| ২৮, এ আয়াতের অর্থ এটাও হতে পারে-_“যাতে এরা তার ফল-ফলাদি দ খেতে পারে ! এবং তাও খেতো যা তাদের হাত তৈরী করে।” অর্থাৎ সেসব জিনিস যা আল্লাহর দেয়া |! | ফল-ফসল থেকে তারা নিজেরা তৈরী করে। যেমন গম ও ধান থেকে রুটি বা বিভিন্ন | | ধরনের পিঠা এবং বিভিন্ন ফল থেকে আচার, মোরববা ইত্যাদি । ২৯. অর্থাৎ মানুষের জন্য ভূমিকে উর্বর ও উদ্ভিদের উৎপাদন-ক্ষমতাসম্পন্ন করে দেয়া | হয়েছে, তারপরও কি এরা আন্তাহর প্রতি ঈমান এনে তীর শোকরগুযারী করবে না? | | তারা এটাকে একটি সাধারণ প্রাকৃতিক ব্যাপার মনে করে। অথচ তারা যদি একটু | | গভীরভাবে চিন্তা করে, তাহলে এর মধ্যেই মহান সৃষ্টা এক ও অদ্বিতীয় আল্লাহর অস্তিত্বের সুস্পষ্ট প্রমাণ পেয়ে যায়। তারা জানতে পারবে যে, ভূমির উপরিভাগের স্তর ভেদ করে যে | | সবুজ ব্ন-বনানী ও ফল-ফসলের বাগান গড়ে উঠেছে এবং এর মধ্যে নদ-নদী প্রবাহিত । | হয়েছে, এসব কিছু নিজে নিজেই সৃষ্টি হয়নি, বরং এ সবের পেছনে, সক্রিয় রয়েছে এক | বিরাট শক্তি ও সুবিজ্ঞ পরিচালনা ব্যবস্থা । উদ্ভিদের সৃষ্টি ও বিকাশের পেছনে যেসব | উপাদন কাজ করছে এসব উপাদানের মধ্যে এককভাবে বা মিশ্রিতভাবে কোনো প্রকার | জীবনের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। তাহলে মনে প্রশ্ন জাগা স্বাভাবিক যে, এ নিষ্প্রাণ ভূমিস্তরে কিভাবে উদ্ভিদ-প্রাণের উদ্ভব হলো ? অনুসন্ধানে. জানা যায় যে, কয়েকটি | প্রধান কার্যকারণের অবর্তমানে ভূমিতে উদ্ভিদের সৃষ্টি ও বিকাশ লাভ কোনো মতেই | | সম্ভব নয়- | এক $ পৃথিবীর উপরিভাগের ভূমিস্তরে অনেক জৈবিক উপাদান রয়েছে, যেসব | উপাদান ভূমিস্তরকে নরম রেখেছে, যাতে উদ্ভিদের শিকড় তার মধ্যে বিস্তার লাভ করে | নিজের খাদ্য সংখহ করে নিতে পারে। | দুই ঃ ভূমির ওপর নানা উপায়ে পানি সেঁচের ব্যবস্থা করা হয়েছে, যাতে উদত্ভিদ-খাদ্যের | উপাদানসমূহ ভূমিস্তরের অভ্যন্তরে প্রবেশ করতে পারে এবং উদ্ভিদের শিকড়গুলো তা | খহণ করতে পারে। তিন ঃ শূন্যমণ্ডলে বায়ু সৃষ্টি করা হয়েছে যা উদ্ভিদকে উর্ধলোকের বিপদ-আপদ থেকে হিফাযত করে এবং বৃষ্টি পরিবহন করে। এর সাথে এমন সব গ্যাসীয় উপাদান সৃষ্টি করা হয়েছে যা উদ্ভিদের জীবন ও বিকাশ লাভের জন্য প্রয়োজন। চার $ সূর্য ও পৃথিবীর মধ্যে এমন সম্পর্ক জুড়ে দেয়া হয়েছে, যার ফলে উদ্ভিদের | গঠনের জন্য আবশ্যকীয় তাপ ও অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। উল্লিখিত বিষয়গুলো সম্পর্কে গভীরভাবে চিন্তা করলে মানুষের অস্তরই সাক্ষ্য দেবে যে, এসব বিস্ময়কর বিষয়গুলো আপনা-আপনি হতে পারে না, অবশ্যই এর পেছনে এক মহাকুশলী, সুবিজ্ঞ সর্বশক্তিমান ইলাহর ক্ষমতা কাজ করছে। এটা এ-ওপ্রমাণ করে | যে, সেই সর্বশক্তিমান সত্তা মাত্র একজন । একাধিক কোনো শক্তির দ্বারা এমনি ধরনের | | একটি সৰ্বব্যাপী ও গভীর জ্ঞানময় পরিকল্পনা এবং লক্ষ-কোটি বছর পর্যন্ত তা সুশৃংখল- । |, ভাবে যথানিয়মে কার্যকর থাকা কোনো মতেই সম্ভবপর হতে পারে না। | iy [0] ES www.boikilBb bidgspot.com
— পৃষ্ঠা ২৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।