শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 11
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

শব্দে শব্দে আল কুরআন সূরা আশ শুরা |” ‘দীন’ কায়েম করা বা প্রতিষ্ঠা করার অর্থ হলো, মানব জীবনের সর্বক্ষেত্রে দীনেরখ] | শরীয়ত তথা বিধি-বিধান পরিপূর্ণ রূপে পালন করতে মানুষকে অভ্যস্ত করে তোলা । | | মানব জীবনের সর্বক্ষেত্রে দীনের বিধি-বিধান যারা অনুসরণ করে না, তারা প্রকৃতপক্ষে আল্লাহর দীনকে অস্বীকার করে। কারণ ‘দীন’ অর্থই হলো ‘কারো নেতৃত্ব-কর্তৃত্ব মেনে নিয়ে তার আদেশ-নিষেধের আনুগত্য করা’। অতএব আল্লাহর ‘দীন’ মানতে অস্বীকার করার অর্থ ‘তার নেতৃত্ব-কর্তৃত্্‌কে অস্বীকার করা’ সুতরাং ‘দীন প্রতিষ্ঠা করা’ দ্বারা | | শুধুমাত্ৰ দীনের দাওয়াত ও তাবলীগ করাকেই বুঝানো হয়নি, বরং দীনের সমস্ত বিধি- | বিধান সমাজ ও রাষ্ট্রে কার্যকর করার কথাই বুঝানো হয়েছে। তবে এ পর্যায়ে প্রাথমিক | কাজ হলো দাওয়াত ও তাবলীগ এতে কোনো সন্দেহ নেই দীনকে প্রতিষ্ঠা করতে হলে দাওয়াত ও তাবলীগ-এর মাধ্যমেই এগিয়ে যেতে হবে। এদিক থেকে দাওয়াত ও | তাবলীগ মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য হলো দীনকে মানব সমাজে প্রতিষ্ঠা করা । আর | এটিই হলো আলোচ্য আয়াতে উল্লেখিত নবী-রাসূলদের মূল কাজ। | জেনে রাখা প্রয়োজন যে, সকল নবী-রাসূলের মূল ‘দীন’ একই থাকলেও তাদের | মধ্যে শরীয়ত তথা আইন-কানুনগত পার্থক্য ছিলো । একথাই কুরআন মাজীদে বলা হয়েছে-__আমি তোমাদের প্রত্যেক (নবীর) উম্মতের জন্য আলাদা আলাদা শরীয়ত ও কৰ্মপদ্ধতি নির্ধারণ করে দিয়েছি। শেষ নবীর উন্মতদের জন্য যেমন নামায ও যাকাত ফরয করে দেয়া হয়েছে, তেমনি অন্যসব নবীর উম্মতদের জন্যও নামায ও যাকাত ফরয ছিলো। কিন্তু নামাযের ওয়াক্ত, রাকআত, কিবলা ইত্যাদিতে পার্থক্য ছিলো। একইভাবে যাকাতের নিসাব ও হারে অবশ্যই পার্থক্য ছিলো। ইসলামী শরীয়তের সকল বিধি-বিধান সেই দীনের অন্তর্ভুক্ত যে দীনকে কায়েম বা প্রতিষ্ঠা করার কথা আয়াতে উল্লেখিত হয়েছে। সুতরাং শরীয়তের বিধি-বিধানকে অমান্য করে ‘দীন' প্রতিষ্ঠা করার কোনো সুযোগ নেই । | শেষ নবীর ২৩ বছরের নবুওয়াতী জীবনের পুরোটাই দীন প্রতিষ্ঠার লক্ষ্য অর্জনের সফল আদর্শ আন্দোলন। সুতরাং তার আদর্শ অনুসরণ করেই দীন প্রতিষ্ঠার | আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। | অবশেষে বলা হয়েছে যে, দীনের ব্যাপারে পরস্পর মতভেদ সৃষ্টি করে দলে-উপদলে | বিভক্ত হয়ে পড়ো না। এ মতভেদ সৃষ্টি বিভিন্নভাবে হতে পারে। যেমন-_-দীনের | | মধ্যে নেই এমন জিনিস শামিল করে দেয়া, অথবা দীনের অকাট্য বিধানগুলো সম্পর্কে | | সর্বসম্মত ব্যাখ্যার বিপরীত কোনো ব্যাখ্যা দাড় করিয়ে অদভূত আকীদা-বিশ্বাস এবং | | নতুন-নতুন আচার-অনুষ্ঠান আবিষ্কার করা অথবা উক্তি রদবদল করে বা বিকৃত | ব্যাখ্যা দান করে দীনের গুরুত্বপূর্ণ বিধানকে গুরুত্বহীন করে দেয়া । যেমন ফরয- | ওয়াজিবকে মোবাহর পর্যায়ে এবং কোনো মোবাহ বিধানকে ফরয-ওয়াজিবের মতো পালনীয় বলে চালিয়ে দেয়া । তবে দীনের বিধি-বিধান বুঝা এবং অকাট্য উক্তিসমূহ বিচার-বিশ্রেষণ করে |! ৷ মাসয়ালা উদ্ভাবন করার ক্ষেত্রে হাদীস বিশারদ ও ইমামদের মধ্যে সৃষ্ট স্বাভাবিক ॥ (i www.boiklEb. bidgspot.com

— পৃষ্ঠা ২০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।