J এরপর বলা হয়েছে যে, মানুষকে ইচ্ছা শক্তি ব্যয় করার স্বাধীনতা দিয়ে আল্ নী) | মানুষের জন্য অপার রহমতের সুযোগ করে দিয়েছেন। ইচ্ছা শক্তি ব্যয় করার | স্বাধীনতাবিহীন কোনো সৃষ্টির জন্য এ সুযোগ নেই । আর এ জন্যই আল্লাহ মানুষকে জন্মগতভাবে বাধ্যতামূলক সুপথগামী করে সৃষ্টি করেননি । এটি এজন্য করেছেন, যাতে করে মানুষ নিজের ইচ্ছা শক্তিকে স্বাধীনভাবে ব্যবহার করে আল্লাহকেই নিজেদের অভিভাবক বানিয়ে নিয়ে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার স্বরূপ রহমতের ভাগীদার হয়। কারণ আল্লাহ-ই সৃষ্টিজগতের একমাত্র অভিভাবক । তাকে অভিভাবক মেনে নিয়ে জীবন যাপনের মধ্যেই মানুষের চূড়ান্ত সফলতা নির্ভরশীল । তারপর মুহাম্মাদ সা.-এর আনীত দীন সম্পর্কে বলা হয়েছে যে, তীর আনীত দীন বা জীবনব্যবস্থার প্রাথমিক ভিত্তি হলো এ বিশ্বাস যে, বিশ্ব-জগত ও এর মধ্যকার যাবতীয় সবকিছুর সৃষ্টা, মালিক ও অবিভাবক যেহেতু আল্লাহ্, তাই শাসন করার অধিকারও একমাত্র তারই আছে। মানুষের জন্য কোনো আইন-বিধান রচনা করার অধিকারও তিনি ছাড়া আর কারো থাকতে পারে না। আইন রচনার সার্বভৌম ক্ষমতাও তার । এ ক্ষমতা মানুষ বা অন্য কোনো সত্তার থাকতে পারে না। আল্লাহর এ সার্বভৌম ক্ষমতা মেনে না নিলে তার প্রাকৃতিক সার্বভৌম ক্ষমতা মানার কোনো অর্থ হয় না। কেননা সৃষ্টিজগত প্রকৃতিতে বিরাজিত আল্লাহর সার্বভৌম ক্ষমতা মেনে নিতে বাধ্য । আল্লাহ তা‘আলা এজন্যই মানুষের জন্য আইন-বিধান তৈরী করে দিয়েছেন। আর সেটাই হলো রাসূল সা. কর্তৃক আনীত দীন বা জীবনব্যবস্থা ৷ প্রত্যেক নবী-রাসূল একই দীন বা জীবনব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলন করেছেন। নবী- রাসূলগণ দীনের মৌখিক প্রচার করেই ক্ষান্ত থাকেননি । বরং দীনকে প্রতিষ্ঠা করার কার্যকরী পন্থা অনুসরণ করেছেন। মানব জাতির আদি ও মৌলিক দীন এটিই ছিলো। কিন্তু মানুষ নবী-রাসূলদের অবর্তমানে স্বেচ্ছাচারিতা ও গর্ব-অহংকারে মত্ত হয়ে সেই মৌলিক দীনের মধ্যে বিরোধ সৃষ্টি করে বিভিন্ন ধর্মের উদ্ভব ঘটিয়েছে। সত্য দীনকে' বিকৃত করেই এসব ধর্ম বিকাশ লাভ করেছে। মুহাম্মাদ সা.-কে এজন্য পাঠানো হয়েছে,তিনি যেনো মানুষের দ্বারা বিকৃত ধর্মসমূহের পরিবর্তে সত্য দীনকে মানুষের সামনে তুলে ধরেন এবং এ সত্য দীনকে প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক আন্দোলন গড়ে তোলেন। মানুষের কর্তব্য হলো, তার মাধ্যমে সত্য দীনের সন্ধান পেয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া এবং তীর সার্বিক সহায়তা দান করা । তা না করে যদি তার বিরোধিতা করা হয়, তবে তা হবে মানুষের চরম অজ্ঞতা ও নির্বুদ্ধিতার পরিচায়ক ৷ কিন্তু স্বরণ রাখা প্রয়োজন যে, মানুষের অজ্ঞতা ও নির্বুদ্ধিতার জন্য মুহাম্মাদ সা. তার প্রতি নির্দেশিত কাজ থেকে বিরত থাকবেন না। যেসব কুসংস্কার, অন্ধ বিশ্বাস ও জাহেলী রীতিনীতি মানব সমাজে তাদের অজ্ঞতার সুযোগে ঢুকে পড়েছে এবং সত্য দীনকে সেসব আচার-অনুষ্ঠান দ্বারা বিকৃত করা হয়েছে সেসব | অপসংস্কৃতি তিনি অবশ্যই দূর. করতে প্রচেষ্টা চালাবেন। এ কাজ থেকে কেউ তাকে | | বত করম হরে তা। al www.boiklab bRgspot.com
— পৃষ্ঠা ১৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।