শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 11
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

ওয় রুকু’ (১৯-২৫ আয়াত)-এর শিক্ষা ১. চূড়ান্তভাবে জাহান্নামে প্রবেশ করানোর আগে পুবার্পর আল্লাহর দুশযনদেরকে হিসেবের জন্য একৱিত করা হবে। ২. এসব আল্লাহর দুশমন বিচার দিনে আল্লাহর সামনে যখন নিজেদের অপরাধ অস্বীকার করবে, তখন তাদের অঙ্গ-প্রত্যঙ্গের এবং দেহের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে । এমনকি অপরাধ সংঘটনের সমসাময়িক প্রাকৃতিক পরিবেশও তাদের বিরুদ্ধে সাক্ষ্য দান করবে । ৩. হাশরের ময়দানের এ অপমানজনক অবস্থা থেকে বাঁচার একমাত্র উপায় হলো-- অতীতের অপরাধের জন্য অনুশোচনা সহকারে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে অপরাধ না করা । 8৪. ভবিষ্যতে অপরাধ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে ; কেননা আশ্লাহর সাহায্য ছাড়া অপরাধ থেকে বেঁচে থাকার কোনো উপায় নেই । ৫. মানব দেহের বাকশক্তিহীন অঙ্গ-থত্যঙ্গকে হাশরের আদালতে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দেবেন--আল্লাহর জন্য এটি মোটেই অসম্ভব কিছু নয়। ৬, আল্লাহই আমাদের স্রষ্টা । অবশেষে তার কাছেই আমাদেরকে ফিরিয়ে নেয়া হবে_একথা স্মরণ রেখেই নিজেদের কাজ-কর্ম শুধরে নিতে হবে। ৭. অপরাধীর অপরাধের ছাপ পরিবেশে বিদ্যমান থাকার ব্যাপার সম্পকে আজকাল সবাই অবগত । সুতরাং কোনো অপরাধ-ই গোপন থাকতে পারে না--এটি স্বরণ রাখলে অপরাধের হার কমে যেতে বাধ্য । ৮. আল্লাহ তা'আলার সভা ও তাঁর ণাবলী সম্পকে ভ্রান্ত ধারণাই মানুষকে অসৎ কাজে প্ররোচনা দেয়, যার ফলে মানুষ নিজেকে মন্দ কাজে লিগ করে নিজের চূড়ান্ত ধ্বংস ডেকে আনে । সৃতরাং আল্লাহর জাত ও সিফাত সম্পকে সঠিক ভান লাভ করতে হবে। ৯. মানুষের জন্য সবচেয়ে বড় শঞ্ হলো-_-দীন সম্পকে অজ্ঞতা । সৃতরাং জাহারনাম থেকে বাঁচতে হলে তাওহীদ, রেসালাত ও আখিরাত সম্পকে প্রয়োজনীয় জ্ঞান লাভ করা প্রত্যেকের জন্য বাধ্যতামুলক হিসেবে এহণ করতে হবে। ১০. জ্ঞান লাভ করতে না পারার অজ্ভুহাত পেশ করে, আখিরাতে আল্লাহর আযাব থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই । ১১. যারা নিজেরা অসৎ পথে চলতে ইচ্ছক, তাদের বন্ধু-বান্ধব অসৎলোকহই জুটে থাকে, যারা তাদেরকে অসৎ পথেই পরিচালিত করে। ১২. যাদের বন্ধু-বান্ধব অসৎ, তারা নিজেরা কখনো সৎ থাকতে পারে না । সুতরাং সৎপথে | | চলতে চাইলে অসৎ বক্ধু-বাক্কব পরিত্যাগ করতে হবে। ১৩. অসৎ বন্ধু-বান্ধবই মানুষকে অসৎ পথে চালিয়ে ধ্বংস করে দেয়ার জন্য সবার্ংশে দায়ী । সুতরাং বন্ধত করতে হবে দীন সম্পকে জ্ঞান রাখেন এমন সৎলোকদের সাথে। < WEBEL LBS Pats

— পৃষ্ঠা ১৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।