শব্দে শব্দে আল কুরআন সূরা আশ শূরা | করেছে এবং যারা এসব বিকৃত দীন অনুসরণ করেছে, এদের অপরাধ অত্যন্ত মারাত্বক । এরা শির্কে লিপ্ত হয়েছে। এসব কাজের জন্য এদেরকে অবশ্যই শাস্তি দেয়া হবে। সত্য দীনের পরিচয় পেশ করার পর বলা হয়েছে যে, সত্য দীনের জ্ঞান লাভের জন্য আল্লাহ তোমাদের সামনে তার কিতাব নাযিল করেছেন। এ কিতাব তোমাদের বুঝার জন্য তোমাদের নিজেদের ভাষায় নাযিল করা হয়েছে। তাছাড়া তোমাদের রাসূল ও তীর সংগী-সাথীদের জীবন তোমাদের সামনে রয়েছে। তীদেরকে দেখেও তোমরা বুঝতে পারো যে, এ কিতাব মেনে চলার ফলে এক সময়ের খারাপ মানুষগুলো কেমন ভালো মানুষে পরিণত হয়েছে। এরপরও যদি তোমরা নিজেদেরকে শুধরে নিতে না পারো, তাহলে তা হবে তোমাদের দুর্ভাগ্য এবং তোমরা চরম একটি পরিণতির জন্য অপেক্ষা করতে থাকো । এসব বিষয় আলোচনার ধারাবাহিকতার মাঝে মাঝে তাওহীদ ও আখিরাত সম্পর্কে যুক্তি প্রমাণ পেশ করে সাবধানবাণী উচ্চারণ করা হয়েছে। আখিরাতের শাস্তির ভয় দেখানো হয়েছে এবং কাফিরদের আখিরাত অবিশ্বাসের ফলে যে নৈতিক অধঃপতন ঘটেছে তার সমালোচনা করা হয়েছে। উপসংহারে দু'টো গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে _ এক $ নবুওয়াত লাভের পূর্ব পর্যন্ত রাসূল জানতেন না কিতাব কি এবং ঈমান কি? তারপর হঠাৎ এসব বিষয়ে মানুষের সামনে কথা বলা তার নবুওয়াত লাভের একটি বড় প্রমাণ । দুই 8 তিনি যা পেশ করছেন, তা আনল্তাহর বাণী বলে প্রচার করা দ্বারা তিনি এ দাবী করেননি যে, তার সাথে আল্লাহর সরাসরি সাক্ষাত ও কথাবার্তা হয়ে থাকে। অন্যান্য নবী-রাসূলদের মতো, তার কাছেও তিনটি উপায়ে আল্লাহর বাণী এসেছে। আর তা হলো-__(ক) ওহী, (খ) পর্দার আড়াল থেকে আসা শব্দের মাধ্যমে এবং (গ) ফেরেশতার | নিয়ে আসা পয়গামের মাধ্যমে । এটি সুস্পষ্টভাবে বলা হয়েছে এজন্য যাতে বিরোধীরা কোনো অভিযোগ তুলতে না পারে এবং বিশ্বাসীরা আল্লাহর বাণী মানুষের কাছে আসার মাধ্যম সম্পর্কে জানতে পারে। www.boikt 3b bilbspot.com
— পৃষ্ঠা ১৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।