শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 11
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

সূরা আশ শুরা-মাক্কী ক্রুকু’ ৪৩৬ আয়াত $ ৫৩ সূরার ৩৮ আয়াতে উল্লেখিত “শূরা’ শব্দটিকে এর নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। এ নাম দ্বারা বুঝানো হয়েছে যে, এটি সেই সূরা যাতে “শূরা’ শব্দটি উল্লেখিত রয়েছে। নাখিলেকর সমস্সক্ানল সূরা হা-মীম আস সাজদাহর বিষয়বস্তুর সাথে সামঞ্জস্য থাকার কারণে চিন্তা করলে এটিই ভালোভাবে বুঝা যায় যে, এ সূরাটি সূরা হা-মীম আস সাজদার পরপরই নাযিল হয়েছে। আলোচ্য বিষয় সূরার আলোচ্য বিষয় হলো, মানুষের হিদায়াতের জন্য মানব জাতির মধ্য থেকে কোনো ব্যক্তির ওপর ওহী নাযিল করা এবং তাকে নবী হিসেবে মনোনীত করা কোনো নতুন বিষয় নয়। পৃথিবীতে মানব জাতির সূচনাকাল থেকে এ ধারাই প্রচলিত আছে। সুতরাং এতে আশ্চর্য হওয়ার কিছু নেই । আসমান-যমীনের' মালিককে একমাত্র উপাস্য ও শাসক মেনে নিতে হবে-_এটিই তো স্বাভাবিক কথা৷ তাকে বাদ দিয়ে তারই সৃষ্ট কোনো সত্তাকে শাসক মেনে নেয়াটাই বরং অস্বাভাবিক ব্যাপার । অতঃপর বিরোধী শক্তিকে লক্ষ্য করে বলা হয়েছে যে, প্রকৃত সত্যের প্রতি যিনি তোমাদেরকে আহ্বান জানাচ্ছেন, তার ওপর তোমাদের ক্রোধাৰিত হওয়া এমন মহাঅপরাধ যে, এর ফলে তোমাদের ওপর আকাশ ভেঙ্গে পড়াও অসন্তব নয়। তোমাদের এ হঠকারিতা দেখে ফেরেশতারাও আতংকিত এই ভেবে যে, না জানি অতীত জাতিগুলোর মতো তোমাদের ওপর কখন আল্লাহর আযাব এসে পড়ে। অতঃপর মানুষকে উদ্দেশ করে বলা হয়েছে যে, কোনো ব্যক্তিকে নবী হিসেবে পাঠানোর অর্থ এটি নয় যে, তাকে মানুষের ভাগ্য-বিধাতা হিসেবে পাঠানো হয়েছে। তিনি তো শুধু গাফিল মানুষদেরকে সতর্ক করে দিতে এবং পথহারাদেরকে পথ দেখিয়ে দিতে এসেছেন। তারপর আল্লাহ-ই তার কথা অমান্যকারীদের নিকট থেকে তাদের কাজের কৈফিয়ত তলব করবেন। কেউ যদি তার কথা অমান্য করে তবে তাকে জ্বালিয়ে- পুড়িয়ে ধ্বংস করে দেয়ার কোনো ক্ষমতাও কোনো নবী-রাসূলকে দেয়া হয়নি। নবী- রাসূলগণ তোমাদের কল্যাণকামী । তাই তাদের দায়িত্ব হলো, তোমরা যে পথে চলছো, | তার পরিণাম যে তোমাদের নিজেদের ধ্বংস, সেকথা তোমাদেরকে জানিয়ে দেয়াই তীর I |, দায়িত্ব । www.boiki Eh bidgspot.com

— পৃষ্ঠা ১৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।