নামকরণ ‘দুখান’ শব্দটি সূরার ১০ম আয়াতে উল্লেখিত হয়েছে। সে শব্দটিকে এর নাম হিসেবে গহণ করা হয়েছে। অর্থাৎ এটি সেই সূরা যাতে ‘দুখান' শব্দটি উল্লেখিত হয়েছে। | নাখিলের সময়ক্কান্স সূরা ‘যুখরুফ’ এবং তার আগের কয়েকটি সূরা নাযিলের অল্প কিছুকাল পরেই এ সূরাটি নাযিল হয়েছে বলে বিষয়বস্তুর আলোকে ধারণা করা হয় । মক্কায় কাফির-মুশরিকদের শক্রুতা যখন ক্রমে ক্রমে বেড়ে যেতে থাকে, তখন রাসূলুল্লাহ সা. আল্লাহর কাছে দোয়া করেন যে, হে আল্লাহ! ইউসুফ আ.-এর সময়কার দুর্ভিক্ষের মতো এদের ওপর দুর্ভিক্ষ দিয়ে আমাকে সাহায্য করুন । তার ধারণা ছিলো__ বিপদ আসলে মানুষের মন নরম হয়, তখন তারা আল্লাহর দীনের দাওয়াতের কথা শুনবে এবং তা গ্রহণ করে নেবে। আল্লাহ তা'আলা তার নবীর দোয়া কবুল করেন এবং মক্কাবাসীদের ওপর কঠিন দুর্ভিক্ষ নেমে আসে । যার ফলে আবু সুফিয়ানসহ কতিপয় কুরাইশ নেতা রাসূলুল্লাহ সা.-এর নিকট এসে আল্লাহর দরবারে দোয়া করার জন্য অনুরোধ করেন, যাতে আল্লাহ তাআলা তাদের ওপর থেকে দুর্ভিক্ষ সরিয়ে দেন। এমন একটি সময়ে আল্লাহ তা'আলা সূরাটি নাযিল করেন। আলোচ্য বিষয় এ সূরার আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে সূরার প্রথম দিকে কাফিরদেরকে উপদেশ দান ও সতর্ক করতে গিয়ে ভূমিকা স্বরূপ কিছু কথা । যেমন ১. কুরআন মাজীদ যে আল্লাহ কর্তৃক রচিত, এটি কোনো মানুষের রচিত বাণী নয়, তা তার নিজ সত্তার সুস্পষ্ট সাক্ষ্য রয়েছে। সুতরাং তোমরা এ কিতাবকে মুহাম্মাদ সা.- এর রচিত মনে করা নিতান্তই বোকামী । ২. আল্লাহ তা‘আলা এক কল্যাণময় মুহূর্তে তোমাদের প্রতি তাঁর কিতাব ও রাসূল পাঠানোর সিদ্ধান্ত গহণ করেছেন অথচ তোমরা এ কিতাব ও রাসূল সা.-কে তোমাদের জন্য এক মহাবিপদ বলে মনে করছো। তোমরা এ কিতাবের মর্যাদা উপলব্ধি করতে ভুল করছো । ৩. আল্লাহ তা‘আলার সিদ্ধান্ত এতো দুর্বল নয় যে, তার সিদ্ধান্তের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তোমরা বিজয়ী হয়ে যাবে। তিনি এক বিশেষ মুহূর্তে এ কিতাব পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আর সেই মুহুর্তটি ছিলো মানুষের ভাগ্যের চূড়ান্ত সিদ্ধান্ত | নেয়ার মুহূর্ত । সুতরাং তোমরা এ কিতাবের বিরুদ্ধে লড়াই চালিয়ে বিজয়ী হওয়ার পারা 8 ২৫ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।