আল্লাহর একত্ববাদকে মেনে নিতে রাজী ছিলো না । ৮৫, অর্থাৎ তোমরা একমাত্র আমার কাছেই দোয়া করবে । দোয়া কবুল করা বা না করার ক্ষমতা আমি ছাড়া আর কারো হাতে নেই । এখানে স্বরণ রাখতে হবে যে, দোয়া করতে হবে এমন এক সত্তার কাছে, যে সত্তা সর্বশ্রোতা ও সর্বপ্ষ্টা। আল্লাহ ছাড়া তার অন্য কোনো সৃষ্টির কাছে দোয়া করার অর্থ তাকে আল্লাহর গুণাবলীতে শরীক সাব্যস্ত করা । যেমন আল্লাহ সর্বশ্রোতা ও সর্বদ্নষ্টা, তাই তীর নিকট দোয়া করলেই যথাস্থানে দোয়া করা হলোঁ । এখন কেউ যদি অন্য কোনো সত্তার কাছে দোয়া প্রার্থী হয় তাহলে সে সেই সত্তাকেই সর্বশ্রোতা ও সর্ব্নষ্টা সাব্যস্ত করলো । আর এটি হলো প্রকাশ্য শির্ক । দ্বিতীয়ত, আল্লাহর গুণাবলীতে শরীক করে যে সকল সত্তার কাছে দোয়া করা হয়, তাতে প্রকৃত অবস্থার কোনো প্রকার পরিবর্তন হয় না। এতে সেসব সত্তাও আল্লাহর গুণাবলীতে শরীক হয়ে যায় না ; আর না তাতে আল্লাহর গুণাবলীতে কোনো ত্রাস- বৃদ্ধি ঘটে। প্রকৃতপক্ষে সকল ক্ষমতা-ইখতিয়ারের মালিক আল্লাহ। আর তার সৃষ্ট মাখলুক তাঁর ক্ষমতা-ইখতিয়ারের মালিক হতে পারে না। উপরোক্ত বিষয়গুলো স্মরণ রেখে আল্লাহর নিকট দোয়া করতে হবে। আল্লাহ অবশ্যই বান্দাহর দোয়া কবুল করেন। কিন্তু আমরা মাঝে মাঝে দোয়া কবুল হতে দেখি না, অথচ দোয়া কবুল করার ওয়াদা আলোচ্য আয়াতে দিয়েছেন। এপ্রশ্রের জবাবে নিমোক্ত হাদীস লক্ষণীয় হযরত আবু সাঈদ খুদরী রা. বলেন, রাসূলুল্লাহ সা. ইরশাদ করেছেন, মুসলমান আল্লাহর কাছে যে দোয়াই করে আল্লাহ তা কবুল করেন-_যদি তা কোনো গুনাহ বা সম্পর্কচ্ছেদ করার দোয়া না হয়। আল্লাহ তা'আলা তিন উপায়ে দোয়া কবুল করেন ঃ (১) বান্দাহ যা চায়, হুবহু তা-ই দিয়ে দেন। (২) দুনিয়ার প্রার্থীত বিষয়ের পরিবর্তে আখিরাতে সওয়াব ও পুরস্কার দান করেন। (৩) প্রার্থীত বিষয় না দিয়ে কোনো সন্তাব্য বিপদ আপদ সরিয়ে দেয়া । (মাযহারী) আলোচ্য আয়াতে বাহ্যিকভাবে কোনো শর্ত আরোপিত নেই । এমনকি মুসলমান হওয়ার শর্তও আরোপিত হয়নি। এদিক থেকে বুঝা যায় যে, কাফির ব্যক্তির দোয়াও আল্লাহ কবুল করেন। তবে নির্ভরযোগ্য হাদীসসমূহে কোনো কোনো বিষয়কে দোয়া কবুলের পথে বাধা বলে উল্লেখ করা হয়েছে। হযরত আবু হুরায়রা রা.-এর বর্ণনায় রাসূলুল্লাহ সা. ইরশাদ করেন, “কোনো কোনো লোক খুব বেশী সফর করে এবং ' আকাশের দিকে হাত তুলে ‘ইয়া রব’ ‘ইয়া রব’ বলে দোয়া করে, কিন্তু তাদের পানাহার ও পোশাক পরিচ্ছদ হারাম উপায়ে অর্জিত, এমতাবস্থায় তাদের দোয়া কেমন করে কবুল হবে ?” (মুসলিম) " এমনিভাবে অসারধান, বেপরওয়া ও অন্যমনস্কভাবে দোয়ার বাক্যগুলো উচ্চারণ করলে তাও-কবুল হয় না বলে হাদীসে উল্লেখিত হয়েছে। (তিরমিযী) www.boit Wb! Bl8gspot.com
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।