.. "সূরার ১৫ আয়াতটি তিলাওয়াতে সাজদাহর আয়াত । একেই সূরার শিরোনাম | হিসেবে গ্রহণ করা হয়েছে। সাখিলের সময়কাল ' ' সূরার আলোচনা থেকে অনুমান করা যায় যে, সূরাটি রাসূল স.-এর মাক্বী জীবনের মধ্য ভাগে নাযিল হয়েছে। মাক্কী জীবনের তৃতীয় ভাগে নাযিলকৃত সূরাগুলোর পটভূমিতে মুসলমানদের ওপর কাফিরদের যুলম-নির্যাতনের যে ভয়াবহতা দেখা যায়, | এ সূরার পটভূমিতে সেরূপ ভয়াবহতা দেখা যায় না। সুতরাং এটা বুঝা যায় যে, এ | সূরা উপরোল্লিখিত সময়কালেই নাযিল হয়েছে। কারণ এ যুগেই যুলুম- প্রচণ্ডতা কম ছিল। তাওহীদ, রিসালাত. ও আখিরাত সম্পর্কে মানুষের সন্দেহ দূর করে ঈমানের এ | | তিনটি মূল বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপনের দাওয়াত দেয়াই এ সূরার মূল আলোচ্য বিষয় । এক আল্লাহর: উপাসনা, রাসূলের আনুগত্য ও আখিরাতের প্রতি তথা কিয়ামত, হিসাব-নিকাশ, জান্নাত বা জাহান্নাম লাভ-_ ইত্যাদি বিষয়ের ব্যাপারে কাফির- | মুশরিকদের আপত্তির জবাবও এ সূরার আলোচ্য বিষয়গুলোর অন্যতম । তাদের আপত্তির জবাবে বলা হয়েছে-_এটা আল্লাহর বাণী, গাফলতীর ঘুমে অচেতন | জাতিকে জাগিয়ে দেয়ার জন্যই এ বাণী নাযিল হয়েছে। এটা যে আল্লাহর বাণী তা যখন তোমাদের নিকট সুস্পষ্ট হয়ে গেছে, তখন তোমরা এটাকে মিথ্যা বলতে পারো না। তারপর তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে, তোমরা আসমান-যমীনের ব্যবস্থাপনা, তোমাদের নিজেদের জন্ম ও গঠনাকৃতি সম্পর্কে চিন্তা করে দেখো-_এসব কিছু কি কুরআনের শিক্ষার সত্যতা প্রমাণ করে না ? বিশ্ব-জগতের ব্যবস্থাপনা কি তাওহীদের সত্যতার প্রমাণ পেশ করে না ? তোমাদের জন্বের ব্যাপারে চিন্তা করলেই তো আখিরাতে তোমাদের পুনঃসৃষ্টির বিষয় প্রমাণিত হয়ে যায়। || অতপর ঈমানের সুফল ও কুফরীর কুফল বর্ণনা করে আখিরাতের চূড়ান্ত পরিণামের | মুখোমুখি হওয়ার আগেই কুরআনের শিক্ষাগথহণ করে নিজেদেরকে সংশোধনের ব্যাপারে | |), উৎসাহ দেয়া হয়েছে। www.boikil#b bRUspot.com
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।