শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 10
/ ৪০১
📝 লেখা 📖 পিডিএফ

না দিয়ে দয়া করে তোমাদেরকে সংশোধনের সুযোগ দেন ; এটাতো তোমাদের | কল্যাণের জন্যই করেন, যাতে তোমরা আগেভাগে সংশোধিত হয়ে চূড়ান্ত ক্ষতি থেকে বেঁচে যেতে পারো। তোমাদের কাছে ওহী নিয়ে এক ব্যক্তি এসেছেন_-এটাতো কোনো | নতুন ঘটনা নয়, তার আগে মূসা আ.-এর নিকটও ওহীর মাধ্যমে কিতাব এসেছিল । এটাতো তোমাদের জানা আছে। তোমরা বিশ্বাস করো মূসা আ.-এর যুগে যা কিছু হয়েছিল এখন আবার তা সবকিছুই হবে। যারা এ কিতাব মেনে চলবে, নেতৃত্ব তাদের ' হাতেই আসবে । আর যারা এটাকে প্রত্যাখ্যান করবে, তারা ব্যর্থ হয়ে যাবে। কাফিরদেরকে সতর্ক করে আরও বলা হয়েছে যে, তোমরা যে পথে তোমাদের ব্যবসা-বাণিজ্যের খাতিরে সফরে যাও, সেসব পথের পাশেই অতীতের জাতি-গোষ্ঠির ধ্বংসাবশেষ পড়ে আছে। তোমরা কি নিজেদের জন্য সেসব জাতির পরিণাম পছন্দ করো ? মনে রেখো, এ নবীর দাওয়াত সত্য । যদিও কিছু যুবক ও দর্দ্রি মানুষ ছাড়া এ দাওয়াত বর্তমানে কেউ গ্রহণ করতে রাজী হচ্ছে না এবং চারিদিকে সবাই তার বিরোধিতা করছে ; কিন্তু এ অবস্থা চিরদিন থাকবে না ; খরার মৌসুমের শুষ্ক জমি যেমন বৃষ্টিপাতের পর সুজলা- সুফলা হয়ে উঠে, তেমনি তাওহীদ, রিসালাত ও আখিরাতের এ দাওয়াতও একদিন ফুলে-ফলে সুশোভিত হয়ে উঠবে। উপসংহারে রাসূলুন্মাহ স.-কে সম্বোধন করে বলা হয়েছে যে, এ কাফির মুশরিকদের ঠাট্টা-মশকরা ও নিন্দাবাদের জবাবে আপনি তাদেরকে বলুন যে, আমাদের ও তোমাদের মধ্যে যখন চূড়ান্ত ফায়সালার সময় আসবে তখন তোমাদের তো মেনে নেয়াতে কোনো | লাভ হবে না। হয় এখন মেনে নাও, না হয় চূড়ান্ত পরিণতির জন্য অপেক্ষা করতে থাকো। 0 www.boikilgb bityspot.com

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।