ত চা ফা ঘা াহ [দিবিভ্ান্ত করা, আয়াতের সরল-সোজা অর্থকে বাকা অর্থ করা, পূর্বাপর সম্পর্ক বিচ্ছিনু্| করে বা নিজের পক্ষ থেকে আয়াতের সাথে সাথে কোনো কথা যোগ করে ভিন্ন অর্থ প্রকাশ করে মানুষের মনে রাসূলুল্লাহ সা. সম্পর্কে খারাপ ধারণা সৃষ্টি করার চেষ্টা চালাতে থাকলো । ঘ. তারা বলতো যে, কুরআন তো আমাদের মাতৃভাষায় রচিত, এ রকম কথা আরবী ভাষাভাষী যে কেউ রচনা করতে পারে ; এর মধ্যে কোনো অলৌকিকত্ব নেই । ঙ. তারা আরো বলতো যে, মুহাম্মাদ যদি হঠাৎ অন্য কোনো অজানা ভাষায় বিশুদ্ধ | ও সাহিত্য মানে উন্নীত কোনো বক্তৃতা দিতে শুরু করতো, তাহলে সেটাকে অলৌকিক বলা যেতো এবং বিশ্বাস করা যেতো যে, এটা তার রচিত নয় ; বরং তা ওপর থেকে নাযিল করা হয়েছে। কাফিরদের উপরোক্ত বিরোধিতার জবাবে এ সূরায় নিম্নোক্ত জবাব দেয়া হয়েছে ১. কুরআনকে যারা বিশ্বাস করে তার আলোকে জীবন গড়ে তাদের জন্য এটা সুখবর । ' আর যারা মূর্খ তারা কুরআনের আলোকময় পথ দেখতে পায় না এবং তা থেকে মুখ ফিরিয়ে থাকে। তাদের জন্য এটি সতর্কবাণী । এ কিতাব আল্লাহর পক্ষ থেকে বিশ্ব-মানবতার হিদায়াতের জন্য আরবী ভাষায় নাযিলকৃত. রহমতস্বর্ূপ । তবে যারা এটিকে | অকল্যাণকর ভাববে, তাদের দুর্ভাগ্য যে, তারা এর কল্যাণকারিতা বুঝতে অক্ষম । ২. আল কুরআন যে শুনতে আগ্রহী, রাসূল কেবলমাত্র তাকেই তা শোনাতে পারেন। আর যে তা শুনতে চায় না,. তাকে জোর করে শোনানো তার দায়িত্ব নয়। তিনি তো তোমাদের মতোই একজন মানুষ বৈ তো নন। ৩. তোমরা যতই হঠকারিতা দেখাও না কেনো, তোমরা তো আল্লাহরই বান্দাহ__ তোমাদের অস্বীকৃতি ও অমান্যতার কারণে এটি কখনো মিথ্যা হয়ে যেতে পারে না। এখন তোমরা স্বীকার কয়ে যদি নিজেদের জীবনকে সংশোধন করে নাও, তাহলে তোমাদেরই কল্যাণ হবে, অন্যথায় তোমরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 8৪. তোমরা সেই আল্লাহর সাথে কুফরী ও শির্ক করছো, যিনি তোমাদেরকে ও বিশ্ব- জগতকে সৃষ্টি করেছেন, যিনি এ আসমান ও যমীন সৃষ্টি করেছেন। এ. পৃথিবীতে তোমরা তাঁর দেয়া রিযিক খাচ্ছো, তারই দয়ায় তোমরা টিকে আছো। অথচ তীরই নগণ্য সৃষ্টিকে তার শরীক সাব্যস্ত করছো। ৫. তোমরা এ কুরআনকে অমান্য করলে অতীতের অমান্যকারী জাতিসমূহের ওপর হঠাৎ যে আযাব এসে পড়েছিলো সেরূপ আযাব আসার ব্যাপারে সাবধান হয়ে যাও । অতীতের হঠকারী জাতি আদ ও সামূদ জাতি ও তাদের প্রতি নাযিলকৃত আসমানী বিধান ও তাদের নবীকে অমান্য করেছিলো, ফলে দুনিয়াতেই তাদেরকে ধ্বংস করে দেয়া হয়েছে। এখানেই শেষ নয়, অতপর তাদের জন্য রয়েছে বিচার দিনের জবাবদিহিতা এবং জাহান্নামের কঠিন আযাব । www.boikilHb biB8spot.com
— পৃষ্ঠা ১৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।