শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 11
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

শব্দে শব্দে আল কুরআন সূরা আয যুখরূফ | ১৩. অর্থাৎ সেই মহান সত্তা-ই তোমাদের জন্য দু'প্রকার যানবাহন-এর ব্যবস্থা] | করেছেন। এক প্রকার যানবাহন যা তার দেয়া উপায়-উপাদানকে রূপান্তর করে | | তোমরা তৈরি করে নাও ; যেমন জলপথের নৌকা-জাহাজ ; স্থল পথের ট্রেন, বাস, মোটরগাড়ী এবং আকাশ পথের উড়োজাহাজ ইত্যাদি । দ্বিতীয় প্রকার বাহন হলো | ভারবাহী জন্তু-জানোয়ার যার সৃষ্টিতে মানুষের কোনো শিল্প-কৌশলের হাত নেই । | এসব উল্লেখ করে বুঝানো হয়েছে যে, মানুষের এসব যানবাহন সবই আল্লাহ তা'আলার মহা অবদান চতুষ্পদ জন্তুর মধ্যে এমন সব জস্তুও আছে যেগুলো মানুষের চেয়ে অনেক বেশী শক্তিশালী । কিন্তু আল্লাহ তা'আলা এগুলোকে মানুষের এমন বশীভূত করে দিয়েছেন যে, একটি ছোট্ট বালকও এগুলোর লাগাম বা নাকের রশি ধরে যেদিকে ইচ্ছা সেদিকে নিয়ে যেতে পারে। এমনিভাবে যেসব যানবাহন তৈরিতে মানুষের শিল্প কৌশলের দখল আছে, সেগুলোও আল্লাহ তা‘'আলারই অবদান । উড়োজাহাজ থেকে শুরু করে মামুলী সাইকেল পর্যন্ত বাহ্যত মানুষই নির্মাণ করে ; কিন্তু এগুলো নির্মাণের | কৌশল আল্লাহ ছাড়া আর কে শিক্ষা দিয়েছেন। সর্বশক্তিমান আল্লাহ্‌ তা‘আলাই মানুষের মস্তিষ্কে এমন শক্তি দান করেছেন যে, আল্লাহর তৈরি উপাদান লোহাকেও মোমের মতো গলিয়ে তার দ্বারা তারা ইচ্ছা ও চাহিদা মতো বাহন তৈরী করে নেয়। মূলত মানুষ মৌলিক পদাৰ্থ সৃষ্টি করতে পারে না। তারা মৌলিক পদার্থকে রূপান্তর | করে তাদের প্রয়োজনীয় সামনণ্রী তৈরি করতে পারে। অতঃপর বলা হয়েছে যে, মানুষের কর্তব্য এই যে, উল্লেখিত নিয়ামতের জন্য তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। মানুষ যখন এসব নিয়ামত ভোগ করবে তখন সে বলবে যে, এসব নিয়ামত আমার প্রতি আমার প্রতিপালকের অবদান । তিনি | অতিশয় পবিত্র ও মহান সত্তা যিনি এসব জিনিসকে আমাদের অনুগত করে দিয়েছেন। তীর অনুগ্রহ ছাড়া এসবকে আমাদের আয়ত্তে আনার শক্তি আমাদের ছিলো না । একদিন | আমাদেরকে অবশ্যই তার কাছে ফিরে যেতে হবে। সৃষ্টি-জগতের নিয়ামতসমূহ কাফির ও মু’মিন উভয়েই ব্যবহার করে ; কিন্তু কাফির | ও মু’মিনের মধ্যে পার্থক্য এই যে, কাফির ব্যক্তি আল্লাহর এসব নিয়ামতকে চরম | উদাসীনতা ও বেপরোয়া মনোভাব নিয়ে ব্যবহার করে, আর মু'মিন আল্লাহর | নিয়ামতসমূহকে চিন্তা-চেতনা সজাগ রেখে তার সামনে বিনয়াবনত হয়। এ লক্ষ্যেই | কুরআন ও হাদীসে বিভিন্ন কাজ আঞ্জাম দেয়ার সময় সবর ও শোকর-এর বিষয়বস্তু | সম্বলিত বিভিন্ন দোয়া শিক্ষা দেয়া হয়েছে । মানুষ যদি দৈনন্দিন জীবনে চলা-ফেরা ও | | উঠা-বসায় সেসব দোয়া নিয়মিত পাঠ করে, তাহলে তাদের প্রত্যেকটি বৈধ কাজই | ইবাদাতে পরিণত হয়ে যাবে। আলোচ্য আয়াতটিও (সুবহানাল্লাধী থেকে নিয়ে | | লামুনকালিবুন পর্যন্ত) যানবাহনে আরোহণের একটি দোয়া । ১৪. অর্থাৎ আমাদের পার্থিব এ সফরই শেষ নয়, আমাদেরকে অবশ্যই শেষ সফরে | আমাদের প্রতিপালকের কাছে ফিরে যেতে হবে । এতে শিক্ষা দেয়া হয়েছে যে, মানুষের |, উচিত পার্থিব সফরের সময় পরকালের কঠিন সফরের কথা স্বরণ করা, যা সর্বাবস্থায় loa www.boiklEb bidgspot.com

— পৃষ্ঠা ২৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।