শব্দে শব্দে আল কুরআন সূরা হা-মীম আস সাজদা 5) ? ৬. একমাত্র দুর্ভাগা মানুষরাই জ্বিন শয়তান ও মানুষ শয়তানের দেখানো পথে চলে | এসব শয়তানরা হিদায়াতের বাণী শুনতে দেয় না' এবং সঠিক চিন্তা করার সুযোগও দেয় না। এসব নির্বোধ লোক দুনিয়াতে একে অপরকে উৎসাহ দিচ্ছে ও লোভ দেখাচ্ছে। কিয়ামতের দিন যখন দুর্ভাগ্যের পালা আসবে, তখন তারা বলবে যে, যারা তাদেরকে বিভ্রান্ত করেছিলো তাদেরকে হাতে পেলে পায়ে পিষে ফেলতো । | ৭. কুরআন মাজীদের হিফাযতকারী স্বয়ং আল্লাহ । একে পরিবর্তন করা, কারো হীন | ষড়যন্ত্র এবং মিথ্যা প্রচারণা এ কুরআনকে পরাস্ত করতে সক্ষম হবে না। | ৮. কুরআনকে অমান্য করার জন্যই তোমরা নিত্য-নতুন বাহানা তৈরী করে চলছো। তোমরা অভিযোগ তুলছো, কুরআন আরবী ভাষায় কেনো নাযিল করা হলো ? অথচ কোনো অনারব ভাষায় নাযিল করা হলে তখনও তোমরা অভিযোগ তুলতে যে, আমাদের জন্য কুরআনকে আরবী ভাষায় কেনো নাযিল করা হলো না ? আসলে এ সবই তোমাদের খৌড়া অজুহাত মাত্র। ৯. এ কুরআন সত্য বলে প্রমাণিত হলে এবং আল্লাহ তা'আলার নাযিলকৃত বলে প্রমাণিত হলে তোমাদের পরিণতি কি হবে, তা তোমাদের ভেবে দেখা উচিত । ১০. তোমরা নিকট ভবিষ্যতে কুরআনের দাওয়াত দুনিয়াতে ছড়িয়ে পড়বে -__এটা স্বচক্ষেই দেখতে পাবে। তখন বুঝতে পারবে, তোমাদেরকে যে দিকে দাওয়াত দেয়া হয়েছিলো তা যথার্থই সত্য ছিলো। কাফিরদের বিরোধিতার জবাব দানের পর রাসূলুল্লাহ সা. ও মু'মিনদেরকে উৎসাহ ও সাহস দেয়া হয়েছে। তখন রাসূলুল্লাহ সা. ও মু'মিনদের অবস্থা এমন ছিলো যে, ঈমানের ওপর টিকে থাকাই তাদের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছিলো । কারো ঈমান প্রকাশ হওয়া মাত্রই তার ওপর নেমে আসতো যুলুম-নির্যাতনের ঝড়। শত্রুদের সম্মিলিত শক্তির মুকাবিলায় মু'মিনরা নিজেদেরকে একেবারে অসহায় এবং বন্ধুহীন ভাবছিলো। এমনি অবস্থায় আল্লাহ তা'আলা তাদেরকে এই বলে সাহস যোগালেন যে, তোমরা মোটেই অসহায় নও ; বরং যে ব্যক্তি আল্লাহকে তার প্রতিপালক হিসেবে গ্রহণ করে নিয়ে তার ওপর দৃঢ়পদে দাড়িয়ে থাকে, তার কাছে আল্লাহর ফেরেশতা নাযিল হয় এবং দুনিয়া থেকে নিয়ে আখিরাতের শেষ বিচার পর্যন্ত এ ফেরেশতারা তার সাথে সাথে থাকবে। এরপর দীনের কাজে উৎসাহ দিয়ে বলা হয়েছে যে, যারা নিজেরা সৎকাজ করে এবং অন্যদেরকে সে দিকে আহ্বান জানায় তারাই সর্বোৎকৃষ্ট মানুষ । এরা অত্যন্ত সাহসিকতার সাথেই ঘোষণা দেয় যে, ‘আমি মুসলমান' । অবশেষে রাসূলুল্লাহ সা.-কে এই বলে সাহস যোগানো হয়েছে যে, উত্তম নৈতিক | চরিত্রের হাতিয়ারের সামনে আপাত কঠিন বাধার পাহাড় কর্পুরের মতোই উড়ে যাবে। { নিকট আশ্রয় কামনা করতে হবে। www.boiki bb. biBdSspot.com
— পৃষ্ঠা ১৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।