শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 11
/ 343
📝 Text 📖 PDF

| 'যুমারা’ শব্দটি থেকে সূরার 'যুমার’ নামকরণ করা হয়েছে। ‘যুমারা’ শব্দটি সূরাটির ৭১ ও ৭৩ আয়াতে উল্লিখিত আছে। নাখিলের সময়কান্দ এ সূরা রাসূল সা.-এর মাক্ধী জীবনে নাযিল হয়েছে। বর্ণিত আছে যে, জাফর ইবনে আবী তালিব রা. ও তার সংগী-সাথীরা যখন কাফির-মুশরিকদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে হাবশায় হিজরত করার সংকল্প করেন, তখন সূরার ১০ আয়াতটি নাযিল হয়। উক্ত আয়াতে হিজরতের দিকে ইংগীত করে বলা হয়েছে 5.15 এ]! 2,1, “আর আল্লাহর | দুনিয়া তো অনেক বড়” ৷ এ থেকেই প্রমাণিত হয় যে, সূরাটি তখনই নাযিল হয়েছে, | যখন মাকী জীবনে মুসলমানদের ওপরে নির্যাতন বেড়ে গিয়েছিলো। আন্লোচ;3 বিষ্বয় বিষয় সম্পর্কে উপদেশ প্রদান করা । হিজরতের আগে মুসলমানদের ওপর যুলুম- নির্যাতন অত্যন্ত বেড়ে গিয়েছিলো । এমতাবস্থায় মু'মিনদেরকে এবং কাফিরদেরকেও সম্বোধন করে মুহাম্মাদ সা.-এর দাওয়াতের উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে। এতে কিছু কিছু ক্ষেত্রে মু'মিনদেরকে সম্বোধন করা হলেও বেশিরভাগ ক্ষেত্রে কাফিরদেরকে সম্বোধন করা হয়েছে । বলা হয়েছে যে, মানুষ যেনো খালিসভাবে আল্লাহর দাসত্ব ও আনুগত্য করে। আল্লাহর দাসত্ব, আনুগত্যে এবং তীর প্রতি ভালোবাসায় অন্য কোনো সৃষ্টির দাসত্- আনুগত্য ও ভালোবাসার মিশ্রণ না ঘটায় । একথাটি সূরার বিভিন্ন স্থানে বিভিন্ন আঙ্গিকে বলা হয়েছে। অতপর অত্যন্ত জোরালো ভাষায় তাওহীদের সত্যতা এবং তা মেনে চলার উত্তম প্রতিদানের কথা উল্লেখ করা হয়েছে। সাথে সাথে কুফর ও শির্কের ভ্রান্তি | | এবং তার ওপর জিদ ধরে থাকার খারাপ প্রতিক্রিয়া সুস্পষ্টর্লপে তুলে ধরা হয়েছে। | অতপর মানুষকে আহ্বান জানানো হয়েছে, তারা যেনো মন্দ আচরণ ত্যাগ করে | | আল্লাহর রহমতের দিকে ফিরে আসে । এ পর্যায়ে মু'মিনদেরকে দিক নির্দেশনা দেয়া | হয়েছে যে, আল্লাহর দাসত্-আনুগত্যের ক্ষেত্রে তোমাদের জন্য যদি কোনো স্থান | | সংকীৰ্ণ হয়ে যায় তাহলে আল্লাহর দুনিয়া অনেক প্রশস্ত_ নিজের দীন ও ঈমান রক্ষার | জন্য প্রয়োজনে দুনিয়ার অন্য কোনো স্থানে হিজরত করো এবং সকল প্রতিকূল | অবস্থাকে ধৈর্যের সাথে মুকাবিলা করো । আল্লাহ তোমাদের ধৈর্যের উত্তম প্রতিদান দেবেন। এরপর রাসূলুল্লাহ সা.-কে উপদেশ দেয়া হয়েছে যে, তিনি যেনো কাফিরদের মন থেকে এমন ধারণা-অনুমান দূর করে দেয়ার প্রচেষ্টা জারী রাখেন যে, তারা যুলুম- | নির্যাতন দ্বারা মু'মিনদেরকে দীন থেকে সরিয়ে নিয়ে যেতে সক্ষম হবে না। www. boikIlEb bidgspot.com

— Page 11 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.