শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 11
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

শব্দে শব্দে আল কুরআন সূরা আদ দুখান [ধারণায় পড়ে আছো। আল্লাহর পরিকল্পনা ও সিদ্ধান্ত এতো দুর্বল নয় যে, যে কেউণ| | মন চাইলেই তা পরিবর্তন করে দিতে পারে। তাছাড়া তাতে এমন কোনো ভুল-ভ্রান্তি | থাকার সম্ভাবনাও নেই ; কেননা তাঁর সিদ্ধান্ত ও পরিকল্পনা কোনো প্রকার অজ্ঞতা-প্রসূত বিষয় নয়। যেহেতু আল্লাহ তা‘আলা বিশ্ব-জাহানের সর্বজ্ঞ ও মহাজ্ঞানী শাসক । 8. তোমরা আল্লাহকে বাদ দিয়ে তার সৃষ্টিকে উপাস্য হিসেবে মেনে নিয়েছো, অথচ আল্লাহকে আসমান-যমীন ও বিশ্ব-জাহানের স্রষ্টা, মালিক ও প্রতিপালক হিসেবে মৌখিকভাবে স্বীকার করো । তোমাদের যুক্তি হলো-__তোমরা তোমাদের বাপ-দাদাদেরকে এমন করতে দেখেছো। তাহলে কি তোমাদের পূর্ব-পুরুষদের অজ্ঞতা ও বোকামীকে তোমরা চোখ বন্ধ করে স্বীকার করে নেবে ? যারা আল্লাহকে সষ্টা, শাসক, প্রতিপালক ও জীবন-মৃত্যুর মালিক বলে স্বীকার করে, তারা তো এমন নির্বুদ্ধিতার কাজ করতে পারে না। আল্লাহ তা‘আলা তাদেরও প্রতিপালক ছিলেন এবং তোমাদেরও প্রতিপালক ৷ তার ইবাদাত করা তোমাদের যেমন কর্তব্য, তেমনি তাদেরও কর্তব্য ছিলো। ৫. আল্লাহ তা'আলা সকলের প্রতিপালক ৷ তীর রহমতের দাবী হলো, তিনি যেমন সকলের রিযিক-এর ব্যবস্থা করেন, তেমনি সকলের পথ প্রদর্শনের ব্যবস্থাও তিনি করবেন। আর তাই তিনি রাসূলের মাধ্যমে কিতাব পাঠিয়েছেন। অতঃপর মক্কাবাসীদের ওপর আপতিত দুর্ভিক্ষ সম্পর্কে আলোচনা করা হয়েছে। রাসূলুল্লাহ সা. মন্ধার কাফির-মুশরিকদের ক্রমাগত দীনী দাওয়াত প্রত্যাখ্যানের কারণে তাদের মন-মানসিকতাকে হিদায়াতের অনুকূলে আনার জন্য আল্লাহর নিকট দুর্ভিক্ষ দিয়ে তাদেরকে সতর্ক করার আবেদন কবুল করে মক্কাবাসীদের ওপর দুর্ভিক্ষ চাপিয়ে দেন। দুর্ভিক্ষের ফলে তারা কিছুটা নরম হয়েছিলো বলে লক্ষণও দেখা গিয়েছে। কারণ, তখন সত্যের দুশমনদের নেতা পর্যায়ের লোকেরা-ও বলতে শুরু করেছিলো যে, হে আল্লাহ! আমাদের ওপর থেকে এ দুর্ভিক্ষের বিপদ দূর করে দিন, আমরা ঈমান আনবো । কিন্তু আল্লাহ তো জানেন যে, তাদের এ প্রতিশ্রুতি মিথ্যা । কেননা মুহাম্মাদ সা.-এর চরিত্র, কাজকর্ম, কথাবার্তা এক কথায় তাঁর জীবনযাত্রা সুস্পষ্টভাবে প্রমাণ করছিলো যে, তিনি আল্লাহর রাসূল । এটা দেখেও যারা হঠকারিতা থেকে ফিরে আসেনি, তাদের ওপর সামান্য ছোটখাটো বিপদ আসলেও তারা ঈমান আনবে না। তাই আল্লাহ তার নবীকে যেমন একথা অবহিত করেছেন, অনুরূপভাবে কাফিরদেরকেও বলেছেন যে, তোমাদের এ প্রতিশ্রর্ণত মিথ্যা । এখন তোমাদের ওপর থেকে দুর্ভিক্ষের বিপদটা সরিয়ে দিলেই তা প্রমাণ হয়ে যাবে। আসলে তোমরা একটি চরম ধ্বংসের মুখোমুখী হওয়া কামনা করছো। প্রাসঙ্গিক আলোচনায় ফিরআউন তার সম্প্রদায়-এর উদাহরণ পেশ করে বলা হয়েছে যে, ফিরআউন ও তার সম্পুদায় মূসা আ.-কে মেনে নিতে হঠকারিতা দেখিয়েছিলো। এমনকি তারা মূসা আ.-কে হত্যা করার চেষ্টাও চালিয়েছিলো। বর্তমান কুরাইশদের মতো তারাও বিপদের সম্মুখীন হলে ঈমান আনার প্রতিশ্রুতি দিতো, কিন্তু বিপদ সরে |, গেলে প্রতিশ্রুতি ভঙ্গ করতো । মূসা আ. তার সত্যতার সুস্পষ্ট নিদর্শন তাদের সামনে WAEbdKED banat

— পৃষ্ঠা ২৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।