[অনুকূল বা প্রতিকূল যা-ই হোক না কেনো। এর ফলে তার পক্ষে ইসলামের সকল] | ফরয কাজ পালন এবং হারাম ও মাকরূহ থেকে বেঁচে থাকা সহজ হয়ে যায়। ফরয | কাজসমূহের মধ্যে নামায সর্বাধিক গুরুত্বপূর্ণ তাই নামাযের কথা আলাদা করে উল্লেখ করা হয়েছে। নামায বিশুদ্ধরূপে আদায় করলে অন্যান্য ফরয কাজ এবং হারাম বিষয় থেকে বেঁচে থাকার তাওফীক হয়। এটি মু'মিন ও সৎকর্মশীল মানুষের চতুর্থ গুণ। ৬১. অর্থাৎ তাদের কাজকর্ম তাদের পারম্পরিক পরামর্শের ভিত্তিতে সম্পাদিত হয়। সৎকর্মশীল মু'মিনদের জন্য এটি সর্বোত্তম গুণাবলীর অন্তর্ভুক্ত । এখানে ‘আমর’ শব্দ দ্বারা গুরুত্বপূর্ণ বিষয় বুঝানো হয়েছে। এটি পারিবারিক যৌথ স্বার্থ সংশ্লিষ্ট হতে পারে, হতে পারে সামাজিক যৌথ স্বার্থ সংশ্লিষ্ট । অথবা এটি রাষ্ট্রীয় ব্যাপারও হতে পারে। মোটকথা দুই বা ততোধিক ব্যক্তির স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য সংশ্লিষ্ট লোকদের সাথে অথবা তাদের প্রতিনিধির সাথে পরামর্শের মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। তিনটি কারণে এ পরামর্শের নির্দেশ দেয়া হয়েছে_ এক $ যে দুই বা ততোধিক লোকের স্বার্থ এ সিদ্ধান্তের সাথে জড়িত, তাদের মতামত না নেয়া তাদের ওপর যুলুম ৷ দুই $£ যৌথ ব্যাপারে নিজের স্বার্থে একক সিদ্ধান্ত নেয়া এবং নিজেকে বড় মনে করা ও অন্যদের নগণ্য মনে করা একটি নীচ প্রকৃতির কাজ । তিন $ যৌথ বিষয়ে অন্যদের অধিকার ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে সিদ্ধান্ত নেয়া এক বিরাট দায়িতবপূর্ণ কাজ। কোনো দায়িত্ব সচেতন ব্যক্তি এ ধরনের বিষয়ে একক সিদ্ধান্ত নেয়ার দুঃসাহস দেখাতে পারে না। নৈতিক দিক থেকেও পরামর্শ এড়িয়ে গিয়ে নিজে নিজে কোনো যৌথ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নেয়া নীতিহীনতার কাজ । ইসলাম কখনো এ জাতীয় কাজের অনুমোদন দিতে পারে না। বিষয়টি পারিবারিক হলে স্বামী-স্ত্রী ও বয়ঃপ্রাপ্ত সন্তানদেরকে নিয়ে পরামর্শ করতে হবে। খান্দান, গোত্র বা বংশের সাথে জড়িত বিষয় হলে তাদের মধ্যে সমস্ত || বুদ্ধিমান ও বয়ঃপ্রাপ্ত ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করতে হবে। বিষয়টি যদি জাতীয় হয় তাহলে জাতির সর্বস্তরের লোকদের আস্থাভাজন লোকদের পরামর্শ গ্রহণ করতে হবে। এটি মু'মিন সৎকর্মশীল লোকদের পঞ্চম গুণ । ৬২. অর্থাৎ আল্লাহ তাদেরকে যে রিযিক তথা হালাল উপায়ে যে রুষী-রোজগার দেন তারা তা থেকে খরচ করে। এর দ্বারা বুঝানো. হয়েছে যে, তারা নিজেদের প্রয়োজনীয় খরচের জন্য কোনো হারাম উপায় অবলম্বন করে না এবং হালাল উপায়ে উপার্জিত অর্থও কৃপণতা হেতু সঞ্চয় করে রাখে না, বরং খরচ করে। আর খরচও সবটা শুধুমাত্র নিজের জন্যই করে না, বরং আল্লাহর নির্দেশিত কাজেও খরচ করে। এর মধ্যে ফরয যাকাত এবং নফল দান-সাদ্কা সবই শামিল । এটি মু'মিন সৎকর্মশীল লোকের ষষ্ঠ গুণ । উল্লেখ্য কুরআন মাজীদে ‘খরচ করা’ দ্বারা শুধু নিজের জন্য খরচ করাকে বুঝানো হয়নি, বরং আল্লাহর পথে খরচ করাকে বুঝানো হয়েছে। WME BOIKLEL LSS motican
— পৃষ্ঠা ২২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।