শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 11
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

র সকল দুরবস্থার জন্য দায়ী সেসব নেতৃবৃন্দ যাদের কথায় তারা দুনিয়াতে নেচেখী| বেড়িয়েছে। আর তখন সেসব নেতা-নেতৃদেরকে খুঁজে বের করে তাদের পদাঘাত করে | তাদের মনের ক্ষোভ প্রকাশের ইচ্ছা করবে। তাদের মনের অবস্থা এমন হবে যে, হাতের কাছে এসব নেতা-নেতৃদের পেলে পায়ের তলায় ফেলে পিষে ফেলবে । ৩৫. সূরার শুরু থেকে এ পর্যন্ত তাওহীদ, রিসালাত ও কিতাব তথা কুরআন অস্বীকারকারীদেরকে সম্বোধন করে কথা বলা হয়েছে। আল্লাহর কুদরতের নিদর্শনাবলী তাদের দৃষ্টির সামনে উপস্থিত করে তাওহীদের দাওয়াত অস্বীকারকারীদের পরিণাম এবং আখেরাতের আযাব তথা জাহান্নামের বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে। অতঃপর এখান থেকে মু’মিনদের অবস্থা, ইহকাল ও পরকালে তাদের সম্মান এবং তাদের জন্য বিশেষ পথ নির্দেশনা দেয়া হয়েছে। যারা কাজে ও চরিত্রে অবিচল, শরীয়তের পুরোপুরি অনুসারী এবং যারা অপরকে আল্লাহর দীনের দিকে আহ্বান করে ও তাদের সংশোধনের চেষ্টা চালায়, তারাই পূর্ণাঙ্গ মু’মিন। এ পর্যায়ে বলা হয়েছে যে, যারা দীনের পথে আহ্বানকারী তাদের জন্য সবর ও মন্দের জবাবে ভালো ব্যবহার করার নির্দেশ দেয়া হয়েছে। ৩৬. অর্থাৎ একবার আল্লাহকে প্রতিপালক হিসেবে মৌখিক স্বীকৃতি ও আস্তরিক বিশ্বাস পোষণ করার পর সারাটা জীবন এ বিশ্বাসের ওপর দৃঢ় থেকেছে। এ আকীদা- বিশ্বাসের বিরোধী কোনো আকীদা-বিশ্বাস গ্রহণ করেনি এবং এ তাওহীদী আকীদার সাথে কোনো বাতিল আকীদা মিশিয়ে ফেলেনি। একটি হাদীসে এ বিশ্বাসের ওপর দৃঢ় থাকার ব্যাখ্যা পাওয়া যায় হযরত আনাস রা. থেকে বর্ণিত রাসূলুল্লাহ সা. ইরশাদ করেছেন, “মানুষ আল্লাহকে ‘রব’ বা প্রতিপালক হিসেবে ঘোষণা করেছে, অতঃপর তাদের বেশিরভাগ মানুষই কাফির হয়ে গিয়েছে। তবে যে ব্যক্তি এ ঘোষণা ও বিশ্বাসের ওপর দৃঢ় থেকে মৃত্যুবরণ করেছে, সে-ই এর ওপর দৃঢ় থেকেছে” (নাসায়ী, ইবনে জারীর) হযরত আবু বকর রা. দৃঢ় থাকার ব্যাখ্যা দিয়েছেন এভাবে-_ “এরপরে আল্লাহর সাথে আর কাউকে শরীক করেনি, তিনি ছাড়া আর কোনো উপাস্যের প্রতিও ঝুঁকে পড়েনি ।” (ইবনে জারীর) হযরত ওমর রা. একবার মিম্বরে বসে এ আয়াত তিলাওয়াত করে এর ব্যাখ্যা দেন এভাবে-_ “আল্লাহর কসম, নিজ আকীদা-বিশ্বাসে তারাই দৃঢ় যারা সুদৃঢ়ভাবে আল্লাহর আনুগত্যের ওপর প্রতিষ্ঠিত থাকে, শিয়ালের মতো এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক ছুটে বেড়ায় না।” (ইবনে জারীর) শ. শ. কু. ১১/২১ পারা £ ২৪ El www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।