শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 11
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

শব্দে শব্দে আল কুরআন সূরা হা-মীম আস সাজদা পর শতাব্দী তার প্রভাব-প্রতিক্রিয়া চলতে থাকে। ভুল-ভ্রান্তি নির্ণয় এবং ইনসাফ'|| প্রতিষ্ঠার জন্য এ সমস্ত প্রভাব-প্রতিক্রিয়া পর্যালোচনা করা একান্ত অপরিহার্য । আর সে | জন্যই কিয়ামতের দিন বিভিন্ন প্রজন্মের লোকেরা যখন একের পর এক আসতে থাকবে, তখন তাদেরকে থামিয়ে দিয়ে সবাইকে একত্র করা হবে। আগে ও পরের প্রজন্মের মানুষ যখন একত্রিত হবে, তখনি কেবল আদালতের কার্যক্রম শুরু হবে। ২৮. অর্থাৎ মানুষ যদি কোনো অপরাধ করে তখন স্বাভাবিকভাবে সে অন্যদের কাছ থেকে গোপন করতে চায়। কিন্তু নিজের অঙ্গ-প্রত্যঙ্গের নিকট থেকে সে অপরাধটি গোপন করতে চায় না আর তা সম্ভবও নয়। তবে যদি জানা যায় যে, আমাদের চোখ, কান, হাত, পা এমনকি দেহের চামড়াও আসলে আমাদের নয় এবং আমাদের এসব অঙ্গ-প্রত্যঙ্গ বিচারের দিন রাজসাক্ষী হিসেবে আল্লাহর দরবারে সাক্ষ্য দেবে, তখন গোপনে কোনো অপরাধ বা গুনাহ করার কোনো পথ থাকে না । সুতরাং সেদিন অপমান থেকে রক্ষা পাওয়ার একমাত্র পথ হচ্ছে কোনো অপরাধ না করা। মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ যে কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে নিম্নোক্ত হাদীসসমূহই তার প্রমাণ । হযরত আনাস রা. বলেন __ এক. একদা আমরা রাসুলুল্লাহ সা.-এর সাথে ছিলাম । হঠাৎ তিনি হেসে উঠলেন এবং বললেন ‘তোমরা কি জান, আমি কেনো হেসেছি ?’ আমরা আরয করলাম _ ‘আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন’ তিনি বললেন, ‘আমি সে কথা স্বরণ করেই হেসেছি, যা বান্দাহ বিচার দিনে তার প্রতিপালকরে বলবে ; সে বলবে, ‘হে পরওয়ারদিগার, আপনি কি আমাকে যুলুম থেকে আশ্রয় দেননি ?' আল্লাহ বলবেন, ‘অবশ্যই দিয়েছি’ ৷ বান্দাহ তখন বলবে, ‘তাহলে আমি আমার হিসাব-নিকাশের ব্যাপারে অন্য কারো সাক্ষ্যে সন্তুষ্ট নই ; আমার অস্তিত্বের মধ্যে কোনো সক্ষী না দাড়ালে আমি সন্তুষ্ট হবো না। আল্লাহ বলবেন, ‘ঠিক আছে তোমার নিজের হিসাব নেয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট ।' অতঃপর তার মুখে মোহর মেরে দেয়া হবে, তার অঙ্গ-প্রত্যঙ্গকে হুকুম দেয়া হবে, ‘তোমরা তার ক্রিয়া-কর্মের ফিরিস্তি বর্ণনা করো ।' ফলে তার প্রত্যেক অঙ্গ-প্রত্যঙ্গ কথা বলতে শুরু করবে এবং সত্য সাক্ষ্য দেবে। তারপর তার মুখ খুলে দেয়া হবে, তখন সে অঙ্গ-প্রত্যঙ্গের প্রতি অসম্তুষ্ট হয়ে বলবে, ‘তোমরা ধ্বংস হও, আমি তো দুনিয়াতে যা কিছু করেছি, তোমাদেরই সুখের জন্যই করেছি। এখন তোমরা আমার বিরুদ্ধেই সাক্ষ্য দিতে শুরু করলে ?' দুই. হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত আছে যে, উক্ত ব্যক্তির মুখে মোহর এঁটে দেয়া হবে এবং তার উরুকে বলা হবে তুমি কথা বলো এবং তার কর্মকাণ্ড বর্ণনা করো । তখন মানুষের উরু, মাংস, অস্থি সকলেই তার কর্মের সাক্ষ্য দেবে। (মাযহারী) তিন, হযরত মা'কাল ইবনে ইয়াসার রা. বলেন, রাসূলুল্লাহ সা. ইরশাদ করেছেন, অনাগত দিন মানুষকে ডেকে বলে-_আমি নতুন দিন, তুমি যা কিছু আমার মধ্যে করবে, আমি কিয়ামতের দিন সে সম্পর্কে সাক্ষ্য দেবো। তাই তোমার উচিত, আমি শেষ হয়ে যাওয়ার আগেই কোনো পুণ্য করে নেয়া । হয়তো আমি এ সম্পর্কে সাক্ষ্য WUE BGIKEL OSsnatican

— পৃষ্ঠা ১৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।