শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 10
/ ৪০১
📝 লেখা 📖 পিডিএফ

তি যায়কে বল হলতে জাৰাতে হণ বরাতে হে হলে ক) এ আয়াত দ্বারা উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠত্ব প্রকাশ পেয়েছে ; কেননা এ শব্দ নবী- | রাসূলদের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। : ৫৭. অর্থাৎ উম্মতে মুহাম্মাদী তিন প্রকারের__যালেম, মধ্যপন্থী ও সৎকর্মে অগ্রগামী ৷ (ক) প্রথম প্রকার হলো, নিজেদের প্রতি যুলুমকারী। এরা এমনসব লোক যারা আস্তরিকতা সহকারে কুরআনকে আল্লাহর কিতাব, মুহাম্মদ স.-কে আল্লাহর রাসূল বলে | স্বীকার করে ; কিন্তু কার্যত আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাতের অনুসরণ করে না। এরা কোনো কোনো ফরয-ওয়াজিব কাজে ফ্রুটি করে এবং কোনো কোনো নিষিদ্ধ কাজে ও জড়িত হয়ে পড়ে। এরা মু'মিন কিন্তু গোনাহগার-_এরা অপরাধী কিন্তু বিদ্রোহী নয়। দুর্বল ঈমানের অধিকারী তবে মুনাফিক বা কাফির নয়। তাই এদেরকে ‘নিজের প্রতি অত্যাচারী’ বলা সত্ত্বেও আল্লাহর কিতাবের উত্তরাধিকারী’ হওয়ার মর্যাদায় | ভূষিত করা হয়েছে। আর এদের সংখ্যা-ই উম্মতের মধ্যে বেশী হওয়ার কারণে এদের কথাই আগে উন্লেখ করা হয়েছে। (খ) দ্বিতীয় প্রকার হলো, মিতচারী মধ্যপন্থী। এরা ফরয-ওয়াজিব পালন করে এবং | নিষিদ্ধ কাজ থেকেও বেঁচে থাকে। তবে মাঝে মাঝে মুস্তাহাব কাজ ছেড়ে দেয় এবং মাকরূহ কাজে জড়িত হয়ে পড়ে এরা আল্লাহর হুকুম পালন এবং কখনো কখনো অমান্যও করে। | তবে নিজের ইচ্ছা প্রবৃত্তিকে লাগামহীন ছেড়ে দেয়নি ; প্রবৃত্তিকে আল্লাহর অনুগত রাখার জন্য যথাসাধ্য চেষ্টা চালায় এবং সদা-সর্বদা সচেষ্ট থাকে। তারপরও কখনো কখনো তার প্রচেষ্টায় ভাটা পড়ে এবং গোনাহে লিপ্ত হয়ে পড়ে । এদের জীবন ভালো- মন্দের সমন্বয়ে গঠিত । এ মধ্যপন্থীদেরকে দ্বিতীয় স্থানে রাখা হয়েছে। কারণ, এরা | সংখ্যার দিক থেকে প্রথমোক্ত দলের চেয়ে কম, কিন্তু তৃতীয় দলের চেয়ে বেশী । (গ) তৃতীয় প্রকার হলো, ভালো তথা নেক কাজে অগ্রগামী । আল্লাহর কিতাব তথা কুরআনের যথার্থ উত্তরাধিকারী এরাই। এরাই উত্তরাধিকারের হক আদায়কারী। এরা কুরআন ও সুন্নাহর অনুসরণে সদা-সর্বদা তৎপর থাকে। শরীয়তের ফরয, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব সাধ্যমত মেনে চলে ; নিষিদ্ধ মাকরূহ বা অপছন্দনীয় কাজ থেকে | বেঁচে থাকতে তৎপর থাকে। নিষিদ্ধ কাজে জড়িত হওয়ার আশংকায় অতি সতর্কতাবশত মুবাহ কাজ থেকেও দূরে থাকে। আন্পাহর পয়গাম তীর বান্দাহদের নিকট পৌছানোর কাজেও এরা এগিয়ে থাকে। সত্য দীন প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে যেতেও এরা পিছপা হয় না। এরা জেনে-বুঝে গোনাহে লিপ্ত হয় না এবং কখনো অজান্তে কোনো গোনাহ হয়ে গেলেও সে সম্পর্কে অবগত হওয়া মাত্রই আল্লাহর দরবারে অনুশোচনা করে তাওবা করে এবং দ্বিতীয়বার এ জাতীয় কাজে লিপ্ত হয় না। প্রথমোক্ত দু’দলের চেয়ে এদের সংখ্যা কম, তাই এদের কথা সবার শেষে বলা হয়েছে। ‘এটাই অনেক বড় অনুগ্রহ’ এর অর্থ __ আল্লাহর কিতাবের উত্তরাধিকারীদের তালিকায় | | পানির হতে বার ই আ্মাহর বিরাট অনুহহ। অধরা এর অর্থ -=দের কালে জ্যা ( www.boikKt4b bitbspot.com

— পৃষ্ঠা ২৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।