শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 11
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

‘যুখর্লফ’ শব্দের অর্থ সাজ, ভূষণ, শোভা ইত্যাদি । সূরার ৩৫ আয়াতে ‘যুখরূফ’ শব্দের উল্লেখ আছে। আর তা দিয়ে সূরার নামকরণ করা হয়েছে। অর্থাৎ এটি সেই সূরা যাতে ‘যুখরূফ’ শব্দটি রয়েছে। এ শব্দ দ্বারা স্বর্ণ-রৌপ্যকে বুঝানো হয়েছে। যেহেতু স্বর্ণ- রৌপ্যকে ভূষণ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। নাখিল্ের সমযফ্সকান্ল যদিও কোনো নির্ভরযোগ্য বর্ণনা থেকে এ সূরা নাযিলের সুনির্দিষ্ট সময়কাল সম্পর্কে কিছু জানা যায় না, তবে সূরার বিষয়বস্তুর আলোকে অনুমিত হয় সূরাটি মাঞ্ধী জীবনে নাযিল হয়েছে। আবার মাক্কী জীবনেরও সেই সময়ে নাযিল হয়েছে, যখন কাফিররা রাসুলুল্লাহ সা.-কে হত্যা করতে সংকল্প করে এবং বিভিন্ন পরামর্শ সভা করে ভার ওপর আক্রমণ চালানোর সিদ্ধান্ত গহণ করে এবং তীর ওপর আক্রমণও করে। এ সময়কালে সূরা আল মু'মিন, হা-মীম আস সাজদা এবং আশ শূরাও নাযিল হয়েছে। আলোচ্য বিষয় এ সূরার মূল আলোচ্য বিষয় হলো কাফিরদের মধ্যে বিদ্যমান অন্ধ-বিশ্বাস, গোড়ামী ও কুসংস্কারের যুক্তিগ্রাহ্য সমালোচনার মাধ্যমে তাদের বিশ্বাস ও কার্যাবলীতে সংশোধন আনয়ন করা । যাতে করে তাদের মধ্যকার জ্ঞানী ও চিন্তাশীল লোকেরা এ ব্যাপারে সুষ্ঠু চিন্তা-ভাবনা করে হিদায়াতের পথে অগ্রসর হতে পারে। সূরার শুরুতে কুরআনের শপথ করে বলা হয়েছে যে, এটি অত্যন্ত উচ্চ-মর্যাদার অধিকারী এবং সত্য পথের জ্ঞানে পরিপূর্ণ কিতাব । অতীতেও এরূপ কিতাব নাযিল করা হয়েছে। কোনো দুষঙ্কৃতকারীর অনিচ্ছাতেই কিতাব নাযিল করার কাজ অতীতেও যেমন কখনো বন্ধ হয়নি, এখনও তা বন্ধ হয়ে যাবে না বরং বিরোধীরা অতীতে যেমন ধ্বংস হয়ে গেছে, বর্তমান কালের বিরোধীরাও ধ্বংস হয়ে যাবে। এরপর রাসূলুল্লাহ সা.-কে যারা হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলো তাদেরকে শুনিয়ে রাসূলুল্লাহ সা.-কে বলা হয়েছে যে, আপনি জীবিত থাকুন বা মৃত্যুবরণ করুন, আমি এ যালিমদেরকে শাস্তি দেবো-ই ৷ অতঃপর কাফিরদের ভ্রান্ত ধর্মের পক্ষে পেশকৃত তাদের খোঁড়া যুক্তিসমূহ খণ্ডন করা হয়েছে। এসব কাফির-মুশরিক আল্লাহকে আসমান-যমীন ও তাদের উপাস্যসমূহের নষ্টা হিসেবে স্বীকার করেও তারা আল্লাহর সাথে শরীক করে থাকে তারা. আল্লাহর সন্তান সাব্যস্ত করে এবং ফেরেশতাদেরকে আল্লাহর মেয়ে বলে প্রচার করে ; অথচ মেয়ে-সস্তানের জনক হওয়াকে তারা নিজেদের জন্য লজ্জাজনক মনে করে। তারা Wb Eb pater

— পৃষ্ঠা ২৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।