[তা'আলা এ সম্পর্কে আলোচনা করে এ প্রথা দূর করার জন্য মু'মিনদেরকে দিয়েছেন। অতপর রাসূলুল্লাহ স.-এর মর্যাদা সম্পর্কে মু'মিনদেরকে অবহিত .করা হয়েছে। | তৎসঙ্গে রাসূলুল্লাহ স.-এর পবিত্র স্ত্রীগণের মর্যাদা সম্পর্কেও মু'মিনদেরকে সজাগ করে | দেয়া হয়েছে। ! ৯ আয়াত থেকে নিয়ে ২৭ আয়াতে আহযাব যুদ্ধ ও বনী কুরাইযার যুদ্ধ সম্পর্কে | | আলোচনা করা হয়েছে। ২৮ আয়াত থেকে ৩৫ আয়াত পর্যন্ত রাসূলুল্লাহ স.-এর পবিত্র স্ত্রীগপকে অভাব- অনটনে সবর করার জন্য নসীহত করা হয়েছে এবং দুনিয়ার শোভা-সোন্দর্য ও আল্লাহ-রাসূল-আখিরাত-এ দু'টোর মধ্যে একটিকে বেছে নেয়ার জন্য বলা হয়েছে। তাদেরকে জাহেলী যুগের সাজ-সজ্জা পরিত্যাগ করে আত্বমর্যাদা নিয়ে ঘরে অবস্থানের হুকুম দেয়া হয়েছে। বেগানা পুরুষদের সাথে কথা বলার ব্যাপারে কঠোর সতর্কতা অবলম্বনের নির্দেশ দেয়া হয়েছে। এখান থেকেই:'পর্দার বিধানের সূচনা হয়েছে। ৩৬ আয়াত থেকে ৪৮ আয়াত পর্যন্ত হযরত যয়নবের সাথে রাসূলুল্লাহ স.-এর বিবাহ সংক্রান্ত বিষয় আলোচিত হয়েছে। কাফির মুশরিক ও মুনাফিকদের পক্ষ থেকে এ বিয়ের ব্যাপারে যেসব আপত্তি উত্থাপন করা হয়েছে, সেসব আপত্তির জবাব দেয়া হয়েছে। তাছাড়া কিছু কিছু মুসলমানদের মনে এ ব্যাপারে যেসব সন্দেহ-সংশয় দানা বেধে উঠেছিল সেসব দূর করা হয়েছে। রাসূলুল্লাহ স.-এর মর্যাদা সম্পর্কে | মুসলমানদেরকে অবগত করানো হয়েছে এবং রাসূলুল্লাহ স.-কে ধৈর্য ধারণের উপদেশ দেয়া হয়েছে। ৪৯ আয়াতে ইসলামের তালাক আইনের একটি ধারা বর্ণনা করা হয়েছে। ৫০ থেকে ৫২ আয়াতে রাসূলুল্লাহ স.-এর জন্য বিবাহ সংক্রান্ত বিশেষ বিধান বর্ণিত | হয়েছে। বলা হয়েছে যে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে সাধারণ মুসলামনদের জন্য যেসব বিধি-বিধান আরোপ করা হয়েছে সেসব বিধি-বিধান রাসূলুল্লাহ স.-এর ক্ষেত্রে প্রযোজ্য নয় । ৫৩ আয়াত থেকে ৫৫ আয়াতে উল্লিখিত হয়েছে যে, রাসূলুল্লাহ স.-এর অন্দর বাড়িতে বেগানা পুরুষের যাতায়াত নিষেধ । কেবলমাত্র নিকট-আত্মীয়দেরকেই অন্দর মহলে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। অতপর তাদের সাক্ষাত করা ও দাওয়াত দেয়ার নিয়ম-কানুন বলে দেয়া হয়েছে। তাদের কাছে কিছু চাইতে হলে বা কিছু বলতে হলে পর্দার আড়াল থেকেই চাইতে ও বলতে বলা হয়েছে । রাসূলুল্লাহ স.-এর পবিত্র স্ত্রীদের মর্যাদা মুসলমানদের নিকট তাদের মায়ের মর্যাদার মত'। রাসূলুল্লাহ স.-এর পরেও তাদের কারো সাথে মুসলমানদের কারো বিয়ে হওয়াকে হারাম করে । দেয়া হয়েছে। www.boikilgb bRUspot.com
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।