শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 11
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

সূরার প্রারম্ভিক শব্দ ‘হা-ম্রীম’ শব্দ দিয়ে এর নামকরণ করা হয়েছে। আর ‘আস সাজদাহ' যোগ করে বুঝানো হয়েছে যে, সূরার মধ্যে একটি সাজদার আয়াত আছে। ‘আল হা-মীম’ বা ‘হাওয়ামীম’-এর ৭টি সূরার মধ্যে স্বাতস্ত্্য রক্ষার জন্য ‘হা-মীম' শব্দের সাথে ‘আস সাজদা’ শব্দটিও সংযোজন করা হয়েছে। অবশ্য এ সূরাকে ‘হা- মীম ফুস্সিলাত'ও বলা হয়ে থাকে। নাখিলের সময়কাল এ সূরাটি এমন একটি সময়ে নাযিল হয় যখন রাসুলুল্লাহ সা. ও মু’মিনদের প্রতি কুরাইশ-কাফিরদের ঠাষ্টা-বিদ্বপ, যুলুম-নির্যাতন ও নানারকম ভীতি প্রদর্শন সত্ত্বেও ইসলামী আন্দোলন তাদের মর্জির বিপরীতে দিন দিন সমৃদ্ধ ও শক্তিশালী হয়ে উঠছিলো। হযরত হামযা রা. ও হযরত ওমর রা.-এর মতো প্রভাবশালী কুরাইশ নেতারাও একের পর এক ইসলাম গ্রহণ করে নিয়েছিলেন। এমতাবস্থায় কুরাইশ নির্যাতন এবং ভীতি প্রদর্শনের পথ পরিহার করে, লোভ-লালসা ও প্রলোভন-প্ররোচনা দানের পথ অবলম্বন করলো । এ সময়কার একটি ঘটনার বিবরণ হলো-__একদা কয়েকজন কুরাইশ নেতা মসজিদে হারাম তথা কা'বা ঘরে আসর জমিয়ে বসেছিলো। মসজিদের অপর এক কোণে রাসুলুল্লাহ সা. একাকী বসেছিলেন। এমন সময় আবু সুফিয়ানের শ্বশুর কাফির সরদার | উতবা ইবনে রবীয়া সমবেত কুরাইশ নেতাদের উদ্দেশ্যে বললেন__ “আপনারা | অনুমতি দিলে আমি মুহাম্মাদের কাছে কয়েকটি প্রস্তাব পেশ করতে পারি । সে হয়তো !' এর কোনো একটি মেনে নিতে পারে এবং তা আমাদের কাছেও গ্রহণযোগ্য হতে : পারে। ফলে সে আমাদের দেব-দেবীর নিন্দা করা ও আমাদের পূর্ব-পুরুষদের কাফির ' বলা ইত্যাদি থেকে বিরত হতে পারে।” সবার অনুমতিতে উতবা উঠে গিয়ে :' রাসূলুল্লাহ সা.-এর কাছে গিয়ে নিম্নোল্লেখিত প্রস্তাবগুলো পেশ করলো_ ১. তুমি যে কাজ করছো তার উদ্দেশ্য যদি ধন-সম্পদ লাভ হয়ে থাকে, তাহলে আমরা সবাই তোমাকে সম্পদশালী বানিয়ে দেবো । ২. তুমি যদি এ কাজ করে নিজের শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে চাও, তাহলে আমরা ! = রা £২৪ শ.শ. কু. ১১/১৮ WE BOK ED boTSpatioant

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।