সহকারে শোনার জন্য; ভয় তয় কে জয় হয়েছে সৰে লভে বৰ ৩ সঠিক চিক করে সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য । কিন্তু এসব নিয়ামতের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ না হয়ে বিদ্রোহী হয়ে উঠেছো। এসব নিয়ামতকে তুমি নাস্তিক্যবাদ বা শিরকের পথে | ব্যয় করছো । তোমাদেরকে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হিসেবে খুব কমই পাওয়া যায় । ১৯. এখানে কাফিরদের অন্য একটি আপত্তির জবাব দেয়া হয়েছে। ইতিপূর্বে তাদের | সম্পর্কে আপত্তির জবাব দেয়া হয়েছে। ২০. কাফিরদের আপত্তি হলো-_ ‘আমরা যখন মরে মাটিতে মিশে একাকার হয়ে যাবো, তখন কি আবার আমাদেরকে নতুন করে সৃষ্টি করা হবে?’ এ আপত্তির দু'টো অংশ_ | | একটা হলো ‘আমরা মাটিতে মিশে যারো’; আর দ্বিতীয় অংশটি হলো ‘আমাদের পুনরায় | মাটিতে মিশে যাওয়া’ । আসলে কাফিরদের দু'টো আপত্তিই অযৌক্তিক । কারণ মানুষ কখনো মাটিতে মিশে যাবে না। মাটিতে মিশে যাবে শুধু মানুষের রূহের বাহন দেহ। দেহ মাটির তৈরী । দেহ মাটিতে মিশে যাবে। ‘রূহ’ কখনো মাটিতে মিশে যাবেনা। | যেমন এক ব্যক্তি ‘যায়েদ’ তার দেহের অঙ্গ-প্রত্যঙ্গগুলো এক এক করে কেটে ফেলা হয়, তখনও যায়েদ পুরোপুরি নিজের জায়গায় থেকে যায়। তার কোনো একটি অংশও কর্তিত | কোনো অংশের সাথে চলে যায় না। আর যখন যায়েদের দেহ থেকে রূহ বের হয়ে যায়, | কেবলমাত্র তখনই সম্পূর্ণ দেহ থাকা সত্বেও তার দেহটিকে ‘যায়েদ’ বলা হয় না। কেননা | যার নাম ‘যায়েদ’ সে চলে গেছে। অতপর শূন্য দেহ পিঞ্জিরটাকে দাফন করে ফেলা হয়। কাজেই কাফিরদের আপত্তি ‘আমরা যখন মাটিতে মিশে যাব’ কথাটার কোনো ভিত্তি নেই, কেননা ‘আমরা’ বলতে যাদেরকে বুঝানো হয়েছে, ‘তারা’ কখনো মাটিতে মিশে যায় না।বরং ‘আমরা’-এর বাহন মাটির তৈরী দেহগুলোই মাটিতে মিশে যায় । কাফিরদের আপত্তির দ্বিতীয় অংশ “আমাদেরকে কি নতুন নতুন করে সৃষ্টি করা হবে?” | মানুষ যদি একটু চিন্তা করে দেখে, তাহলে তারা বুঝতে পারে যে, যিনি মাটি ও অন্যান্য উপাদান দিয়ে দেহটাকে প্রথমবার সৃষ্টি করেছেন, তিনি মাটিতে মিশে যাওয়া সেসব উপাদানকে পুনরায় একত্র করে সেই দেহটাকে পুনরায় তৈরী করতে অবশ্যই সক্ষম ৷ | বাকী থাকে রূহ যা মাটিতে মিশে যায়নি ; বরং তা তার স্রষ্টার কাছে সংরক্ষিত অবস্থায় আছে । আল্লাহ তা'আলা কাফিরদের আপত্তির এ দ্বিতীয় অংশের জবাব দিয়েছেন যে, “আসলে তারা তাদের প্রতিপালকের সাথে সাক্ষাতকে অস্বীকার করে।” অর্থাৎ পুনরায় সৃষ্টি যে অসন্তব নয়, তারা তা ভাল করেই জানে । বরং তারা চায়না যে, তাদের প্রতিপালকের | সামনে তাদেরকে দাড় করানো হোক । তারা চায়-_তারা দুনিয়াতে স্বাধীনভাবে ঘুরে বেড়াবে, ইচ্ছামতো অপরাধ করবে এবং তারপর কোন প্রকার দণ্ড লাভ না করেই এখান থেকে বের হয়ে যাবে। তারপর তাদেরকে কোনো প্রকার জবাবদিহি করতে হবে না, | এমনকি কোনো জিজ্ঞাসাবাদও তাদেরকে করা হবে না। www.boikilB bieUspot.com
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।