শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 10
/ ৪০১
📝 লেখা 📖 পিডিএফ

সূরার ১৫ আয়াতের ‘লি-সাবাইন' শব্দ থেকে সূরার নামকরণ করা হয়েছে। অর্থাৎ | এটা সেই সূরা যাতে ‘সাবা’-এর কাহিনী বর্ণিত হয়েছে। নাযিলের সময়কান্স সূরার বর্ণনাধারা থেকে অনুমিত হয় যে, সূরাটি রাসূলুল্লাহ স.-এর মাক্কী জীবনের মাঝামাঝি যুগের প্রথম দিকে অথবা প্রাথমিক যুগের শেষ দিকে নাযিল হয়েছে। এটা | ছিলো এমন এক সময় যখন পর্যস্ত রাসূলুল্লাহ স. ও মুসলমানদের প্রতি কেবলমাত্র ঠাট্রা- | বিদ্রূপ, মিথ্যা অপবাদ ও প্ররোচনা দানের মাধ্যমে ইসলামের বিরোধিতা সীমাবদ্ধ | ছিলো। তখনো. যুলম-নির্যাতন তীব্র আকার ধারণ করেনি। আলোচ্য বিষয্স এ সূরায় রাসূলুল্লাহ স.-এর তাওহীদ ও আখিরাতের প্রতি দাওয়াত এবং তাঁর | নবুওয়াতের বিরুদ্ধে কাফিরদের ঠাষ্টা-বিদ্রপ ও মিথ্যা অপবাদ আকারে বিরোধিতার জবাব | | দেয়া হয়েছে। কাফিরদেরকে জবাব দেয়া হয়েছে বুঝানো ও আলোচনার ভঙ্গিতে ৷ | তাদের আপত্তিগুলো কোথাও উল্লেখ করে জবাব দেয়া হয়েছে, আবার কোথাও তা | উল্লেখ করার প্রয়োজন পড়েনি, জবাবের . মধ্যেই তাদের আপত্তি সুস্পষ্ট হয়েছে। আবার কোথাও তাদের হঠকারিতার ভয়াবহ পরিণতির কথাও উল্লেখ করা হয়েছে। আলোচনা প্রসঙ্গে হযরত দাউদ ও সুলায়মান আ.-এর কাহিনী এবং ‘সাবা' জাতির | ঘটনাও তাদেরকে শুনিয়ে দেয়া হয়েছে। এ কাহিনীগুলো তাদেরকে এ উদ্দেশ্যে শোনানো হয়েছে যে, ইতিহাসের এ কাহিনীগুলো তাদের সামনে আছে। হযরত দাউদ | ও সুলায়মান আ.-কে আল্লাহ তা‘আলা বিপুল শক্তি-সামর্থ ও শান-শওকত দান | ‘করেছিলেন, যা ইতিপূর্বে আর কাউকে দান করেননি ; কিন্তু তা সত্বেও তারা অহংকার করেননি এবং তারা তাদের প্রতিপালকের বিরুদ্ধে বিদ্রোহ করেননি, বরং আন্পাহর | কৃতজ্ঞ বান্দাহ হিসেবে জীবনযাপন করেন। অপরদিকে ‘সাবা’ জাতিকে আল্লাহ বিপুল ধন-সম্পদ দান করেছিলেন, কিন্তু তারা | অহংকারে মেতে উঠেছিল। আল্লাহ গর্ভ-অহংকারের কারণে তাদেরকে নিশ্চিহ্ন করে দেন। পরবর্তী ‘সাবা’ জাতির কথা শুধুমাত্র ইতিহাসের কাহিনী হিসেবেই রয়ে গেছে। | এসব কাহিনীর প্রেক্ষিতে কাফিরদের প্রতি সিদ্ধান্তের ভার দেয়া হয়েছে যে, তারা কি | ভিত্তিতে জীবন যাপন করবে নাকি কুফর, শিরক, আখিরাতে অবিশ্বাস ও বৈষয়িক | | স্বাৰ্থ পূজার ভিত্তিতে জীবন যাপন করবে। www.boikfBB.BIBdspot.com

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।