শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 11
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

EL el Bk G৩৯ সূরা আয যুখরূফ [ফেরেশতাদেরকে মেয়ে সাব্যস্ত করে তাদের কল্পিত মূর্তি বানিয়ে পূজা করে 'ী | কাফিরদের এসব ভ্রান্ত আকীদা-বিশ্বাসের কারণে তাদের কর্মও ভ্রান্ত হয়ে পড়েছে। বলা হয়েছে যে, তাদের ভ্রষ্টতার কারণ হলো তাদের অজ্ঞতা । আর এ অজ্ঞতার জন্যই তারা মনে করে যে, আল্লাহ তাদের দেব-দেবীর পূজা-পার্বণ পছন্দ করেন। না হয় এসব করার ক্ষমতা তাদেরকে কেনো দেন ? এ অজ্ঞদের জ্ঞান থাকলে অবশ্যই তারা বুঝতে পারতো যে, আল্লাহর ইচ্ছা-অনুমতি ও তার সন্তুষ্টি এক কথা নয়। আল্লাহর ইচ্ছা তাদেরকে যে কাজের ক্ষমতা দিয়েছে, সে কাজে আল্লাহর সন্তুষ্টি আছে কি নেই তা জানার একমাত্র মাধ্যম হলো আল্লাহর কিতাব । দুনিয়াতে যেসব যুলুম ও পাপকাজ প্রতিনিয়ত সংঘটিত হচ্ছে, সেসব কাজ আল্লাহর ইচ্ছা বা অনুমোদনের বাইরে হতে পারে না ; কিন্তু এসব কাজে তার সম্তুষ্টি নেই, তাই এসব কাজ বৈধ হতে পারে না। তারপর তাদের ভ্রান্ত ধর্মের সপক্ষে তাদের প্রদত্ত অন্য একটি যুক্তির সমালোচনা করে বলা হয়েছে যে, তারা মনে করে তাদের বাপ-দাদাদের আমল থেকে যেহেতু তাদের ধর্মের নিয়ম-কানুন চলে আসছে, তাই তাদের ধর্ম সত্য । অথচ তারা যে নিজেদেরকে ইবরাহীম আ.-এর উত্তর পুরুষ হওয়ার দাবী করে, সেই ইবরাহীম আ. তাঁর পিতার মুশরিকী ধর্মকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন। এ মুশরিকরা যদি পূর্বপুরুষের ধর্মের অনুসরণ করতে চায়, তাহলে তো ইবরাহীম ও ইসমাঈল আ.-এর ধর্মই অনুসরণ করতে হয়। তাদের ধর্ম বাদ দিয়ে নিজেদের অজ্ঞ ও পথভ্রষ্ট বাপ-দাদাদের ধর্মের অনুসরণ করা তাদের মূর্খতার পরিচয়-ই প্রকাশ করে। আরও বলা হয়েছে যে, এ মূর্খরা নিজেদের ধর্মের সত্যতা প্রমাণ করতে গিয়ে বৃষ্টানদের ঈসা আ.-কে আল্লাহর পুত্র বলে বিশ্বাস করা এবং তীর উপাসনা করার ব্যাপারকে দলীল হিসেবে পেশ করে। অথচ ঈসা আ. খৃষ্টানদেরকে একথা বলে যাননি যে, “আমি আল্লাহর পুত্র, তোমরা আমার উপাসনা করো।” তার শিক্ষা তা-ই ছিলো যা সকল নবী-রাসূলের শিক্ষা ছিলো। সকল নবীর দাওয়াত একটাই ছিলো আর তাহলো, “আমার ও তোমাদের প্রতিপালক এক আল্লাহ । তোমরা তারই ইবাদাত বা দাসত্্‌ করো।” অবশেষে বলা হয়েছে যে, মুহাম্মাদ সা.-কে নবী হিসেবে মেনে নিতে অনিচ্ছুক এজন্য যে, তার ধন-সম্পদ ও প্রভাব-প্রতিপত্তি নেই । তাদের কথা হলো, আল্লাহ নবী পাঠাতে চাইলে আমাদের মধ্যকার ধন-সম্পদ ও প্রভাব-প্রতিপত্তির অধিকারী ব্যক্তিদেরকেই করতেন তাহলে আমরাও তা মেনে নিতাম ; কিন্তু মুহাম্মাদ সা.-এর মতো ইয়াতীম ও নিঃসম্বলকে কিভাবে নবী হিসেবে মনোনীত করতে পারেন? উপসংহারে বলা হয়েছে, উপরোক্ত মুশরিক ধারণা-অনুমানমূলক বিশ্বাস ও কর্ম সবই নিষ্ষল ৷ আল্লাহ সন্তান গ্রহণের প্রয়োজন থেকে মুক্ত । তিনি একক ও অদ্বিতীয় । তার নিকট সুপারিশ কেবল সেই ব্যক্তি-ই করতে পারেন, যিনি নিজে সৎ ও নিষ্ঠাবান এবং যাকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দেবেন। আর সুপারিশও শুধুমাত্র তাদের জন্যই করতে পারবেন যারা দুনিয়াতে সত্য পথের অনুসরণ করেছিলো এবং আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সুপারিশ করার কাউকে অনুমতি দেবেন। WE EOiIKaD bd I spoticart

— পৃষ্ঠা ২৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।