শব্দে শব্দে আল কুরআন GD সূরা হা-মীম আস সাজদা [ ৪. আর যদি তোমার ওপর জিনের প্রভাব পড়ে থাকে যা তুমি তাড়াতে সক্ষম নওীর| তাহলে আমরা আমাদের খরচে ভালো চিকিৎসক দ্বারা তোমার চিকিৎসা করিয়ে দেবো। এখন তুমি চিন্তা করে দেখো তুমি এ প্রস্তাবগুলোর কোন্টা গ্রহণ করবে। রাসূলুল্লাহ | সা. চুপচাপ তার কথাগুলো শুনলেন। অতপর বললেন, ‘হে ওয়ালিদের বাপ, আপনার কথা কি শেষ হয়েছে ?'’ উতবা বললো, হাঁ, তখন তিনি বললেন, ‘এবার আমার কথা শুনুন’। একথা বলে তিনি ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ পড়ে সূরা হা-মীম আস সাজদা তিলাওয়াত করা শুরু করলেন এবং সাজদার আয়াত পর্যন্ত পড়ে তিনি সাজদা করলেন। উতবা এতক্ষণ চুপচাপ শুনছিলেন। তার চেহারায় ভাবাস্তর লক্ষ্য করা গেলো। সে ফিরে এসে তার জন্য অপেক্ষমান লোকদের নিকট বললো, “আমি: মুহাম্মাদের মুখে এমন কথা শুনেছি, যা ইতিপূর্বে আর কখনো শুনিনি। আল্লাহর কসম, সেটা যাদুও নয় কবিতাও নয়, আর না সেটা অতিন্বীয়বাদীদের শয়তান থেকে শোনা কথা৷ হে কুরাইশ সম্প্রদায় ! তোমরা আমার কথা মেনে নাও, তোমরা তার কাজে বাধা দেয়া ও তাকে নির্যাতন করা থেকে বিরত থাকো । তাকে তার কাজ্ঞ করতে দাও। আমার বিশ্বাস এ বাণী অবশ্যই সফল হবে। তোমরা অপেক্ষা করো, অবশিষ্ট আরব জনগণের তার প্রতি আচরণ দেখো, যদি তারা কুরাইশদের সাহায্য ছাড়াই তাকে পরাজিত করে, তাহলে তোমরা ভাইয়ের গায়ে হাত তোলার বদনাম থেকে রেহাই পেয়ে যাবে। আর যদি সে সমগ্র আরবের ওপর বিজয় লাভ করে, তাহলে তার এ বিজয় হবে তোমাদের বিজয় । আর তার রাজত্বও হবে তোমাদের রাজত্ব ।” উপস্থিত লোকেরা বললো, ‘উতবা! তোমাকে মুহাম্মাদ তার কথা দিয়ে যাদু করেছে ।' ‘উতবা বললো, ‘আমারও তাই মনে হয়, এখন তোমরা যা ইচ্ছা করো ।' আলোচ্য বিষয় এ সূরার মূল আলোচ্য বিষয় হলো কাফিরদের বিরোধিতা প্রসঙ্গে । উতবা যে অযৌক্তিক প্রস্তাব নিয়ে রাসূলুন্থাহ সা.-এর কাছে এসেছিলো, সেসব বিষয়কে আলোচনার যোগ্যই মনে করা হয়নি। কারণ সেসব রাসূলুল্লাহ সা.-এর নিয়ত ও জ্ঞান-বুদ্ধির অবমূল্যায়ন করা হয়েছে। কুরআনের দাওয়াতকে উপেক্ষা করে তাকে ব্যর্থ করে দেয়ার কাফিরদের পক্ষ থেকে যে হঠকারিতা ও ষড়যন্ত্র করা হচ্ছিলো, আলোচ্য সূরায় সেটাই আলোচনা করা হয়েছে। তাদের বিরোধিতা ছিলো নিম্রূপ_ ক. তারা রাসূলুল্লাহ সা.-কে স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছিলো যে, আপনি যা-ই বলুন না কেনো, আমরা আপনার কোনো কথাই শুনবো নী। আপনার কাজ্র আপনি করে যেতে থাকুন, আমাদের পক্ষে যা করা সম্ভব, আমরা আপনার বিরোধিতায় সবই করবো । খ. রাসূলুল্লাহ সা. অথবা তাঁর অনুসারী কোনো লোকের কাছে কুরআন পাঠ করতে চেষ্টা করলে কাফিররা সেখানে হট্টগোল ও হৈ চৈ বাধিয়ে তা পণ্ড করে দেয়ার কর্মসূচী গ্রহণ করতো । গ. কুরআন মাজীদের আয়াতের বিকৃত অর্থ করা, শব্দ উলট-পালট করে লোকদেরকে WUE BGIKED BOGepatican
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।