শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 11
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

ELLE Sal দুর ভা মগজ (iD EE AALS thd sinh bed Se এমন জটিলতা সৃষ্টি হলো যে, বিভিন্ন ছোট ছোট অনেক দল-উপদল সৃষ্টি হলো । ৬২. অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহর ভয় ও সৎকর্মের ভিত্তিতে প্রতিষ্ঠিত বন্ধুত্ব ছাড়া আর সকল বন্ধুত্ই পারস্পরিক শক্রুতায় পর্যবসিত হয়। আজ যারা আল্লাহদ্রোহিতায়, যুলুম-অত্যাচার ও পাপকাজে একে অপরের সহযোগিতা করে যাচ্ছে, কাল কিয়ামতের দিন তারা একে অপরকে নিজের করুণ পরিণতির জন্য দোষী সাব্যস্ত করবে । হাফেয ইবনে কাসীর এ আয়াতের তাফসীরে হযরত আলী রা.-এর বক্তব্য উদ্ধৃত করে বলেছেন যে, দুই মু'মিন বন্ধু এবং দুই কাফির বন্ধু ছিলো। মু'মিন বন্ধু দু'জনের একজন মৃত্যু বরণ করলে তাকে জার্বাতের সুসংবাদ শোনানো হলো। সে তখন তার জীবিত বন্ধুর কথা স্মরণ করে আল্লাহর নিকট দোয়া করলো যে-_'হে আল্লাহ! আমার অমুক বন্ধু আমাকে আপনার ও আপনার রাসূলের আনুগত্য করার নির্দেশ নিতো, সৎকাজ করার জন্য আমাকে উৎসাহ দিতো । অসৎকাজ থেকে বিরত রাখার জন্য আপনার সাক্ষাতের কথা স্মরণ করিয়ে দিতো । সুতরাং হিদায়াত লাভের পর তাকে আপনি-পথভ্রষ্ট করবেন না। সে-ও যাতে জান্নাতের এসব দৃশ্য দেখতে পায়, যা আপনি আমাকে দেখিয়েছেন। আমার প্রতি আপনি যেমন সম্ভুষ্ট তার প্রতিও আপনি তেমনই সন্তুষ্ট থাকুন।’ এ দোয়ার জবাবে তাকে বলা হবে, যাও তোমার বন্ধুর জন্য যা রাখা হয়েছে, তা যখন তুমি দেখবে তখন তুমি কাদবে কম, হাসবে বেশী। অতঃপর দ্বিতীয় বন্ধুর মৃত্যু হলে উভয়ের রূহ একত্র হবে এবং একে অপরের প্রশংসা করতে থাকবে এবং বলতে থাকবে-_'হে উত্তম ভাই, উত্তম সাথী এবং উত্তম বন্ধু !' অপর দিকে দুই কাফির বন্ধুর একজনের মৃত্যু হলে তাকে তার জাহান্নামের ঠিকানা দেখানো হবে । তখন তার জীবিত কাফির বন্ধুর কথা মনে পড়বে । তখন সে তার জন্য বদ দোয়া করে বলবে, ‘হে আল্লাহ! আমার অমুক বন্ধু আমাকে আপনার ও আপনার রাসূলের আনুগত্য করা থেকে বাধা দিতো । সে আমাকে বলতো যে, আমাকে কখনো আপনার সামনে হাজির হতে হবে না। কাজেই আমার পরে আপনি তাকে হিদায়াতের পথ দেখাবেন না, যাতে সে-ও জাহান্নামের এ দৃশ্য দেখে, যা আপনি আমাকে দেখিয়েছেন। আপনি আমার প্রতি যেমন অসন্তুষ্ট, তার প্রতিও তেমনই অসন্তুষ্ট থাকুন। অতঃপর দ্বিতীয় বন্ধুর ইন্তেকাল হয়ে গেলে উভয় বন্ধুর রূহ একত্র হয়ে পরিণতির জন্য একে অপরকে দোষারোপ করতে থাকবে-_বলতে থাকবে, ‘হে নিকৃষ্ট ভাই, নিকৃষ্ট সাথী ও নিকৃষ্ট বন্ধু’ অতএব পরস্পর বন্ধুত্ব হবে আল্লাহর জন্য৷ যে দু'জন বন্ধুর সম্পর্ক হবে আল্লাহর জন্য, তারা হাশরের দিন আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। ৬ষ্ঠ রুকৃ’ (৫৭-৬৭ আয়াত)-এর শিক্ষা ১. হযরত ঈসা আ. ছিলেন আল্লাহর কুদরত তথা ক্ষমতার এক অনুপম নিদশর্ন । তার জন্মই | ছিলো সাধারণ নিয়মের ব্যতিক্রম । এতে প্রমাণিত হয় আল্লাহ চাইলে আমাদের সামনে দৃশ্যমান Wk BSIKLED bss cteon

— পৃষ্ঠা ২৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।