Ee [দিআল্লাহ! আপনি মুহাম্মাদ স.-এর ওপর দরূদ পাঠান।” এর তাৎপর্যও রাসূলুল্লাহ স. ব্যা ব্যাগ করে দিয়েছেন। তিনি ইরশাদ করেছেন যে, তোমরা আমার প্রতি সালাতের হক আদায় | | করতে চাইলেও করতে পারো না, তাই তোমরা আল্লাহর কাছেই দোয়া চাও যেন তিনি আমার প্রতি দরূদ পাঠান। এটা বলার অপেক্ষা রাখে না যে, রাসূলুল্লাহ স.-এর মর্যাদা পরিমাপ করা আমাদের [ সাধ্যের বাইরে, তাই তার মর্যাদা বুলন্দ করাও আমাদের পক্ষে সম্ভব নয়। আল্লাহ-ই তীর | যথার্থ মর্যাদা দান করতে পারেন। তাই তার প্রতি সালাত বা দরূদ পাঠানোর জন্য | আন্পাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের আর কোনো পথই নেই। রাসূলুল্লাহ স.-এর মহানুভবতার তুলনা নেই । তিনি নিজের সাথে পরিবার-পরিজনকেও দোয়ায় শামিল করে নিয়েছেন। ‘পরিবার’ দ্বারা স্ত্রী-পুত্র-কন্যাকে বুঝানো হয়ে থাকে। আর ‘পরিজন’ বলতে পরিবার ছাড়া এমন সব লোককেও বুঝায় যারা তাঁর অনুসারী এবং তীর পথে চলে। আরবীতে ‘আ-ল’ (1) দ্বারা আত্বীয় বা অনাত্মীয় সাথী, সাহায্যকারী ও অনুসারীদের বুঝানো হয়ে থাকে। আর ‘আহল’ (৮1) দ্বারা (সাথী বা অনুসারী হোক বা না হোক) আত্বীয়দেরকে বুঝানো হয়ে থাকে। কুরআন মাজীদে ‘আলে ফিরআউন' উল্লিখিত হয়েছে, যদ্ধারা এমন সব লোককে বুঝানো হয়েছে, যারা মূসা আ.-এর মুকাবিলায় ফিরআউনের সাথী ও সহযোগী ছিলো । রাসূলুল্লাহ স. যেসব দরূদ লোকদেরকে শিখিয়ে দিয়েছেন তার প্রত্যেকটিতেই হযরত ইবরাহীম আ. এবং তার ‘আ-ল’-এর ওপর বর্ষণ করার কথা উল্লিখিত রয়েছে। এর কারণ হলো__যারা নবুওয়াত, ওহী ও আসমানী কিতাবকে সঠিক পথ পাওয়ার উপায় বলে মেনে নেয়, তারা সবাই হযরত ইবরাহীম আ.-এর নেতৃত্বের প্রশ্নে একমত । এ ব্যাপারে মুসলমান, | ইয়াহুদী ও খৃষ্টানদের মধ্যে কোনো পার্থক্য নেই । এটা হলো ইবরাহীম আ.-এর ওপর আল্লাহর এক বিশেষ করুণা । আর তাই মুহাম্মদ স.-ও তেমন করুণা-ই কামনা করতেন | যেমন করুণা ইবরাহীম আ.-এর ওপর করা হয়েছিল । অর্থাৎ ইবরাহীম আ.-কে যেমন | | আল্লাহ তা'আলা সকল নবীর অনুসারীদের নেতা বানিয়েছেন, তেমনি তাকেও যেন | আন্মাহ তা‘আলা অনুরূপ নেতৃত্ব দান করেন। নবুওয়াতকে স্বীকার করে এমন কোনো লোক যেন মুহাম্মদ স.-এর নবুওয়াতের প্রতি ঈমান আনা থেকে বঞ্চিত না হয়। রাসূলুল্লাহ স.-এর ওপর দরূদ ও সালাম পাঠ করার ফযীলত যে কতো বেশী তা আমাদের পক্ষে অনুমান করা সম্ভব নয়। এ ব্যাপারে উলামায়ে কিরাম সম্পূর্ণ একমত । দরূদ পাঠ করা ইসলামের একটি অত্যাবশ্যকীয় সুন্নাত । নামাযে দরূদ পাঠ করা সুন্নাত । | | সারা জীবনে একবার রাসুলুল্লাহ স.-এর ওপর দরূদ পাঠ করা ফরয । কারণ আল্লাহ তাআলা | দ্বার্থহীন ভাষায় দরূদ পাঠের হুকুম দিয়েছেন। i L অধিকাংশ ইমামের মতে কেউ রাসূলুল্লাহ স.-এর নাম উল্লেখ করলে বা শুনলে দরূদ পাঠ করা তার ওপর ওয়াজিব হয়ে যায়, কেননা রাসূলুল্লাহ স. ইরশাদ করেছেন “রাগিমা আনফু রাজুলিম যুকিরতু ইন্দাহ ফালাম ইউসাল্লি আলাইয়্যা” অর্থাৎ সেই | ), ব্যক্তির নাক ধুলি-মলিন হোক যার সামনে আমার নাম উচ্চারণ করা হলে সে আমার ওপর , www.boiRiSlb blBdgspot.com
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।