শব্দে শব্দে আল কুরআন সূরা হা-মীম আস সাজদা |" ১৩. ‘আজরুন গায়রু মামনুন'-এর দু'টো অর্থ__এক ঃ এটি এমন পুরস্কার যা কখনো বন্ধ হবে না এবং ত্রাস পাবে না । দুই £ এটি হবে এমন পুরস্কার যা পরবর্তীতে খৌটার কারণ হবে না । অর্থাৎ এ পুরস্কার দিয়ে আল্লাহ তা'আলা পরে আবার খৌটা দেবেন না। যেমন কোনো কৃপণ লোক কখনো কাউকে কিছু দিলে পরে সুযোগ মতো খোঁটা দিয়ে থাকে। ১ম রুকৃ’ (১-৮ আয়াত)-এর শিক্ষা ১. কুরআন আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য নাযিলকৃত । কুরআন নাযিল করাই মানুষের ওপর আল্লাহর রহমতের বড় প্রমাণ । সুতরাং আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবেনা। ২. কুরআনের বিষয়বঢ়ুতে কোনো দুবোর্ধ্যতা নেই । এর বিধি-বিধানগুলো সুস্পষ্টভাবে আলাদা আলাদা করে বণিত । সৃতরাং বিধি-বিধান পালনের ক্ষেতে না বুঝার অস্তুহাত এহণযোগ্য নয় । ৩, কুরআনের ভাষা না বুঝার ওযর আরবী ভাষাভাষি কোনো কাফির-মুশরিকও কখনো উত্থাপন করেনি । রাসূলের মাতৃভাষায় কুরজান এজন্যই নাযিল করা হয়েছে, যেনো তা সহজবোধ্য হয়। ৪. কুরআন মাজীদকে বুঝতে পারাই ডকানের পরিচায়ক । অপর দিকে কুরআন বুঝতে না পারা মুখতার পরিচায়ক, যদিও সে পাথিব জ্ঞানে সুপণ্ডিত হোক না কেনো । ৫, যারা কুরআনকে মেনে চলে তাদের জন্য কুরআন সুসংবাদদাতা । আর যারা কুরআনকে মিথ্যা মনে করে এড়িয়ে চলে, তাদের জন্য কুরআন সতকর্কারী । ৬. যারা কুরআনের বাণী শুনতেই অনিচ্ছক তাদের হিদায়াত পাওয়ার কোনো পথই আর খোলা নেই । সুতরাং সঠিক পথ পেতে হলে কুরআনকে আঁকড়ে ধরতে হবে। ৭. নবী-রাসুলগণ মানুষ ছিলেন । মানুষকে হিদায়াতের পথে আনার জন্য তাদের নিজন্য কোনো ক্ষমতা নেই । যারা নিজেরা হিদায়াত পেতে চায় নবী-রাসুলগণ তাঁদেরকেই হিদায়াতের পথে নিয়ে আসতে পারেন । সৃতরাং হিদায়াত পেতে হলে নিজেদেরকেই এগিয়ে আসতে হবে। ৮, মানুষের ইলাহ একমাৱ আল্লাহ । তাঁর দেয়া জীবনব্যবস্থা-ই মানুষের জন্য ফবাভাবিক ব্যবস্থা । এক আল্লাহর বিধান মেনে চলার মধ্যেই মানুষের দুনিয়া ও আথেরাতের কল্যাণ নিহিত । সৃতরাং উভয় জাহানের কল্যাণ চাইলে সেই বিধান-ই মেনে চলতে হবে। ৯. কৃত অপরাধের জন্য মানুষকে আল্লাহর দরবারেই ক্ষমা প্রা্ধ্না করতে হবে । কেননা ক্ষমা করার ক্ষমতা ও মালিকানা একমাত্র তারই আছে । ১০. সঠিকভাবে তাওবা করলে আল্লাহ অবশ্যই ক্ষমা করে দেন । কেননা মানুষের জন্য সবচেয়ে দয়াবান একমাৱ তিনি । মানুষের জন্য আল্লাহর চেয়ে দয়াবান আর কেউ হতে পারে না। ১১. ধ্বংস থেকে বেঁচে থাকতে হলে শির্বক থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। ১২. যাকাত না দেয়া কুফ্রীর আলামত । ইসলামে নামাযের পরই যাকাতের অবস্থান । সুতরাং যাকাত অক্কীকার করে মুসলমান থাকার কোনো সুযোগ নেই । ১৩. যাকাত অন্ধীকারকারীরা আখিরাতে বিশ্বাস করে না । আর আখিরাতে অবিশ্বাসীরা মুসলমান হতে পারে না। ১৪. মু'সিনদের জন্য আখিরাতে অবিরত-অবিচ্ছিন্ন পুরকার রয়েছে। এতে কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই । 0 শ.শ. কু. ১১/১৯ পারা £ ২৪ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।