শব্দে শব্দে আল কুরআন চে . সূরা লুকমান__সূরা সোয়াদ কুরআন যাজীদের এ অনন্য অমুবাদ-সংকলনটির পাণ্ডুলিপি প্রস্তুত করেছেন জনাব মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান । এ সংকলনের দশম খণ্ডের প্রকাশ লগ্নে এর সংকলক, সহায়ক গ্রন্থসমূহের প্রণেতা ও প্রকাশক এবং অত্র সংকলনের প্রকাশনার কাজে নিয়োজিত সর্বস্তরের সহযোগীদের জন্য আল্লাহ্র দরবারে উত্তম প্রতিদানের প্রার্থনা জানাচ্ছি। পরিশেষে যে কথাটি না বললেই নয় তা হলো, মানুধ ভুল-ক্রুটির উর্ধে নয়। আমাদের এ অনন্য দুরহ কর্মে কোথাও যদি কোনো তুল-ক্রুটি সন্মানিত পাঠকবৃন্দের দৃষ্টিগোচর হয়, তাহলে তা অনুগ্রহ করে আমাদেরকে অবহিত করার জন্য বিনীত অনুরোধ রইলো । আল্লাহ তা'আলা আমাদের এ দীনী খিদমতকে কবুল করুন এবং মানবজাতিকে আল কুরআনের আলোয় আলোকিত করুন। আমীন। বিনীত _পক্ৰাশ বক সর্ব শক্তিয়ান রাব্বুল আলামীনের লাখো কোটি শোকর, যিনি আমার মতো তার এক নগণ্য বান্দাহর হাতে তার চিরস্তন হিদায়াতের একমাত্র মহাগ্রন্থ আল কুরআনের এ বিশাল খিদমত নিয়ে তাঁর এ বান্দার জীবনকে মহিমাৱিত করেছেন। দরূদ ও সালাম সকল নবী-রাসূল ও মুসলিম উদ্বাহর চিরস্তন নেতা, খাতামুন নাবিয়্যিন, শাফিউল মুযনাবীন ও আফদালুল বাশার হযরত মুহাম্মদ সা.-এর উপর । আল্লাহ অশেষ রহমত বর্ষণ করুন ভার পরিবার-পরিজ্ঞন ও সাহাবায়ে কিরামের উপর । মহান আল্লাহর দরবারে এ বান্দাহর আকুল আবেদন এই যে, তিনি যেন তাঁর এ নগণ্য বান্দার খিদমতটুকু-কে আখিরাতে তার নাজাতের উসীলা হিসেবে গ্রহণ করেন। আধুনিক প্রকাশনী বাংলাদেশের সন্ান্ত প্রকাশনা সংস্থাগুলোর অন্যতম৷ মূলত. এ ধরনের তাফসীর সংকলনের উদ্যোক্তা এ প্রতিষ্ঠান । আমি শুধু তাদের উদ্যোগকে কাজে পরিণত করেছি। প্রতিষ্ঠানের প্রকাশনা ম্যানেজার জনাব আনোয়ার হুসাইন সাহেবের পরিকল্পনা অনুযায়ী এবং তার অক্লান্ত পরিশ্রম ও প্রকাশনা বিভাগের সাথে সংশ্লিষ্ট দীনী ভাইদের নিষ্ঠা ও আন্তরিকতার ফলে এ অনন্য তাফসীর সংকলনটি আলোর মুখ দেখেছে। আল্লাহ তাদের সকলের খিদমতের উত্তম বিনিময় দান করুন। কাজ শুরু করার পর থেকে সুদীর্ঘ দশটি বছর ইতোমধ্যে অতিক্রান্ত হয়ে গেছে। অতপর মহান আন্মাহর খাস মেহেরবানীতে কাজটি সমাপ্ত হয়েছে। সমাপ্তি লগ্নে সেই মহান আল্লাহর শোকর পুনরায় আদায় করছি। ফু: £ তিক 2 >2Nলা ‘23/৫/৯2 www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।