শব্দে শব্দে আল কোরআন — শব্দে শব্দে আল কোরআন 10
/ ৪০১
📝 লেখা 📖 পিডিএফ

তার এসব সৃষ্টি তেমন না-ও হতে পারে। আল্লাহর কাছে তারা বাকশক্তিসম্পনন, তারা আল্লাহর ভাষা বুঝেন এবং আল্লাহও তাদের ভাষা বুঝেন । অতএব এ আমানত তাদের | | সামনে পেশ করা এবং তাদের তা গহণে অস্বীকৃতির প্রকৃত রূপ বুঝা ও অনুধাবন ‘করার মতো জ্ঞান ও বোধশক্তি আমাদের নেই । এ আমানতের দায়িত্ব খহণের জন্য আসমান, যমীন ও পাহাড়ের সামনে পেশ | করাটা ছিলো তাদের ইচ্ছাধীন_-বাধ্যতামূলক নয়। কারণ বাধ্যতামূলক নির্দেশ হলে | তা অমান্য করা তাদের পক্ষে অসম্ভব ছিল । মুফাস্্‌সিরীনে কেরাম একাধিক সহীহ হাদীস থেকে এ আমানত পেশ করার ঘটনা | বৰ্ণনা করেছেন। আল্লাহ তা‘আলা প্রথমে আসমানের সামনে, অতপর যমীনের সামনে | এবং শেষে পাহাড়ের সামনে তাদের ইচ্ছাধীনে এ বিষয় পেশ করেন যে, আমার এ খিলাফত বা প্রতিনিধিত্বের আমানতের বোঝা তোমরা নির্ধারিত প্রতিদানের বিনিময়ে গ্রহণ করো। তারা প্রত্যেকেই বিনিময় কি, তা জানতে চাইলে বলা হলো-_তোমরা যদি পূর্ণাঙ্গভাবে এ দায়িত্‌ পালন করতে সক্ষম হলে, অর্থাৎ এর বিধি-বিধান পুরোপুরি পালন করতে পারলে, এমন পুরস্কার পাবে, যা আল্লাহর নৈকট্য, সন্তুষ্টি ও জারাতের চিরস্থায়ী নিয়ামতের আকারে তোমরা ভোগ করবে। পক্ষান্তরে যদি এ বিধান পালন না করো, অর্থাৎ | দায়িত্ব পালনে অবহেলা করো, তাহলে তার জন্য কঠিন শাস্তি পাবে । একথা শুনে আসমান- যমীন ও পাহাড়-পর্বত আরয করলো যে, হে আমাদের প্রতিপালক ! আমরা তো আপনার আজ্ঞাবহ গোলাম ; কিন্তু আমাদেরকে যখন আপনি ইখতিয়ার দিয়েছেন তখন আমাদের আরয এই যে, আমরা এ বিশাল দায়িত্ব পালনে অক্ষম । আমরা পুরস্কারের আশাও করি না এবং আযাব বা শাস্তি ভোগ করার ক্ষমতাও রাখি না। হযরত ইবনে আব্বাস রা. কর্তৃক বর্ণিত একটি হাদীসে রাসূলুল্লাহ স. ইরশাদ করেন, আসমান-যমীন ও পর্বতমালা যখন এ আমানত গ্রহণে নিজেদের অক্ষমতা পেশ করলো, | তখন আল্লাহ তা‘আলা হযরত আদম আ.-কে সম্বোধন করে বললেন-_“আমি আমার আমানত আসমান, যমীন ও পর্বতমালার কাছে পেশ করেছিলাম, তারা এ বোঝা বহনে তাদের অস্বীকৃতি জানিয়েছে। এখন তুমি কি এর নির্ধারিত প্রতিদানের বিনিময়ে এ | আমানতের বোঝা বহনের দায়িত্ব নিতে রাজী আছো ? আদম আ. জিজ্ঞেস করলেন_ ‘হে আমার পালনকর্তা ! এর বিনিময়ে কি প্রতিদান পাওয়া যাবে ?' জওয়াবে আল্লাহ | তা'আলা ইরশাদ করলেন যে, পূর্ণাঙ্গ আনুগত করলে আল্লাহর নৈকট্য, সন্তুষ্টি এবং জার্বাতের চিরস্থায়ী নিয়ামত পাবে। আদম আ. আল্লাহর নৈকট্য ও সম্তুষ্টিতে উন্নতি ' লাভের আগ্রহে এ বোঝা বহন করে নিলেন।-(কুরতুবী) | আয়াতের শেষে আল্লাহ তা'আলা মানুষকে “যালূম’ তথা নিজের ওপর যুলুমকারী | এবং ‘জাহুল’ তথা পরিণাম সম্পর্কে অজ্ঞ বলে অভিহিত করেছেন। কিন্তু এর দ্বারা আল্লাহ | তা'আলা সমগ্র মানব জাতির নিন্দা করেননি; বরং মানুষের অধিকাংশ লোকের বাস্তব অবস্থা | |, বর্ণনা করেছেন। অর্থাৎ মানব জাতির অধিকাংশ-ই যালিম ও অজ্ঞ প্রমাণিত হয়েছে। তারা (| www.boikil@ biedspot.com

— পৃষ্ঠা ১৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।