[থেকে বেঁচে থাকা । বলা বাহুল্য এটা অবশ্য একটা কঠিন কাজ। তাই আল্লাহভীতির| | আদেশের পর একটি বিশেষ কাজের আদেশ দেয়া হয়েছে। আর তা হলো কথাবার্তা | সংশোধন করা, এটা আল্লাহভীতিরই অংশ, কিন্তু এমন অংশ যা করায়ত্ত হলে আল্লাহভীতির | বাকী অংশগুলো সহজেই করায়ত্ত হয়ে যায়। আল্লাহ বলেন-_সঠিক-সত্য কথা বলার ফলে আল্লাহ তা'আলা তোমাদের কাজকর্ম সংশোধন করে দেবেন-_এটা আল্লাহর ওয়াদা । | অতপর তিনি আরও বলেন যে, তিনি এরূপ লোকের সমস্ত ক্রুটি-বিঘ্যুতি ক্ষমা করে দেবেন। আয়াতের শেষে আরও বলা হয়েছে যে, যারা আল্লাহর নির্দেশমতে আল্লাহভীতি অর্জন করবে এবং সত্য-সঠিক কথা বলতে অভ্যস্ত হবে, তারাই মহা সাফল্য লাভ করবে। ১২২. এ আয়াতে ‘আমানত’ দ্বারা ‘খিলাফত’ বুঝানো হয়েছে যা কুরআন মাজীদের | দৃষ্টিতে মানুষকে দুনিয়াতে দান করা হয়েছে। আল্লাহ তা'আলা মানুষকে তার আনুগত্য ও অবাধ্যতার যে স্বাধীনতা দান করেছেন এরং এ স্বাধীনতা ব্যবহারের জন্য তাকে দুনিয়াতে | অসংখ্য সৃষ্টির ওপর যে কতৃর্ত ও ক্ষমতা দান করেছেন। তার অনিবার্য ফল তো এটাই হবে যে, সে তার স্বেচ্ছাকৃত সঠিক কাজের জন্য পুরস্কার লাভ করবে এবং স্বেচ্ছাকৃত | অন্যায় কাজের জন্য শাস্তি লাভ করবে। মানুষ নিজে নিজে যেহেতু এসব ক্ষমতা অর্জন | | করেনি, আল্লাহ তা‘আলাই তাকে এসব দিয়েছেন, তাই এসব ক্ষমতা-কর্তৃত্বকে কুরআন মাজীদে বিভিন্ন স্থানে ‘খিলাফত’ বলে অভিহিত করা হয়েছে। আর এ খিলাফতকে-ই | এখানে ‘আমানত' নামে অভিহিত করা হয়েছে। . আর এ খিলাফতের দায়িত্বের মধ্যেই ইসলামের যাবতীয় শরঙঈ বিধি-বিধান শামিল রয়েছে ।-(মাযহারী) এরমধ্যে রয়েছে শরীয়তের ফরয কাজসমূহ, সতীত্বের হিফাযত, ধন-সম্পদের | আমানত, ফরয গোসল, নামায, যাকাত, রোযা, হজ্জ ইত্যাদি । এজন্য মুফাস্সিরীনে কিরাম | বলেন, দীনের যাবতীয় কর্তব্য ও কাজসমূহ এ আমানতের মধ্যে শামিল । (কুরতুবী) | এ আমানতের এতোই গুরুভার ও গুরুত্বপূর্ণ যে, এর ভার বহনের যোগ্যতা ও প্রতিভা, | যা বিশেষ স্তরের জ্ঞান-বুদ্ধি ও চেতনার ওপর নির্ভরশীল । আল্লাহর ‘খিলাফত’ তথা প্রতিনিধিত্বের ক্ষমতা এ বিশেষ যোগ্যতার ওপর নির্ভরশীল । যেসব সৃষ্ট বস্তুর মধ্যে এ | যোগ্যতা নেই সেসব বস্তুরাজী যতো বিরাট-বিশাল হোক না কেন, তাদের পক্ষে এ | খিলাফতের দায়িত্ বহন করা সম্ভব নয়। এজন্য আল্লাহ তা'আলা বলেন__আসমান ও | যমীন তাদের সমস্ত শ্রেষ্ঠত্ব এবং পাহাড় তার আয়তনের বিশালত্ব ও গুরুগান্তির্য সত্বেও এ | ‘আমানত' তথা খিলাফতের দায়িত্ব বহন করার শক্তি ও হিম্মত রাখতো না, তাই তারা ভীত হয়ে এ দায়িত্ব বহনে নিজেদের অপরাগতা প্রকাশ করে তা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিল । কিন্তু আসমান, যমীন ও পাহাড়ের তুলনায় নিতান্ত নগণ্য ও দুর্বল | দেহবিশিষ্ট মানুষ নিজের ক্ষুদ্ুৃতম প্রাণের ওপর এ ভারী বোঝা উঠিয়ে নিয়েছে। | আসমান-যমীন ও পাহাড়ের সামনে এ আমানত পেশ করা হয়ত শাব্দিক. অর্থেই সংঘটিত. হয়েছিল । অথবা তা রূপকভাবে সংঘটিত হয়েছিল। আল্লাহর সাথে তার | |), সৃষ্টির সম্পর্ক-সম্বন্ধ আমাদের বুঝার ক্ষমতার বাইরে। আমাদের কাছে আসমান-যষীন, ॥ [TE =) www.boiki@lbbtogspot.com
— পৃষ্ঠা ১৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।