এ জাতির আবাসভূমি ছিল বর্তমান আরবের দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত বর্তমান ইয়ামান’ নামে পরিচিত দেশটি । ‘সাবা’ ছিল আরবের এক ব্যক্তির নাম। আরবে তার বংশ থেকে দশটি গোত্র গড়ে উঠে। এ গোত্রগুলো ‘সাবা’ নামক ব্যক্তির দশ পুত্রের | নামে পরিচিত ছিল । তাদের নাম হলো-_ইয়ামানে বসবাসকারী ছয় পুত্রের নামে ছয়টি গোত্র ছিল-মাদজাজ, কেন্দা, ইযদ, আশয়ারী, আনমার ও হিমাইয়ার। শাম বা সিরিয়ার অঞ্চলে বসবাসকারী চার পুত্রের নামে চারটি গোত্র হলো__লখম, জুযান, আমেলা ও গাস্সান। হযরত দাউদ ও সুলায়মান আ.-এর যুগে এজাতির ধনাচ্যতার কথা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে । এঁতিহাসিকদের বর্ণনানুসারে তারা সোনা ও রূপার পাত্র ব্যবহার করতো । তাদের গৃহের ছাদ, দেয়াল ও দরজায় সোনা, রূপা, হিরা, জহরত ও হাতির দাতের কারুকার্য খচিত ছিল। তৎকালীন সারা দুনিয়ার মধ্যে তারা ছিল সবচেয়ে ধনাঢ্য ও সম্পদশালী । তাদের দেশ সবুজ-শ্যামল বাগ-বাগিচা, ক্ষেত-খামার ও পশু সম্পদে পরিপূর্ণ ছিল । তারা বিলাসীতার স্রোতে গা ভাসিয়ে দিয়েছিল। তারাদারুচিনি, চন্দন ও অন্যান্য সুগন্ধি কাঠকে জ্বালানী হিসেবে ব্যবহার করতো। তারাই সানআর সুউচ্চ পর্বতমালার উপত্যকাসমূহে আকাশ ছোয়া ইমারত নির্মাণ করে। এসব ইমারতগুলো ছিল ২০ তলা বিশিষ্ট এবং এক একটি তলার উচ্চতা ছিল ৩৬ ফুট । হযরত সুলায়মান | আ.-এর আমলে (খৃঃ পূঃ ৯৬৫ থেকে ৯২৬) তার হাতে সাবার রাণী ঈমান আনেন এবং তার সাথে তার জাতির অধিকাংশ লোকই মুসলমান হয়ে যায় । অতপর কোনো এক সময় তাদের মধ্যে শিরক ও মুর্তি পূজা অনুপ্রবেশ করে। তারা চন্দ্র, সূর্য, শুক্র প্রভৃতি গ্রহ-নক্ষত্র এবং আরও বছ্ দেব-দেবীর পূজা করা আরম্ভ করে। তাদের ওপর যতদিন আন্লাহর অনুগ্রহ ছিল ততদিন তাদের সম্পদরাজী ছিল। অতপর তারা যখন আল্লাহর অনুগ্রহকে অস্বীকার করে এবং চরম অকৃতজ্ঞের পরিচয় দেয়, তখন সর্বশক্তিমান আল্লাহ তাদের নাম-নিশানা মুছে দেন। তারা এখন শুধুমাত্র ইতিহাসের এক কাহিনীতে পরিণত হয়ে আছে। ইয় রুকু’ (১০-২১ আয়াত)-এর শিক্ষা ১. আল্লাহ তা‘আলা আছিয়ায়ে কিরামের মধ্যে হযরত দাটদ আ, এবং তাঁর পুতে সুলায়মান আ.- কে এমন কিছু অতিরিক্ত গুণাবলী ও ত্বাতস্্যু দিয়েছেন যা অন্য নবীদেরকে দেননি। ২. দাটদ আ,-কে রিসালাতের দায়িতব দেয়ার সাথে সাথে আল্লাহ তা'আলা তাঁকে তৎকালীন বিশ্বের রাজতবৃও দান করেছেন । ৩, দাটদ আ,-কে এমন সুমধুর কণ্ঠ্ষর দেয়া হয়েছিল যে, তিনি যখন যৰুর তিলাওয়াত করতেন অথবা আল্লাহর যিকর করতেন তখন আকাশের পক্মীকৃল এবং পানিতে মাছ পযর্ত তা শোনার জন্য |। সমবেত হয়ে যেত । www.boifffl Bi8gspot.com
— পৃষ্ঠা ১৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।