করে ফিরিয়ে আনার দাবী পূরণের ব্যাপারটা প্রতিদিন এক একজনের দাবী অনুযায়ী হবে না। এটা হবে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য যুগপত একই সাথে। আল্লাহ তা'আলা সেজন্য একটি সময় নির্ধারণ করেই রেখেছেন। কেউ যদি তার জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করতে চায়, তাহলে তার জন্য উপযুক্ত সময় এখনই । কারণ সে সময় যখন এসে পড়বে, তখন শক্তি-ক্ষমতার জোরে তা থেকে রক্ষা করতে পারবে না। আর না তাকে কেউ বাচাতে পারবে। তারপর আল্লাহর আদালতে অপরাধী হিসেবে চিহ্নিত লোকদের শাস্তি এবং সেই আদালতে সফলতা লাভকারী লোকদের পুরস্কার সম্পর্কে আলোচনা করা হয়েছে। উপসংহারে বলা হয়েছে যে, এ কুরআন তোমাদের বুঝার জন্য তোমাদের নিজস্ব ভাষায় সহজ-সরল ভঙ্গিতে নাযিল করা হয়েছে। এভাবে তোমাদের বুঝানোর পরও যদি তোমরা বুঝার জন্য এগিয়ে না আসো এবং পরিণতি দেখার জন্য জিদ .ধরে বসে থাকো, তাহলে অপেক্ষা করতে থাকো, যথাসময়ে এ হঠকারিতার পরিণাম তোমাদের সামনে উপস্থিত হবে। ‘শ. কু, ১১/৩৭ পারা £ ২৫ kl sal www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।