শব্দে শব্দে আল কুরআন GoD সূরা আয যুমার (করতে সক্ষম হলেই মানুষের সৃষ্টির উদ্দেশ্য সফল হবে এবং দুনিয়া ও আখিরা বৰ কল্যাণ লাভ করা যাবে। ‘ইবাদাত’ শব্দের অর্থ হচ্ছে পূজা-অর্চনা, সবিনয় আনুগত্য, সন্তুষ্টি ও আগ্রহ সহকারে বিনা বাক্যব্যয়ে আদেশ পালন । আর ‘দীন’ শব্দের অর্থ হলো আধিপত্য ও ক্ষমতা, প্রভুত্মূলক মালিকানা, ব্যবস্থাপনা, সার্বভৌম মালিকানা, দাসত্্ এবং অভ্যাস ও পদ্থা-পদ্ধতি যা মানুষ | অনুসরণ করে। | ‘দীন’ শব্দের অর্থ এটিও যে, কারো শ্রেষ্ঠত্ব স্বীকার করে তার আনুগত্য করতে গিয়ে অবলম্বিত কৰ্মপদ্ধতি ও আচরণ । আর '‘দীন'-কে আল্লাহর জন্য একনিষ্ঠ করার অর্থ_ আল্লাহ্র দাসত্বের সাথে মানুষ আর কাউকে শামিল করবে না । মানুষ একমাত্র তারই || পূজা-অৰ্চনা করবে, তারই হুকুম-আহকাম ও আদেশ পালন করবে । এর মধ্যে শির্ক, রিয়া বা লোক দেখানো এবং নাম-যশের কোনো গন্ধও থাকবে না । সুতরাং খীটি ইবাদাত একমাত্র আল্লাহর জন্যই শোভনীয় ৷ তিনি ছাড়া অন্য কেউ এর যোগ্য নয়। 8.. ‘ইবাদাত’ ও ‘দীন’ এ শব্দ দু'টোর উল্লিখিত অর্থের আলোকে আলোচ্য আয়াতের অর্থ হবে ইবাদাত করতে হবে একমাত্র আল্লাহর, আর সেই ইবাদাতও হবে ইখলাস তথা নিষ্ঠা ও আন্তরিকতা সহকারে । এখানে জানা প্রয়োজন যে, আল্লাহর কাছে আমলের হিসাব ওজন দ্বারা হবে-_গণনা বা সংখ্যা দ্বারা নয়। তাই নিষ্ঠাপূর্ণ আমল সংখ্যায় কম হলেও ওজনে বেশী হবে। হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত ৷ এক ব্যক্তি রাসুলুল্লাহ সা.-এর খেদমতে আরয করলো যে, ইয়া রাসূলাল্লাহ ! আমি মাঝে মাঝে দান-খয়রাত করি অথবা কারো প্রতি দয়া-অনুগ্হ দেখাই । এতে আল্লাহর ‘সন্তুষ্টির নিয়ত থাকে, তবে সে সাথে এটাও থাকে যে, মানুষ আমার প্রশংসা করবে । রাসুলুল্লাহ সা. বললেন ‘সেই সত্তার কসম, যার হাতে মুহাম্মাদের প্রাণ, আল্লাহ তা'আলা এমন কোনো বস্তু | কবুল করেন না, যাতে অন্যকে শরীক করা হয় ।' এরপর তিনি ৮১১১ আয়াত তেলাওয়াত করে প্রমাণ পেশ করেন।-কুরতুবী আর এক হাদীসে আছে যে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সা.-কে জিজ্ঞেস করলো__‘নাম- ডাক সৃষ্টি" করার মতো আমাদের কোনো ধন-সম্পদ নেই, এতে কি আমরা কোনো পুরস্কার পাবো ? রাসূলুল্লাহ সা. বললেন--‘না’। সে জিজ্ঞেস করলো, ‘আমাদের নিয়ত যদি আন্তাহর পুরস্কার ও দুনিয়ার সুনাম অর্জন দু'টোই থাকে ?’ তিনি বললেন-_ “কোনো আমল যতক্ষণ না একনিষ্ঠভাবে আল্লাহর জন্য হবে ততক্ষণ | তিনি তা গহণ করেন না।” অতপর তিনি উক্ত আয়াতটি পাঠ করেন। পারা £ ২৩ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।