[হযরত সালেহ আ.-এর জাতিও একই কথা বলেছে। সূরা আল ক্ামারের ২৪ আয়াতে তাদের কথা উল্লিখিত হয়েছে__ “আমরা কি আমাদের মধ্যকার একজন মানুষের | | আনুগত্য করবো” । সকল নবী-রাসূলের সাথেই এরূপ আচরণ করা হয়েছে। তাদের অমান্যকারীরাই | তীদেরকে বলেছে__ “তুমি তো আমাদের মতো মানুষ ছাড়া অন্য কিছু নও ।” নবী-রাসূলগণ তাদের আপত্তির জবাবে যা বলেছে তা-ও কুরআনে উল্লিখিত হয়েছে। | | সূরা ইবরাহীম-এর ১১ আয়াতে বলা হয়েছে__“আমরা তো তোমাদের মতো মানুষ | ছাড়া অন্য কিছু নই, তবে আল্লাহ তার বান্দাহদের মধ্যে যাকে চান তার ওপর অনুগ্রহ | করেন ।” সূরা আত তাগাবুন-এর ৫ ও ৬ আয়াতে বলা হয়েছে__-“তোমাদের কাছে তাদের খবর পৌছেনি, যারা ইতিপূর্বে কুফরী করেছিল, ফলে তারা তাদের কাজের মন্দ ফল ভোগ করেছিল, পরে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি । এটা এজন্য যে, তাদের নিকট রাসূলগণ সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসার পরও তারা বলেছিল-_ “মানুষ কি আমাদের পথ দেখাবে’ ! (এ বলে) তারা অস্বীকার করলো ও মুখ ফিরিয়ে নিল। ” সূরা বনী ইসরাঈলের ৯৪ আয়াতে বলা হয়েছে__“যখন তাদের কাছ হিদায়াত এসে গেলো, তখন লোকদেরকে ঈমান আনা থেকে এ ছাড়া আর কিছুই বাধা দেয়নি যে, তারা বললো-_-'আল্লাহ কি মানুষকে রাসূল করে পাঠিয়েছেন’ ?” কুরআন মাজীদ অতপর বলেছে যে, আল্লাহ তো চিরকালই মানুষকে রাসূল হিসেবে | পাঠিয়েছেন । মানুষের হিদায়াতের জন্য মানুষই হতে পারে, এ জন্য ফেরেশতা বা অন্য কোনো উচ্চতর সত্তা এ দায়িত্ব পালন করার উপযোগী নয়। | সূরা আম্বিয়ার ৭ থেকে ৮ আয়াতে বলা হয়েছে _ “আর আমি আপনার আগে মানুষ ছাড়া কাউকেই রাসূল হিসেবে পাঠাইনি ৷ যাদের কাছে আমি ওহী পাঠাতাম, তোমরা যদি তা জেনে না থাক, তাহলে জ্ঞানীদের কাছে জিজ্ঞেস করে দেখো। আর তাদেরকে আমি এমন দেহ বিশিষ্ট করিনি যে, তারা খাদ্য গ্রহণ করতো না এবং তারা চিরকাল জীবিতও ছিল না।” সূরা আল ফুরকানে ২০ আয়াতে বলা হয়েছে __“আর আপনার আগে আমি এমন কোনো রাসূল পাঠাইনি যে, তারা খাদ্য গ্রহণ করতো না এবং হাটে-বাজারে চলা-ফেরা করতো না।” সূরা বনী ইসরাঈলের ৯৫ আয়াতে বলা হয়েছে__ “আপনি বলে দিন যে, | ফেরেশতারা যদি দুনিয়াতে বুনিশ্চিন্তে চলা ফেরা করতেন, তবে অবশ্যই আমি | www bob spot com
— পৃষ্ঠা ২৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।